Tuesday, March 17, 2026
22.4 C
Dhaka

শেষ হলো বোধনের দুইদিনের রণজিৎ রক্ষিত স্মরণানুষ্ঠান

ইভান পাল

বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী এবং যিনি দীর্ঘ সময় যাবৎ বোধন আবৃত্তি পরিষদের সভাপতি ছিলেন, বোধনের প্রাণের মানুষ রণজিৎ রক্ষিতের প্রথম প্রয়াণ দিবস নিয়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত “প্রাণের মানুষ আছে প্রাণে” শিরোনামে দুই দিনের স্মরণানুষ্ঠান আজ ছিল শেষ দিন।।

সংস্কৃতি অঙ্গনে সাদামনের মানুষ ছিলেন রণজিৎ রক্ষিত। তিনি শিল্প-সংস্কৃতির আন্দোলন সংগ্রামে নিরবচ্ছিন্ন এক প্রাণবন্ত ব্যক্তিত্ব।

দেশবরেণ্য এ সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রথম প্রয়াণদিবসের দুইদিনের স্মরণানুষ্ঠানের দ্বিতীয়দিন আজ (৩০ অক্টোবর)  শুরু হয়েছে সন্ধ্যে সাড়ে ছয়টায়।

শুরুতে ছিল রণজিৎ রক্ষিত স্মরণে প্রদীপ প্রজ্বালন পর্ব। এরপর বোধনের শিশুবিভাগের বৃন্দ পরিবেশনা। এরপর শুভানুধ্যায়ীদের মননে উচ্চারিত হতে থাকে কখনো কবিতাপাঠ, কখনো গানে গানে স্মরণে বরেণ্য ব্যক্তি রণজিৎ রক্ষিত অনুভবে জেগে ওঠে।

খুব নির্মোহ এ মানুষ সম্পর্কে আমন্ত্রিত অতিথিরা বলেন, বোধনের স্মরণ আয়োজনে বক্তারা-

শিল্প-সংস্কৃতির আন্দোলন সংগ্রামে রণজিৎ রক্ষিত ছিলেন অভিভাবকের ভূমিকায়। তাঁর কথা ও অনুপ্রেরণায় তিনি একসময় সকলের কাছে উল্লেখযোগ্য হয়ে ওঠেন। আজকে যেভাবে আবৃত্তি সংগঠন বেড়েছে সেখানে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র  অভিভাবকত্ব রয়েছে। সে হিসেবে বোধন এ অঙ্গনের পুরোধা সংগঠন। আর এ সংগঠনকে পরম মমতায় আগলে রাখার রূপকার রণজিৎ রক্ষিত। তিনি একটি মানবিক রাষ্ট্র চেয়েছেন। চেয়েছেন অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে ভালোবাসার শিক্ষায় মানুষ হওয়ার প্রেরণা ছড়িয়ে দিতে। কিন্তু তিনি মৃত্যুর আগে একটা যুদ্ধ নেমেছেন। সে যুদ্ধে তিনি শেষ পর্যন্ত জয়ী হয়েছেন। একসময় বিজয়ীর বেশে চলে গেছেন। আর সে ক্ষণ ছিলো গতবছরের ৩০ অক্টোবর। তাঁর আকস্মিক প্রয়াণে শিল্প-সংস্কৃতির অবর্ণনীয় ক্ষতি হয়ে গেলো। এ শিল্পী ও নিবেদিত প্রাণের সংকটকালীন আস্থাশীল ঠিকানা।

শ্রদ্ধা ও ভালোবাসার সংস্কৃতির প্রিয় এ মানুষকে স্মরণানুষ্ঠানের দ্বিতীয়দিন বুধবার নন্দনকাননস্থ ফুলকি প্রাঙ্গণ গাম্ভীর্য প্রাণ সঞ্চার হতে থাকে।

কথামালায় স্মৃতিময় সময় তুলে ধরেন, প্রফেসর রীতা দত্ত, শিক্ষক অজিত কুমার আইচ, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, প্রণব বল ও মিন্টু চৌধুরী প্রমুখ।

এতে গান পরিবেশনায় ছিলেন শিল্পী কাবেরী সেনগুপ্তা, অজান্তা দাশ টুম্পা, সুদীপ্ত শুভ্র, সত্যজিৎ ঘোষ ও ঋতু সাহা।

শিল্প-সংস্কৃতির আন্দোলনে সফল এ পুরোধা সংগঠকের স্মরণে একক কবিতাপাঠে অংশ নেন- সুবর্ণা চৌধুরী, গৌতম চৌধুরী, অনুপম শীল, বিপ্লব কুমার শীল, পলি ঘোষ, শুভাগত বড়ুয়া, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অনন্যা পাল, ডাঃ নাবিল চৌধুরী, বীথিকা বসাক, শ্রেয়া চৌধুরী, উন্মে ইকরা, সুপ্তি দাশ, রাফিয়াতুল সানজানা, ওয়াসিফা নুসরাত, তানিশা চৌধুরী, সৃষ্টি ভৌমিক, সাফোয়ান মুনতাসির, মলি দে, সৌয়াদ সাদমান, প্রযুক্তা বড়ুয়া, মৌকথা বড়ুয়া, পুবাই সিংহ, নার্গিস ফাতেমা উর্মি, লিংকন বিশ্বাস, শামীমা আক্তার।

দুই দিনের এ আয়োজনে আঁধার ভেঙে আলোর বুনন যাত্রায় শিল্পনৈপুণ্য গড়া আলোর পিদিম রণজিৎ রক্ষিত স্মরণানুষ্ঠান গাঢ় শ্রদ্ধা ও ভালোবাসায় প্রাণময় করে রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর সদস্য ও শুভানুধ্যায়ীরা।

উল্লেখ্য, বরেণ্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ছিলেন। আমৃত্যুকাল অব্দি বোধন আবৃত্তি স্কুলের  অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে একটি আলোচনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করে লিফটে নামার সময় বরেণ্য এই শিল্পী  হৃদরোগে আক্রান্ত হন।। এরপর টানা এক সপ্তাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

আর অবশেষে গতবছরের ৩০ অক্টোবর মঙ্গলবার দুপুরে মৃত্যুর কাছে হার মানেন বোধনের প্রাণ পুরুষ রণজিৎ রক্ষিত।।

তিনি জন্মেছিলেন ১৯৪৮ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে।

spot_img

আরও পড়ুন

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল...

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক...

গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার বাংলাদেশে শুরু

বাংলাদেশে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর...

কুমিল্লায় হোটেলে অভিযানে আ.লীগের কয়েক নেতা আটক, পরে মুক্তির অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি অভিজাত হোটেলে সাবেক অর্থমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করার মাধ্যমে সম্পন্ন করা হয়। রমজানের শেষ দশকে মুসল্লিরা...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস বা অ্যালার্জিজনিত কোনো উপাদান শ্বাসনালিতে প্রবেশ করলে শরীর কাশির মাধ্যমে তা বের করে দেওয়ার চেষ্টা...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে নতুন এই...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ। ঢাকার আজিমপুরে অবস্থিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের...
spot_img