Sunday, February 1, 2026
26 C
Dhaka

”অতোটা দূরে নয় আকাশ” সাালমান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ

অতোটা দূরে নয় আকাশ ‘ – সালমান হাবীব

সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান হাবীব একটি পরিচিত নাম। এই নামটি মাথায় আসলেই চোখের পর্দায় আকাশের ছবি ভেসে ওঠে। আজন্ম আকাশ প্রেমিক তিনি। আকাশকে ভালোবাসতে কে না চায়? আকাশকে বুকে ধারণ করে অথবা ক্যানভাসে আকাশকে এঁকে বিখ্যাত হয়েছে কত মানুষ।
সেই মস্তবড় আকাশকে মলাটবদ্ধ করলেন এবার সালমান হাবীব।
বইটি মেলায় আসতে একটু দেরিই করেছে বলা চলে। তবুও পাঠক সম্প্রদায় দেরি করেনি লুফে নিতে। বইয়ের শিরোনাম কবিতাটি পড়ে দেখতে পারেন আপনিও।


.
অতোটা দূরে নয় আকাশ

.
খুব ছোটবেলা থেকেই
আমার আকাশ দেখার শখ ছিল।
আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগতো।
স্কুলে জানালা দিয়ে আকাশ দেখতাম।
বাড়ি ফিরে খোলা মাঠে দৌড়ে যেতাম।
সবসময় ই মনে হতো,
ঐ যে সামনে দু’গ্রাম পরেই
আকাশ বুঝি মিলে গেছে গ্রামের সাথে!
আমার বড্ড ইচ্ছে হতো,
কোন একদিন-
দূরের ঐ গ্রামটিতে গিয়ে আকাশ ছুঁবো।
সিঁড়ি না পাই মই লাগিয়ে হলেও
আকাশে ওঠবো।

কিন্তু
স্কুল, পড়াশুনা
আর আব্বুম্মুর কড়া চোখের
কারনে সেই দিনটি কখনো আসেনি।
অতপর-
অনেকটা বড় হয়ে
আমি ঐ গ্রামে গিয়েছি,
কিন্তু আকাশ ছুঁতে পারিনি।

গিয়ে দেখি,
আকাশ চলে গেছে
আরো দু’গ্রাম পরে!
আরেকটু বড় হয়ে
আমি যখন চার গ্রাম পাড়ি দিয়ে
আকাশ ছুঁতে গিয়েছি তখন
আকাশ চলে গেছে আরো দু’গ্রাম পরে

এইভাবে
দুই
চার
ছয়
আট আর
দশের সংখ্যা পেরিয়েছে।
আমার আকাশ ছোঁয়া হয়নি!

আমি যখন চার গ্রাম পাড়ি দিয়ে
আকাশ ছুঁতে গিয়েছি তখন
আকাশ চলে গেছে আরো দু’গ্রাম পরে

প্রতিবারই
আকাশ সরে গিয়েছে দু’গ্রাম পরে….
জীবনে কিছু কিছু মানুষ আসে যাদের
ব্যাপারগুলোও ঠিক দিগন্তে আকাশের
মিশে যাওয়ার মত!
তারা অল্প সময়েই আকাশের মত
ভেতরে জায়গা করে নেয়,
আপনত্বের সবটুকু জুড়ে বসে,
অতপর
কাছে আসতেই দেখা যায়
সেই আকাশের মত
চলে গেছে দু’হৃদয় পর..

আসলে
আকাশ এবং
ঐ মানুষগুলো;
এরা কখনোই কাছে আসেনি।
তাদের প্রতি আমাদের প্রচন্ড রকম
ভালোবাসার কারনেই কেবল এমনটি
মনে হয়।
আকাশকে দূর থেকেই ভালোবাসতে হয়।
অন্যথায়, কাছে যেতে চাইলে
হতাশ হতে হয়

বই: অতোটা দূরে নয় আকাশ
জনরা: কাব্যগ্রন্থ
প্রকাশনী: পুনশ্চ
প্রচ্ছদ: আবুল ফাতাহ
মূল্য: ১২০

বইটি পাওয়া যাবে ৬৮১ নাম্বার স্টলে (বাংলার প্রকাশন)

spot_img

আরও পড়ুন

২০২৬ সালে গেমিং ল্যাপটপে উইন্ডোজের আধিপত্য

ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন এমন ব্যবহারকারীদের জন্য নতুন তথ্য...

দুঃস্বপ্ন কি শরীরের সতর্ক সংকেত

নিয়মিত দুঃস্বপ্ন দেখা শুধু মানসিক অস্বস্তির বিষয় নয়, বরং...

নাবালেগের নামাজ ও শারীরিক সতর্কতা

শিশু ও কিশোরদের মধ্যে অনেকেই ধর্মীয় মাসআলার ভুল প্রয়োগের...

সাহু সেজদা কখন কার্যকর

নামাজে ভুল হওয়া একটি সাধারণ মানবিক বিষয়। তবে ফরজ...

ফরজ গোসল সম্পর্কে জানা জরুরি কেন

ইসলামে ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা।...

নিখোঁজের ৯ দিন পর সিরাজগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজের প্রায় ৯ দিন পর শুভ নামে এক...

আন্তঃঅ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘শেরপুর সেতুবন্ধন’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল কমিউনিটি...

স্বাধীনতা নাকি অনিশ্চয়তা—জেন–জিদের প্রেম

আধুনিক ডেটিং সংস্কৃতিতে নতুন একটি প্রবণতার নাম ‘রস্টার ডেটিং’।...

জিরা পানির উপকারিতা ও সীমাবদ্ধতা

ওজন কমানোর জন্য নানা ঘরোয়া উপায় অনুসরণ করেন অনেকেই।...

শীতে চুল রুক্ষ হওয়ার পেছনের প্রধান কারণগুলো

শীত মৌসুমে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা হ্রাস...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত

বর্তমান সময়ে বাজার ব্যবস্থায় একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে নিত্যপণ্যের...

দ্বীনদার জীবনসঙ্গী কেন জরুরি

ইসলামে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়; এটি শালীনতা, পবিত্রতা...

অণুজীবের সমান আকারের রোবট তৈরি করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে নতুন এক মাইলফলক অর্জন করেছেন...
spot_img

আরও পড়ুন

২০২৬ সালে গেমিং ল্যাপটপে উইন্ডোজের আধিপত্য

ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন এমন ব্যবহারকারীদের জন্য নতুন তথ্য সামনে এনেছে প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ম্যাশেবল। তাদের বিশ্লেষণে উঠে এসেছে ২০২৬ সালের সেরা ১১টি উইন্ডোজ...

দুঃস্বপ্ন কি শরীরের সতর্ক সংকেত

নিয়মিত দুঃস্বপ্ন দেখা শুধু মানসিক অস্বস্তির বিষয় নয়, বরং এটি স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির ইঙ্গিত হতে পারে। সাম্প্রতিক এক দীর্ঘমেয়াদি গবেষণায় এমনই উদ্বেগজনক তথ্য...

নাবালেগের নামাজ ও শারীরিক সতর্কতা

শিশু ও কিশোরদের মধ্যে অনেকেই ধর্মীয় মাসআলার ভুল প্রয়োগের শিকার হন। বিশেষ করে কিছু বিষয়ে অভিভাবকরা সতর্কতা অবলম্বন করেন না। কিবলার দিকে ইস্তেঞ্জা ও পা:...

সিরাজগঞ্জ-২ আসনে টুকুর পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে গণসংযোগ কার্যক্রম...
spot_img