Sunday, March 15, 2026
24.3 C
Dhaka

কাছে আসার উৎসব

তানযীল রশীদ

 

রৌদ্রজ্জ্বল এক ক্লান্ত দুপুর। হালকা মৃদু হাওয়া বইছে। শিল্পকলার প্রিয় টং এর মামা ঝাঁপি ফেলে তন্দ্রায় মগ্ন। মাঝে মাঝে এক – দুটো পাখি ডেকে উঠে শিল্পকলার ভেতরের নীরবতা ভাঙছে। সেদিন তোমার সাথে প্রথম দেখার দিনক্ষণ ঠিক হয়েছিলো। আর্ট গ্যালারীর নিচে ক্ষাণিক্ষণ বসে উঠে পড়লাম। ও ঠিক ১ টা ২৩ এ আসতে বলে বলেছিলে ঠিন যেন সময় মতন পৌঁছায়। অপেক্ষা করতে নীলাঞ্জনার বেজায় বিরক্ত লাগতো আর রেগেও যেতো ভীষণ। রাগলে অবশ্য ওকে অদ্ভুত সুন্দর লাগে। আমি ৫ মিনিট ২৩ সেকেন্ড আগেই এসে তাই উপস্থিত। মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখলাম ১ টা বেজে ২৩ মিনিট ৩৯ সেকেন্ড হয়ে গিয়েছে। ভাবলাম মেয়ে মানুষ। হয়তো একটু সাজুগুজু করছে। হিজাব এদিকওদিক ঠিক করে হয়তো দেখছে আয়নায়। হঠাৎ ফোন বেজে উঠলো। ভাবলাম নীলাঞ্জনা। মোবাইল হাতে নিয়ে পরক্ষণেই দেখি তৌকি। তৌকিকে ফোন করে আসতে বলেছিলাম, কারণ বেশ ক’দিন হলো শিল্পকলায় চা খাওয়া আর আড্ডা দেওয়া হয় না। ফোন অবশ্য অয়ন, সাইফ আর অন্তুকেও করেছিলাম। সাইফ আর অন্তুকে পাওয়া যাই নি, অয়ন তখন সেন্ট্রাল প্লাজা। তৌকি এরও আসতে দেরী হবে।ওরা অবশ্য নীলাঞ্জনার কথা জানে না। নীলাঞ্জনার কথা জানে সুমু আর সাফু। এই দুইটা মেয়েই ইদানিং আমার কাছ থেকে ভীষণরকম প্যারা খাচ্ছে। সুমু বোর্ডে টপ করা স্টুডেন্ট। বোর্ডে টপ করা স্টুডেন্ট কেন আমার মতো নিন্ম লেভেলের গাধামার্কা স্টুডেন্ট এর সাথে বন্ধুত্ব রাখে সেই সমীকরণ আমি অনেকদিন মিলাতে চেয়েও পারি নি। সাফু ভেতরের কষ্ট প্রকাশ করে অমায়িক হাসিতে। সাফুই অবশ্য বুঝিয়ে সুজিয়ে আমাকে শিল্পকলায় এনেছে।

 

আমি অস্থির প্রকৃতির মানুষ। এক জায়গায় স্থির থাকতে কষ্ট হয় ভীষণ। ভাবলাম যাই আরপেজিও পর্যন্ত হেঁটে আসি। জাহেদ ভাই নিশ্চয়ই এখন অফিসের লাঞ্চ ব্রেকে, তা না হলে মানুষটার সাথে দেখা করে আসা যেতো। বলাই হয় নি, আরপেজিও জাহেদ ভাইয়ের মিউজিক স্কুল। জায়গাটার প্রতি আমার ভীষণ আকর্ষণ। আমার খুব ইচ্ছে নীলাঞ্জনাকে নিয়ে আরপেজিও এর স্টুডেন্টস লাইভ পারফর্মিং সেশনে পারফর্ম করার। আমি অবশ্য গান করতেই পারি নাহ। আমি গান করলে ৩ মিনিটের গান ১ মিনিট ১৫ সেকেন্ড এর স্পিচ হয়ে যাই। নীলাঞ্জনা অবশ্য অসাধারণ গান করে। সে যাই হোক, হেঁটে আবারও শিল্পকলায় চলে আসলাম। শিল্পকলার বাইরে বেশ যান্ত্রিক শব্দ, ভেতরে অবশ্য সীমাহীন মাদকতা। টং দোকানী মামা তখনও ঘুমের দেশে। চা খেতে ইচ্ছে করছে খুব। ইদানিং চা পছন্দের তালিকার প্রায় শীর্ষে চলে এসেছে। নীলাঞ্জনা অবশ্য চা পছন্দ করে নাহ। লিপস্টিক এর সাথে অবশ্য ওর এই চা পছন্দ না করার সম্পর্ক থাকতে পারে। লিপস্টিক ওর বেশ পছন্দ। ভাবলাম অনেকদিন লেখালেখি হয় না। কিছু একটা লেখার অন্তত চেষ্টা করি।

 

নীলাঞ্জনা কবিতা ভালোবাসে খুব। আমি আবার কবিতা লিখতেই পারি নাহ। র‍্যাপ গানের লিরিক হলে সেটা ভেবে দেখা যেতো অবশ্য। অনিরুদ্ধ মুক্তমঞ্চের বাম পাশের সিঁড়িতে নোটপ্যাড আর কলম বের করে আঁকিবুঁকি করতে বসলাম। হঠাৎ দেখি শিল্পকলার গেইট খুলে নীলাঞ্জনা আসছে। পড়নে বাসন্তী রংয়ের শাঁড়ি আর খোঁপায় ফুল। ভুলোমনা মানুষ আমি, আজ কোন উৎসব কিনা তাই মনে করার চেষ্টা করলাম। নাহ, মনে পড়ছে না ঠিক। নীলাঞ্জনা যতই মুক্তমঞ্চের দিকে এগিয়ে আসছিলো মনে হচ্ছিলো বাতাসের গতি যেন বেড়ে যাচ্ছে, হার্টবিটও কেন জানি বেড়ে গিয়েছিলো। নোটপ্যাড আর কলম রেখে তখন আমি দাঁড়িয়ে। নীলাঞ্জনা মিষ্টি করে একটা হাসি দিলো। আমি মুচকি হেসে বসে নীলাঞ্জনার শাঁড়ির কুঁচি ঠিক করে দিতে লাগলাম। নীলাঞ্জনাও তখন মুচকি হাসছে। হাসলে ওর মুখে টোল পড়ে, ওর টোল পড়া হাসিটা আমাকে মাতাল করে সবসময়। কুঁচি ঠিক করে দিতে দিতে অবশ্য মাথায় এলো, আজ তো সত্যিই উৎসব। কাছে আসার উৎসব। ঘড়ির কাঁটায় তখন ২ টা বেজে ৪৩ মিনিট। শিল্পকলায় তখন এক মাতাল আবহ। টং এর মামা ঝাঁপি খুলে তখন চা বানাতে ব্যস্ত।

ছবিঃ নীলেশ রনি

spot_img

আরও পড়ুন

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে...

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা...

নোয়াখালীর ব্যবসায়ী নিখোঁজ, পরে লাশ উদ্ধার

নোয়াখালীর সুধারাম থানার এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর...

কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই উদ্বোধন

কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘মেগাকিচেন’ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও...

গাজীপুরে বৈদ্যুতিক দুর্ঘটনায় একজনের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায়...

শিবচর বিএনপির উদ্দেশে বিতর্কিত মন্তব্য

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এক...

ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি গাড়ি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি ফিলিং স্টেশনের সামনে ডিজেল নিতে...

গরমেও ত্বকের যত্নে বডি অয়েল কেন জরুরি

অনেকেই মনে করেন শীতকালেই কেবল ত্বকের যত্নে বডি অয়েলের...

নগরবাসীর জন্য যানজট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসক

কুমিল্লাসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ...

ইফতারের আগে পারিবারিক কলহে স্ত্রী খুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গার দক্ষিণপাড়ায় ইফতারের আগমুহূর্তে স্বামী-স্ত্রীর মধ্যে কথা–কাটাকাটি...

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জনের মৃত্যু

বাগেরহাটের রামপাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই মেয়ে, মা...
spot_img

আরও পড়ুন

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে জ্বালা, শুষ্কতা বা ভারী ভাব দেখা দেয়। অনেক সময় মনে হয় যেন চোখে বালুকণা লেগে...

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। পাম্প মালিকরা অভিযোগ করেছেন, চাহিদামতো তেল সরবরাহ করা হচ্ছে না।...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ৮ মিলিয়ন বা ৮০ লাখ ঘনফুট গ্যাস...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা পালন করেন। তবে নানা কারণে কেউ রোজা রাখতে না পারলে বা ইচ্ছাকৃতভাবে...
spot_img