Monday, March 30, 2026
24 C
Dhaka

শুভ জন্মদিন মির্জা গালিব

সালমান সাদ

“আমার হৃদয়ের আগুন থেকেই আলো দিচ্ছে আমার কবিতা, আমি যা লিখছি তাতে একটি আঙ্গুল দেয়ার সাধ্য নেই কারো৷”
-মির্জা গালিব।
মনুষ্য তৈরি রচনার ওপর পৃথিবীর সবচে স্পর্ধিত,দু:সাহসী ও আত্মবিশ্বাসী এ মন্তব্যটি কবিদের কবি উর্দু-ফারসী সাহিত্যের কিংবদন্তি মির্জা আসাদুল্লাহ বেগ গালিবের। সংক্ষেপে মির্জা গালিব।
তার ২২০ জন্মদিন আজ। ১৭৯৭ সালের এই দিনে ইন্ডিয়ার আগ্রায় তিনি জন্মগ্রহণ করেন।
প্রাথমিক শিক্ষায় আগ্রার খ্যাতিমান বিদ্বানজন শেখ মোয়াজ্জম ছিলেন তার শিক্ষক। এছাড়াও তিনি মীর আযম আলী কর্তৃক পরিচালিত একটি মাদরাসাতেও যেতেন।
তিনি যুক্তিবিদ্যা, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, অধিবিদ্যা ও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করলেও তার আসল ঝোঁক ছিল ভাষা ও সাহিত্যের উপর। বিশেষত ফারসি সাহিত্য।
মির্জা গালিব বেড়ে ওঠেন মাতুলালয়ে। এসময় তাদের বাড়িতে আব্দুস সামাদ নামক একজন আরবি ও ফারসি ভাষার পণ্ডিতজনের আগমন ঘটে এবং তিনি সেখানে দু’বছর অবস্থান করেন। মির্জা গালিব তার শিষ্যত্ব গ্রহণ করেন। গালিব জীবনে কোনদিন কাউকে তার শিক্ষক হিসেবে মানেননি ও পরিচয় দেননি- কিন্ত আব্দুস সামাদকে তার পরম গুরু হিসেবে মেনেছেন ও শ্রদ্ধায় ভক্তিতে সারাজীবন তার নাম স্বরণ করেছেন।

‎গালিব নয় বছর বয়স থেকেই ফারসি ভাষায় কবিতা লিখতেন। তার কবিতার মূল উপজীব্য ছিল প্রেম ও দর্শন। উর্দুভাষার প্রথম দার্শনিক কবি তিনি। মির্জা গালিব ভারতের শেষ মোগলসম্রাট ও কবি বাহাদুর শাহ জাফরের উস্তাদ ও সভাকবি ছিলেন।

গালিব গবেষক পুস্পিত মুখোপাধ্যায় লিখেন, “বাংলা সাহিত্যে রবীন্দনাথের যে গুরুত্ব, উর্দু সাহিত্যে মির্জা গালিবের গুরুত্ব তারচেয়ে অধিক বললে অত্যুক্তি হবেনা।” গালিবের গজল, শের, কবিতা উর্দু -ফারসি সাহিত্যে তো বটেই বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ।
মির্জা গালিবের জীবিকানির্বাহর নির্দিষ্ট কোন পন্থা ছিল না। সারাজীবন তিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা ধারকার্য করে বা কোন বন্ধুর উদারতায় কাটিয়ে দিয়েছেন। জীবদ্দশায় তার কোন খ্যাতি ছিল না। তিনি বলেছিলেন তার খ্যাতি আসবে মৃত্যুর পর। ইতিহাস তার সত্যতা দিয়েছে। উর্দু ভাষায় সবচে বেশি লেখা হয়েছে মির্জা গালিবের ওপর।
১৮৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি কবি মির্জা গালিব মৃত্যুবরণ করেন।
তার ২২০ তম জন্মদিনে(২০১৭) গুগল তাকে নিয়ে ডুডল তৈরি করে কবিসম্রাটের প্রতি সম্মান প্রদর্শন করে।
দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফের কাছে পারিবারিক গোরস্থানে তিনি সমাহিত।উগ্র হিন্দুত্ববাদের অধুনা দিল্লিতে তার সমাধি চরম অবহেলায় পর্যবসিত।

spot_img

আরও পড়ুন

দীর্ঘ সময়ের জন্য স্থাপনা ইজারা দেয়া, কী বলে ইসলাম?

ইসলামে লেনদেনের প্রতিটি বিষয় পারস্পরিক সম্মতি, ন্যায্যতা ও স্বচ্ছতার...

ভালো শেফ হতে কাটতে হবে চাইভস, কিন্তু কেন?

চাইভস হলো পেঁয়াজ কলি জাতীয় একটি শাক। পশ্চিমা রান্নায়...

ভূমধ্যসাগরে নিহত শায়েকের মরদেহ ফেরত চায় পরিবার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারানো তরুণ শায়েকের মৃত্যুসংবাদ পৌঁছানোর পর...

চেরনোবিলে মেলানিনযুক্ত ছত্রাকের রহস্য

১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ...

নাব্যতা সংকট ও ফেরির স্বল্পতায় ইলিশা ঘাটে যানজট

ফেরি সংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে তরমুজবাহী শতাধিক ট্রাক...

মাদকসংক্রান্ত বিরোধে নোয়াখালীতে রক্তক্ষয়ী হামলা

নোয়াখালীর সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে পরিবারের তিন সদস্যকে...

মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব ও আত্মপরিচয়ের ভিত্তি।...

রুমীর নামে সড়কের দাবিতে ডোমারে মুক্তিযোদ্ধাদের আহ্বান

নীলফামারীর ডোমার উপজেলায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ শাফী...

ইউটিউবে ভিডিওর লাইক সংখ্যা উধাও হওয়ার অভিযোগ

বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে হঠাৎ করেই ভিডিওর লাইক...

মক্কায় নবীজি (সা.)-এর জন্মস্থানের ইতিহাস

মক্কার হারাম শরীফের নিকটবর্তী একটি ঐতিহাসিক স্থানে জন্মগ্রহণ করেছিলেন...

বেকারির স্বাদে ঘরে তৈরি কুকি

বাড়িতে সহজ উপায়ে বেকারির স্বাদের কুকি তৈরি করতে চাইলে...

ঘরে বসেই রেস্টুরেন্ট স্বাদের কাবাব

বাড়ির আয়োজন বা বিকেলের নাশতায় ভিন্ন স্বাদ আনতে শামি...

দাওরায়ে হাদিসে পরিকল্পিত পড়াশোনার গুরুত্ব

দাওরায়ে হাদিস দরসে নেজামির সর্বোচ্চ স্তর হওয়ায় এই পর্যায়ের...

মানুষের কারণেই দ্রুত কমছে হাঙরের সংখ্যা

সমুদ্রের অন্যতম শীর্ষ শিকারি হিসেবে পরিচিত হাঙরের সংখ্যা বিশ্বজুড়ে...
spot_img

আরও পড়ুন

দীর্ঘ সময়ের জন্য স্থাপনা ইজারা দেয়া, কী বলে ইসলাম?

ইসলামে লেনদেনের প্রতিটি বিষয় পারস্পরিক সম্মতি, ন্যায্যতা ও স্বচ্ছতার ওপর নির্ভর করে। দীর্ঘমেয়াদি ইজারা যেমন ৮০ থেকে ১০০ বছরের জন্য স্থাপনা, টাওয়ার বা জমি...

ভালো শেফ হতে কাটতে হবে চাইভস, কিন্তু কেন?

চাইভস হলো পেঁয়াজ কলি জাতীয় একটি শাক। পশ্চিমা রান্নায় সাজসজ্জা ও স্বাদের জন্য এটি ব্যবহার করা হয়। বর্তমানে চাইভস কাটার দক্ষতা নিয়ে একটি সামাজিক...

ভূমধ্যসাগরে নিহত শায়েকের মরদেহ ফেরত চায় পরিবার

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারানো তরুণ শায়েকের মৃত্যুসংবাদ পৌঁছানোর পর তাঁর বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের...

চেরনোবিলে মেলানিনযুক্ত ছত্রাকের রহস্য

১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তখন বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করত সাবেক সোভিয়েত ইউনিয়ন। বর্তমানের ইউক্রেনের অংশ চেরনোবিল এখন মানুষের...
spot_img