Wednesday, March 25, 2026
24 C
Dhaka

যাদুকরের আবির্ভাব

ফিদা আল মুগনি

এখনও কেউ হিমু সাজার কথা ভাবে, কেউ রুপা হয়ে জোৎস্না ছুঁতে চায়, মিসির আলীর মত কল্পনার সাগরে ভেসে বেড়ায়, কেউ হয়ে উঠতে চায় শুভ্র, চাঁদের আলোয় নীল হাতি শুড় দুলিয়ে ঝোপ হতে বের হয়ে আসে।

সত্তরের দশকের শেষ দিক থেকে মৃত্যু অবধি হুমায়ুন আহমেদ লিখে গিয়েছেন কালজয়ী সকল লেখা। তৈরি করে গেছেন অসাধারণ সকল চরিত্র। বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদ ছিলেন সংলাপপ্রধান নতুন গদ্য শৈলীর জনক। আধুনিক বাংলা কল্পবিজ্ঞানের পথিকৃৎও তিনি। একাধারে সাহিত্যিক, নাট্যকার, ছোটগল্পকার। ছিলেন গীতিকার। নন্দিত নরক দিয়ে শুরু করেছিলেন। তারপর উপহার দিয়ে গিয়েছেন শুধু পাঠকদের। পুলিশ কর্মকতা ফয়জুর রহমান সন্তানদের চাহিদা বুঝতেন, তাদের মত ভাবতেন। নিজেও সাহিত্য সচেতন ছিলেন। ফয়জুর রহমান নিজের নামের সাথে মিল রেখে বড় ছেলের নাম শামসুর রহমান রাখলেও পরবর্তীতে নিজেই নাম বদলে হুমায়ুন আহমেদ রাখেন। প্রায় তিনশ এর বেশি বই লিখেছেন, তৈরি করেছেন চলচ্চিত্র। তার তৈরি হিমু থেকে রুপা যেমন এক ভাবে ভাবায়, তখন মিসির আলী চলে আসেন রহস্য ভরা বাক্স হাতে নিয়ে, শুভ্র চলে আসে মোটা লেন্সের চশমায় পৃথিবী দেখতে।

প্রতিটা চরিত্রে তিনি পাঠককে নতুন করে ভাবিয়েছেন। নতুন করে দেখিয়েছেন। শুধু বড়দের জন্যই না, ছোটদের জন্য রয়েছে বোতল ভুত, পিপলী বেগম, নীল হাতি সহ আরো অনেক চরিত্র।
হুমায়ুন আহমেদ নতুন প্রজন্মকে ভাবতে শিখিয়েছেন। নতুন করে দেখতে শিখিয়েছেন। বইয়ের ভেতর ঢুকে পড়ে খেলা করতে শিখিয়েছেন। তাঁর ভাষায় ‘একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। রসিক ছিলেন তিনি। হাসাতেও পারতেন সবাইকে।

জাদুকর এসেছিলেন সবার জন্য নীলপদ্ম নিয়ে, ভালোবাসা নিয়ে। অপেক্ষা করতে শিখিয়েছিলেন তিনি। হাজার হাজার হিমু-রুপাদের শিখিয়েছিলেন ভালোবাসা। তিনি ছিলেন ম্যাজিশিয়ান। তার সম্মোহনী ক্ষমতার অধিকারী তিনি। হুমায়ুন আহমেদ আসলে আছেন আমাদের সাথেই। আশে-পাশেই বসে আছেন। হয়ত চাঁদনী পসর রাতগুলোয় তিনি একলা বসে থাকেন। অনন্ত নক্ষত্রবিথী লক্ষ করেন ভক্তের উম্মাদনা।

spot_img

আরও পড়ুন

আইফোনে নতুন স্পাইওয়্যার আতঙ্ক, কতটা ঝুঁকিতে ব্যবহারকারীরা

আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘ডার্কসোয়ার্ড’ নামের স্পাইওয়্যার হামলার খবর...

তাকদিরে বিশ্বাসে কেন আসে প্রশান্তি

জীবনের নানা সময়ে মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হয়, যা...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে চালের পানি

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন।...

দৈনন্দিন জীবনে ধৈর্যের চর্চা কেন জরুরি

দৈনন্দিন জীবনে ছোট ছোট অসুবিধা ও বিরক্তির মুখোমুখি হওয়া...

নিজের সঙ্গে কথা বলা মানসিক স্বাস্থ্যের জন্য কতটা উপকারী

অনেকেই একা থাকলে নিজের সঙ্গে কথা বলেন—কখনো মনে মনে,...

স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে বিজ্ঞানীদের নীরব প্রতিযোগিতা

বিজ্ঞানের ইতিহাসে এমন কিছু আবিষ্কার রয়েছে, যা গবেষণাগারের সীমানা...

নির্ধারিত সময়ে নামাজ আদায়ের গুরুত্ব

নামাজ কেবল ইবাদত নয়, এটি মুমিনের দৈনন্দিন জীবনের শৃঙ্খলা...

বয়স বাড়ার সঙ্গে একাকিত্বের কারণ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একাকিত্বের অনুভূতি বৃদ্ধি...

পেট্রোল ও ডিজেল নেওয়ার সময় সতর্কতা

বাংলাদেশে জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি চালানোর খরচও...

নামাজে একাগ্রতা বাড়ানোর উপায়

নামাজ আদায়ের সময় অনেকের মনেই বিভিন্ন ধরনের চিন্তা ভিড়...

২৫ মার্চের ব্ল্যাক আউট কর্মসূচি আর হচ্ছে না

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে প্রতীকী ব্ল্যাক...

কালিয়াকৈরে গাড়িচাপায় প্রাণ গেল শিক্ষিকার

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মাহমুদা আক্তার...

একাই ভ্রমণে নিরাপত্তা নিশ্চিত করবেন যেভাবে

বর্তমান সময়ে একা ভ্রমণের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। অনেকেই...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

ঢাকা শহরের যানজট সমস্যা নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন...
spot_img

আরও পড়ুন

আইফোনে নতুন স্পাইওয়্যার আতঙ্ক, কতটা ঝুঁকিতে ব্যবহারকারীরা

আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘ডার্কসোয়ার্ড’ নামের স্পাইওয়্যার হামলার খবর প্রকাশের পর বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি...

তাকদিরে বিশ্বাসে কেন আসে প্রশান্তি

জীবনের নানা সময়ে মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হয়, যা তার প্রত্যাশার সঙ্গে মেলে না। তখন হতাশা ও অস্থিরতা মনে ভর করে। কেন এমন হলো...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে চালের পানি

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়ার প্রবণতা বাড়ছে দিন দিন। আধুনিক কসমেটিকসের পাশাপাশি অনেকেই ঝুঁকছেন ঘরোয়া উপাদানের দিকে। এমনই একটি সহজলভ্য উপাদান হলো চাল ধোয়া...

দৈনন্দিন জীবনে ধৈর্যের চর্চা কেন জরুরি

দৈনন্দিন জীবনে ছোট ছোট অসুবিধা ও বিরক্তির মুখোমুখি হওয়া স্বাভাবিক। ট্রাফিক জ্যাম, অপেক্ষা, কর্মক্ষেত্রে আচরণগত সমস্যা কিংবা পারিবারিক ছোটখাটো দ্বন্দ্ব—এসব ঘটনা আমাদের ধৈর্যের পরীক্ষা...
spot_img