Saturday, February 28, 2026
20.1 C
Dhaka

ধর্মেন্দ্রের প্রয়াণ, বলিউডে শোকের ছায়া

ভারতের বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে ৮৯ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দীর্ঘকালের অভিনয় জীবন এবং অসংখ্য জনপ্রিয় সিনেমার কারণে ধর্মেন্দ্রকে ভারতীয় সিনেমার ইতিহাসে একজন প্রতিভাধর ও অমর নায়ক হিসেবে স্মরণ করা হবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ধর্মেন্দ্রকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গত অক্টোবরের শেষের দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু সোমবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুম্বাইয়ের জুহু এলাকার অভিনেতার বাড়ির সামনে সকাল থেকেই অ্যাম্বুলেন্স দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়ির আশেপাশের সাধারণ চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রবীণ অভিনেতার বাড়িতে বিভিন্ন তারকা উপস্থিত হন। সালমান খান, শাহরুখ খানসহ বহু তারকা সেখানে হাজির ছিলেন।

মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানেও ধর্মেন্দ্রর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হেমা মালিনী, সানি দেওল, ববি দেওলসহ পরিবারের অন্যান্য সদস্যও সেখানে ছিলেন। এমনকি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের উপস্থিতিও ছিল বলে জানা যায়। তবে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা করা হয়নি। ভারতীয় গণমাধ্যমের মতে, ধর্মেন্দ্রের প্রয়াণ নিয়ে গোপনীয়তা বজায় রাখছে পরিবার।

ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউড পরিচালক করণ জোহর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘একটি যুগের অবসান। একজন তাবড় মেগাস্টার। মূলধারার সিনেমায় একজন নায়কের মূর্ত প্রতীক। অসাধারণ সুদর্শন, এবং পর্দায় তার কালজয়ী উপস্থিতি। তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি ছিলেন এবং থাকবেন।’

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ধর্মেন্দ্রর। ১৯৬০-এর দশকে ‘অনপধ’, ‘বন্দিনী’, ‘অনুপমা’, ‘আয়া সাওয়ান ঝুম কে’-এর মতো সিনেমায় সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। পরে তিনি অ্যাকশন ও রোম্যান্টিক হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘শোলে’, ‘ধরম-বীর’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাও মেরা দেশ’ এবং ‘ড্রিম গার্ল’-এর মতো সিনেমা তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর করেছে। সুঠাম দেহ এবং অ্যাকশনের জন্য ভক্তরা তাকে ‘হি-ম্যান’ উপাধি দিয়েছিলেন।

সূত্র:এনডিটিভি

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ...

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার...

ফুলবাড়ী সীমান্তে অভিযান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই...

স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন নিয়ে ক্রেতাদের আগ্রহ

যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ...

ধর্ষণের বিচার দাবিতে জাবিতে মিছিল ও সমাবেশ

দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও ‘অরাজকতার’ ঘটনার বিচার...

টিএসসিতে শিক্ষার্থীদের হামলা, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই তরুণী ও...

পুরান ঢাকায় বিস্ফোরণে দগ্ধ পরিবারের একমাত্র সন্তানের মৃত্যু

পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস...

চারঘাটে মাহফিলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী দ্বন্দ্ব

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র...

মিন্টো রোডে বিদায়ী আয়োজনে এক টেবিলে ইউনূস ও সাবেক উপদেষ্টারা

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস...

‘আলো’ প্রদর্শনীতে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা অনুভব

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ভবনের আগুনে দগ্ধ...

উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় নিন্দা জানিয়েছে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা...

নেসাব পরিমাণ সম্পদে যেভাবে জাকাত ফরজ হয়

জাকাত ইসলামের একটি ফরজ বিধান এবং ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম।...
spot_img

আরও পড়ুন

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, ‘ফ্যামিলি কার্ড তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প। ফ্যামিলি কার্ড নিয়ে কেউ কেউ বা আমাদের...

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে স্থানীয় লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। শুক্রবার ( ৫ ডিসেম্বর) বিকেল...
spot_img