Tuesday, April 7, 2026
29 C
Dhaka

কাজলের পর অজয়ের পাল্টা মন্তব্যে বিচ্ছেদের আভাস!

বলিউডের জনপ্রিয় দম্পতি কাজল ও অজয় দেবগনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তাদের প্রকাশিত বিভিন্ন মন্তব্য ভক্তদের মধ্যে ধারণা তৈরি করেছে যে, দম্পতির দাম্পত্যে ফাটল ধরেছে।

ঘটনার সূত্রপাত ঘটে কাজলের ‘বিয়ের মেয়াদ’ সম্পর্কিত বক্তব্যের মাধ্যমে। এক টক শোতে কাজল বলেন, “ঠিক সময়ে ঠিক মানুষকে যে কেউ বিয়ে করবে, তার গ্যারান্টি কী? যদি দাম্পত্য নতুনভাবে শুরু করার সুযোগ থাকত, ভালো হতো। কিন্তু দাম্পত্যের যদি একটি মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকত, তাহলে দুজনের কাউকেই কষ্ট পেত না।” কাজলের এই মন্তব্য ভক্ত ও গণমাধ্যমের নজর কেড়ে নেয় এবং দাম্পত্য জীবনে সমস্যা চলার সম্ভাবনার জল্পনা ছড়ায়।

এরপর অজয় দেবগন তার নতুন সিনেমা ‘দে দে প্যায়ার দে’-এর প্রচারণায় অংশগ্রহণকালে সম্পর্ক ও প্রেমের গভীরতা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “বর্তমানে প্রেম-ভালোবাসা খুবই সস্তা হয়ে গেছে। এত অপ্রয়োজনীয় কারণে ‘ভালোবাসি’ বলা হয়, যার অর্থ হারিয়ে গেছে। আমাদের প্রজন্মে সম্পর্কের একটি পর্যায়ে এসে ‘আমরা ভালোবাসি’ বলা হতো। কিন্তু এখন মানুষ প্রেমের গভীরতা বোঝে না।”

অজয় আরও যোগ করেন, “এখন সব মেসেজেই হার্ট ইমোজি জুড়ে দেওয়া হয়। আসলে মানুষের পক্ষে এই ধরণের নিঃস্বার্থ ভালোবাসা সম্ভব নয়। পোষ্যরা যে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং বিনিময়ে কিছু চায় না, সেটিই প্রকৃত ভালোবাসা।”

কাজলের বিবৃতি এবং অজয়ের প্রতিক্রিয়ার সংমিশ্রণে ভক্তরা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন উসকে তুলেছে। তবে এখন পর্যন্ত কাজল ও অজয় দেবগন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মন্তব্য কখনো কখনো মিডিয়ার প্রচারণার অংশও হতে পারে, তাই দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ...

প্রবীণ জীবনে সন্তুষ্টির মানসিকতা

অনেকেই মনে করেন সুখ একটি অর্জনের বিষয়, যা জীবনের...

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক...

গোপনে আপনার ওয়াই–ফাই ব্যবহার করছে সাইবার অপরাধীরা, বাড়ছে ঝুঁকি

বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা এখন কম দামের প্রযুক্তিপণ্য ও বিভিন্ন...

মনোনয়ন না পেয়ে বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ...

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি...

হাদিসে বর্ণিত জীবনের দিকনির্দেশনা

মানুষের জীবন নানা পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে—কখনো দারিদ্র্য,...

তেল-বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালিয়ে চমক দেখালেন সাতক্ষীরার উদ্ভাবক

জ্বালানি সংকটের সময়ে সাতক্ষীরার এক উদ্ভাবক তেল বা বাইরের...

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা...

মহাকাশে জীবনের উপাদান খোঁজায় নতুন অগ্রগতি

পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে—এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর খোঁজায় নতুন...

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়।...
spot_img

আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল। ‘গুগল এআই এজ এলোকোয়েন্ট’ নামের একটি ডিকটেশন অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে,...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো কখনো দুঃস্বপ্ন সেই প্রশান্তি নষ্ট করে দেয়। এমন পরিস্থিতিতে ইসলামে আল্লাহর স্মরণ ও নির্দিষ্ট দোয়া...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার...

প্রবীণ জীবনে সন্তুষ্টির মানসিকতা

অনেকেই মনে করেন সুখ একটি অর্জনের বিষয়, যা জীবনের নির্দিষ্ট কোনো পর্যায়ে পাওয়া যায়। তবে ষাটের পর অনেক মানুষ উপলব্ধি করেন, সুখ আসলে কোনো...
spot_img