Saturday, April 4, 2026
27 C
Dhaka

শাহরুখকে এখনই নিজের সিনেমায় নিতে চান না আরিয়ান!

ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। প্রথম প্রজেক্টেই ভিন্নধর্মী পরিচালনার জন্য তিনি প্রশংসা কুড়িয়েছেন। এবার তার দ্বিতীয় প্রোজেক্টটি আসছে বড় পর্দায়, যা হবে আরিয়ানের পূর্ণদৈর্ঘ্য সিনেমার ডেবিউ।

জানা গেছে, আরিয়ান ইতিমধ্যেই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজ শুরু করেছেন। ২০২৬ সালে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই সিনেমায় শাহরুখ খান দেখা যাবে না, অন্তত মুখ্য চরিত্রে নয়। যদিও প্রথম সিরিজে শাহরুখের একটি স্বল্প উপস্থিতি (ক্যামিও) ছিল।

ভারতের সংবাদ সংস্থাগুলো সূত্রের বরাত দিয়ে বলছে, আরিয়ান এখনও বড়পর্দায় বাবা শাহরুখকে পরিচালনা করার জন্য প্রস্তুত নন। তিনি চান, প্রথমে নিজেকে প্রমাণ করতে এবং নিজের পরিচালন দক্ষতার পরিচয় দিতে। ছেলে হিসেবে বাবা শাহরুখকে পরিচালনা করা আরিয়ানের কাছে শুধু কাজ নয়, বরং এটি এক চূড়ান্ত সম্মান, যা তিনি নিজের মেধা ও কৃতিত্বের মাধ্যমে অর্জন করতে চান।

শোনা যাচ্ছে, তাদের পরিকল্পনা অনুযায়ী, আরিয়ানের তৃতীয় ছবি অর্থাৎ ২০২৭ সালের প্রোজেক্টে প্রধান চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে। বাবা ও ছেলে ইতোমধ্যেই ছবির মূল গল্প নিয়ে আলোচনা করেছেন এবং প্রাথমিক আইডিয়া শেয়ার করেছেন। বর্তমানে চিত্রনাট্য লেখার কাজ চলছে। তবে সেই ছবিতে শাহরুখকে নায়ক হিসেবে দেখা যাবে নাকি ধূসর চরিত্রে, তা এখনও নিশ্চিত নয়।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে...

মোটা চালের পুষ্টিগুণ কেন বেশি

বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে চিকন ও মোটা চাল...

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ...

এপ্রিল ফুলে ভুয়া প্রযুক্তি পণ্যের বন্যা

এপ্রিল মাসের প্রথম দিনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও...

কাজা রোজা আদায়ে বিলম্ব: কী বলে ইসলামি বিধান

শরিয়তসম্মত কারণে রমজানের রোজা ভঙ্গ হলে পরে তা কাজা...

সহজ রেসিপিতে সুস্বাদু পটেটো ওয়েজেস

সহজ উপকরণে বাসায় তৈরি করা যায় জনপ্রিয় ফাস্টফুড পটেটো...

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক...

যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুরু হচ্ছে বড় মহড়া

বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ আগামীকাল রোববার (৬...

শান্তিপূর্ণ ভোটে সম্পন্ন কুমিল্লা বার নির্বাচন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী...

ডিএফপিতে হামলার ঘটনায় জবাবদিহির দাবি

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার...

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে ইতালিতে পদত্যাগের ঢেউ

বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার পর ইতালির জাতীয় দলের প্রধান কোচের...
spot_img

আরও পড়ুন

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে হাইড্রেটেড থাকে। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। শরীর শুধু পানি গ্রহণ...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে। বিভিন্ন ধর্ম ও দর্শনের অনুসারীরা তাদের নিজস্ব মতাদর্শকে গুরুত্ব...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে সরে যাওয়ার পেছনে কাজ করছে টেকটোনিক প্লেট। কিন্তু পুরো সৌরজগতের মধ্যে বর্তমানে সক্রিয় ও সুগঠিত...

ইসলামে হাসি-ঠাট্টা ও কৌতুকের সীমারেখা

ধর্মীয় জীবন মানেই গাম্ভীর্যে আচ্ছন্ন থাকা—এ ধারণা অনেকের মধ্যে প্রচলিত। তবে ইসলামের শিক্ষা মানুষকে স্বাভাবিক ও আনন্দময় জীবনযাপনের সুযোগ দেয়, যেখানে হাসি-ঠাট্টাও একটি স্বীকৃত...
spot_img