Tuesday, March 10, 2026
22 C
Dhaka

ঢাবি শিক্ষার্থীদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ~ “ক্যাম্পাস ক্লাইম্যাক্স”

জাকিয়া সুলতানা প্রীতি

বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “ক্যাম্পাস ক্লাইম্যাক্স”।।

গত ৭ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ উৎসব অনুষ্ঠিত হয়।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, সাহিত্য সম্পাদক মাজারুল কবির শয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’ নিয়ে বেশ উচ্ছ্বসিত নির্মাতা জিৎ দে। তিনি বলেন, নানা বাধা বিপত্তি আর সংকট মোকাবেলা করে অবশেষে চলচ্চিত্রটির কাজ শেষ করতে পেরেছি, এতেই আমরা উচ্ছ্বসিত।

ঢাবি ক্যাম্পাসের এক ছোট ভাইয়ের ক্যামেরায় ধারণ করা হয় পুরো চলচ্চিত্র। জিৎ জানান, চলচ্চিত্রটির কাজ শুরু হয়েছিলো প্রায় আড়াই বছর আগে। কিন্তু অর্থাভাবে বিভিন্ন সময় থেমে গিয়েছিলো ছবির কাজ। কিন্তু হতাশ না হয়ে সবার সহায়তায় চলচ্চিত্রটি সম্পন্ন হয়েছে। ছবিটির সঙ্গে অনেকের আবেগ জড়িত। এমনটা জানিয়ে নির্মাতা বলেন, আমাদের যেহেতু কোনো প্রযোজক নেই, লগ্নিকার নেই তাই ছবির কাজ শুরু করার পর বহুবার থেমে গেছে। তবু আমরা কখনো হতাশ হইনি। অনেক সময় নিজেদের খাওয়ার টাকা বাঁচিয়ে ছবির কাজ এগিয়ে নিয়ে গেছি।

‘ক্যাম্পাস ক্লাইম্যাক্স’-এ কেমন গল্প দেখিয়েছেন নির্মাতা? এমন প্রশ্নে জিতের উত্তর, স্পেসিফিক একটা গল্প না দেখিয়ে ক্যাম্পাস লাইফের সমগ্র জীবন আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রেম থেকে শুরু করে বন্ধুত্ব, ক্লাসের পড়াশোনা, গণরুমে থাকা, চাকরি-বাকরি নিয়ে হতাশা। সব কিছু অল্প অল্প করে হলেও স্পর্শ করে গেছি পুরো ছবিতে।

শিগগির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘ক্যাম্পাস ক্ল্যাম্যাক্স’ চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করবেন বলেও জানান জিৎ।

পুরো চলচ্চিত্রে আছে তিনটি গান। কণ্ঠ দিয়েছেন রাজিব আল রুদ্র, শুভ্র সরকার ও ফারহা দিবা লাবন্য। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাইরুল বাসার, আফসানা আশা, মীর লোকমান, মৃত্যুঞ্জয় মজুমদার, রানা নাসির, অনন্যা পাখি, সাফওয়ান মাহমুদ, মৌসুমি মৌ, শারমিন অন্তু, আমির হামজা, তৌফিক আহমেদ, মির্জা গালিব, মাইশা মোনামী, তারেক হোসেন, রত্না দাস, সজীব সরকার, মুর্তজা যুবায়ের, অমিত দেবনাথ, মেহেদি আল-আমিন, সাইফুল্লাহ সাদেক, আহমেদ রেজা প্রমুখ।

ছবি: সংগৃহীত…

spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে...

ফ্যামিলি কার্ড: ডিজিটাল মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে

সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের...

ফল ঘোষণার আগেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি...

যাত্রাবাড়ীতে পায়ে রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার...

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির...

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাবেক পুলিশ কর্মকর্তার খালাস

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো....

জালাল উদ্দিন ফকির দাবি ভিডিও ভুয়া, নিজের বিবৃতি প্রত্যাখ্যান

বরগুনার আমতলী উপজেলায় খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলারদের সঙ্গে আলোচনায়...

মিরপুরে অগ্নিকাণ্ডে ২৪ জনকে উদ্ধার, দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের ১১...

দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী ও কন্যাশিশুর ন্যায় বিচার...
spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। প্রায় এক সপ্তাহ পর সরকারি ব্যবস্থাপনায় তাঁর মরদেহ দেশে আনা হয়। সোমবার বেলা...

সংস্কার সভা থেকে বিরত থাকলে গণ–অভ্যুত্থান ও নির্বাচন নিয়েই প্রশ্ন উঠবে: নাহিদ ইসলাম

Nahid Islam বলেছেন, জাতীয় সংসদ যদি সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকে, তাহলে জুলাই গণ–অভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা—সবকিছু নিয়েই প্রশ্ন...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুতে সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু ও...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজন সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। ঘটনা ঘটেছে গত রোববার বেলা তিনটার দিকে।...
spot_img