Tuesday, March 10, 2026
29.9 C
Dhaka

শুভ জন্মদিন ‘বলিউড বাদশা’

মোঃজুলকার নাইন মাহফুজ

পরিশ্রম,মেধা আর আত্মবিশ্বাস মানুষকে বহু উঁচুতে নিয়ে যেতে পারে । নিয়ে যেতে পারে স্বপ্নের সোনালি সিংহাসনে । যার অন্যতম উদাহরণ ‘কিং অব রোমান্স’ খ্যাত শাহরুখ খান । জীবনের প্রতিটি ধাপ পেরিয়ে যিনি আজ জায়গা করে নিয়েছেন কোটি কোটি ভক্তের হৃদয়ে ।
চলচ্চিত্রের প্রতি ভালবাসা,নায়ক হও্য়ার তীব্র তাড়নায় মুম্বাইয়ে এসেছিলেন দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে ।মুম্বাইয়ের জুবিলী সিনেমা হলের সামনে বসে থাকা ছেলেটা স্বপ্ন দেখত নায়ক হওয়ার । কিন্তু স্বপ্ন আর বাস্তবতার যে বিস্তর ফারাক তা টের পাননি! পকেটে ছিল সামান্য কিছু রূপি । কিন্তু ওই যে বললাম,মেধা,পরিশ্রম আর আত্মবিশ্বাস আপনাকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে । শাহরুখ খানও নিজের স্বপ্নকে বিফলে যেতে দেননি । কোথাও থাকার জায়গা না পেয়ে মুম্বাইয়ের বেঞ্চে ঘুমানো ছেলেটার আজ ৬০০ মিলিয়নের বেশি ব্যাংক ব্যালেন্স!
‘ডার’ এবং ‘বাজিগর’ ছবির ভিলেন চরিত্র দিয়ে শুরু… সেখান থেকে ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ‘রাজ’ এর মতো রোমান্টিক চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করা। মুম্বাই এর মারাঠা মন্দির থিয়েটারে মুক্তির পর থেকে ২০১৫ পর্যন্ত টানা ২০ বছর চলেছে এই মুভি।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুভিতে মোটর সাইকেল থামিয়ে সানগ্লাস নামিয়ে দেখা.. ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুভির ওপেনিং এ রানীর সাথে প্রথম দৃশ্যটা, ‘সুরাজ হুয়া মাধ্যম’ গানে হাত ছড়িয়ে দাঁড়ানো, ‘ভীর জারা’র কোর্টে দাঁড়িয়ে কয়েদি নাম্বার ৭৮৬ এর চিঠিটা পড়া, ‘চালতে চালতে’তে রানীর বাড়ির সামনে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা… ‘চাক দে ইন্ডিয়া’র সত্তুর মিনিটের স্পিচ, ‘কাল হো না হো’র প্রীতিকে সাদা ডায়েরী পড়ে শোনানোর দৃশ্য, ‘রাব নে বানা দি জোড়ি’র প্যান্ট টেনে কোমর থেকে নীচে নামিয়ে রাজ এর এন্ট্রি, ‘দেবদাস’ এর শেষ দৃশ্যে পারুর মহলের দরজার দিকে তাকিয়ে থাকা, ‘বাজিগার’ এর “কাভি কাভি কুচ জিতনে কে লিয়ে কুচ হারনা ভি পারতা হ্যায়… অর হার কার জিতনে ওয়ালে কো বাজিগার কেহতে হ্যায়” এসব দৃশ্য কেউ কি কখনো ভুলতে পারবে ?
আজকেও নিজ আবাস মান্নাতের সামনে ভিড় জমাবে লাখো ভক্ত । ভালবাসায় সিক্ত হবে কোটি মানুষের ।
কোটি কোটি মানুষের হৃদয়ে ঢেউ খেলানো শাহরুখ বেঁচে থাকুক অনন্তকাল ।

শুভ জন্মদিন কিং খান ।

spot_img

আরও পড়ুন

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে...

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে...

নাটোরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কলাবাগানের ১৫২টি...

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে ৯ দফা প্রস্তাব

ঈদকে কেন্দ্র করে প্রতিবছর দেশের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে...

কুড়িগ্রামে বিনা লাভের বাজারে ক্রেতাগণের স্বস্তি

বিনা লাভের বাজারে পণ্য ক্রয় করে মো. রওশন বলেন,...

কিডনিতে পাথর জমার সঙ্গে কি চায়ের সম্পর্ক আছে

বাংলাদেশসহ উপমহাদেশের মানুষের দৈনন্দিন জীবনে চা একটি অত্যন্ত জনপ্রিয়...

পাম্পে তেল আছে কি না জানাবে নতুন অ্যাপ ‘তেল কই’

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ ও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের...

সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন

রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রকৃত...

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণের অভিযোগ তুলল তেহরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসা...

ইরানে হামলার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের পদযাত্রা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে...

ইরানের ড্রোন প্রতিরোধে ইউক্রেনের সহায়তা চাইছে ১১ দেশ

ইরানের ব্যবহৃত ড্রোন মোকাবিলা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবস্থাপনায়...

দাম কমে বিপাকে কুড়িগ্রামের আলুচাষিরা

বাজারে আলুর দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের...
spot_img

আরও পড়ুন

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দুই ছেলের বিরুদ্ধে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে মুসলিম বিশ্ব একটি বিরল ঘটনার সাক্ষী হতে পারে। ওই বছরে একই ইংরেজি পঞ্জিকাবর্ষে তিনটি ঈদ...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে ভিড় করার কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য...
spot_img