Thursday, February 12, 2026
22 C
Dhaka

চালবাজ সিনেমা নিয়ে সিনেমা হলের কর্তৃপক্ষের চালবাজিতে বিরক্ত দর্শক

বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছে কলকাতার চলচ্চিত্র ‘চালবাজ’। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী। ছবিটি গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ১০৫টি হলে। এর আগে ২০ এপ্রিল শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছিল কলকাতায় ৯১টি হলে।

দেশের সিনেমা হলে সাধারণ তো চারটি শো চালানো হয়। সকাল ১১টা থেকে একটি, ২টা থেকে আরেকটি, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় শো দেখানো হয়।

গতকাল সকাল ১১টার শো এর আগে ঢাকার সিনেমা হলগুলোতে টিকেট কাউন্টার খোলা ছিল এবং দর্শক নিজের হাতে টিকেট কেটে ছবিটি দেখেছেন। কিন্তু বেলা ২টার শোর আগে সিনেমা হলে টিকেট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। ব্ল্যাকে শুরু হয় টিকেট বিক্রি। এমন খবর জানিয়েছেন ‘জোনাকি’ সিনেমা হলের স্টাফ মোহাম্মদ শাহাবুদ্দিন।

‘জোনাকি’ সিনেমা হলের সামনে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। ভেতরে গিয়ে দেখা যায় টিকেট কাউন্টার বন্ধ।

মোহাম্মদ শাহাবুদ্দিন ২০০ টাকা করে বিক্রি করেছেন ডিসির টিকেট। কাউন্টারে লেখা ছিল ডিসির টিকিট ৯০ টাকা। এ বিষয়ে শাহাবুদ্দিন বলেন, ‘সকাল ১১টার শো শেষ হওয়ার পর আমরা বুঝতে পেয়েছি ছবিটি দর্শক দেখবেন। তারপর দুপুর ১টা থেকে দর্শক হলে আসা শুরু হলে আমরা যারা সিনেমা হলের স্টাফ আছি তারা মিলে সব টিকেট কিনে নিই। তারপর ব্ল্যাকে টিকেট বিক্রি করেছি।’

শাহাবুদ্দিন আরো বলেন, ‘ডিসি ৯০ টাকা ছিল, আমরা বিক্রি করেছি ১৫০ টাকায়। আর সন্ধ্যার শোতে বিক্রি করেছি ২০০ টাকা। মনে হয় আগামী কয়েকদিন এভাবেই চলবে।’

এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিনেমা দেখতে আসা দর্শক সামসুল আলম। আলম বলেন, “আমরা ভালো সিনেমা দেখতে চাই। কিন্তু দেখার মতো সিনেমা এখন আর তেমন নির্মাণ করা হয় না। ‘চালবাজ’ কেমন হবে জানি না, কিন্তু মনে হয়েছে ভালো একটা ছবি। সে হিসেবে আমার মতো অনেক দর্শকই সিনেমা হলে এসেছে। কিন্তু ৯০ টাকার টিকেট ২০০ টাকায় কিনতে খারাপ লাগছে। এটা অন্যায়। সিনেমা হলের কর্তৃপক্ষের চালবাজি নিয়ে আমার খুব বিরক্ত।”

সামসুল আলমের মতো সমস্বরে তখন অনেক সাধারণ দর্শক প্রতিবাদ করতে থাকেন। টিকেট প্রায় শেষ শুনে পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

শুধু রাজধানীর পল্টনের ‘জোনাকি’ সিনেমা হলে নয়, ঢাকার অন্য হলগুলোতেও একই চিত্র দেখা যায়। মতিঝিলের মধুমিতা সিনেমা হলে গেটের পাশের স্থানে একাধিক লোক ব্ল্যাকে টিকেট বিক্রি করেছেন। কাউন্টার বন্ধ ছিল। ১৫০ টাকার টিকিটি বিক্রি হয়েছিল ৩০০ টাকায়।

মধুমিতা হলের টিকিট চেকার মোহাম্মদ কালাম বলেন, ‘অনেক দিন পর এভাবে টিকিট ব্ল্যাকে বিক্রি করার সুযোগ পেলাম। গত বছর দুই ঈদের পর আর টিকিট ব্ল্যাক করার সুযোগ পাইনি। এই ছবির জন্য পারলাম।’

এটা তো অপরাধমূলক কাজ। কেন এমন করা হচ্ছে জানতে চাইলে মোহাম্মদ কালাম বলেন, ‘আমরা প্রায় ৩২ জন স্টাফ আছি এই সিনেমা হলে। সারা বছর বেতন পাই না বললেই চলে। তার পরও চাকরি করি দুই ঈদে টিকিট ব্ল্যাক করার আশায়। দুই ঈদের টাকায় আমরা সারা বছর সংসার চালাই। এখন শাকিব খানের ছবি মুক্তি পাওয়ার পর এত দর্শক দেখে একটা সুযোগ নিলাম।’

চলতি বছরে আর কোনো সিনেমায় এ ধরনের কাজ করেছেন কি না, জানতে চাইলে কালাম বলেন, “‘আমি নেতা হবো’ সিনেমা হলে মুক্তি পাওয়ার পর প্রথম দিন একশোতে ব্ল্যাক করতে পেরেছিলাম। এ ছাড়া যে ছবিগুলো মুক্তি পেয়েছিল সেখানে দর্শকই তো তেমন আসেনি।’

ব্ল্যাক টিকেট প্রসঙ্গে মিরপুরের সনি সিনেমা হলের ম্যানেজার আব্দুস সামাদ বলেন, ‘ব্ল্যাক মানেই ছবি হিট। আমরাই নতুন ছবি ব্ল্যাক করেছি তা নয়, বহু আগে থেকেই ব্ল্যাক টিকেট সবাই বিক্রি করত। এভাবে কিছুদিন চলতে থাকলে আমরা কিছু আয় করতে পারব।’

দীর্ঘদিন ধরেই সাফটা চুক্তির মাধ্যমে কলকাতার ছবি বাংলাদেশে মুক্তি পাচ্ছে, কিন্তু কোনো ছবি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। তবে ‘চালবাজ’ মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই সিনেমা হল মালিকদের বুকিং শুরু হয়ে যায়। জানা যায়, ছবিটি সর্বোচ্চ টাকা দিয়ে সিনেমা হল মালিকরা নিয়ে গেছেন, যা চলতি বছরে বাংলাদেশের কোনো ছবি পায়নি। সিনেমাটি দর্শক প্রিয়তা পাওয়ায় তাঁরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বাংলাদেশের প্রযোজক গোলাম কিবরিয়া লিপু তাঁর এন ইউ ট্রেডার্সের মাধ্যমে ছবিটি বাংলাদেশে আমদানি করেছেন।

জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এস কে মুভিজ।

spot_img

আরও পড়ুন

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে...

ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া...

ভোট দিয়ে হিজড়া ভোটাররা বললেন, ‘আমরা পিছিয়ে পড়া নই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী নগরের বিভিন্ন কেন্দ্রে সাধারণ...

৫৬ বছর পর ভোট দিতে এলেন এই ইউনিয়নের নারীরা

দীর্ঘ ৫৬ বছর পর ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করলেন...

বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের...

একটা ভোটের অনেক দাম, বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের...

প্রথম ভোট নিয়ে ফারিণের আফসোস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যখন দেশজুড়ে ভোটের...

সারা দেশে কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও ধীর উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার...

আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড...

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের ঘটনায় রাজশাহী ও সাভারে ১৭ জন আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রে...

প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না: ভোট দিয়ে সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১...

ভোট দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির...

ভোট দিলেন জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ভোট দিয়েছেন। তিনি...
spot_img

আরও পড়ুন

দেড় যুগ পর উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন, উচ্ছ্বাসে মাতোয়ারা জেন-জি

প্রায় দেড় যুগ অর্থাৎ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে...

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, জনগণের...

ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে...

ভোট দিয়ে হিজড়া ভোটাররা বললেন, ‘আমরা পিছিয়ে পড়া নই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী নগরের বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের ভিড়ের পাশাপাশি চোখে পড়েছে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের উপস্থিতিও। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শিরোইল কলোনি...
spot_img