Tuesday, March 10, 2026
27.7 C
Dhaka

ধর্ষণ প্রশ্নে এবার মুখ খুললেন মৌসুমী

কদিন আগে একটি বেসরকারি টেলিভিশনে ‘এবং পূর্ণিমা’ নামের অনুষ্ঠানটিতে অতিথি হয়ে এসেছিলেন খল অভিনেতা মিশা সওদাগর। ওই অনুষ্ঠানে মিশাকে করা নায়িকা পূর্ণিমার একটি প্রশ্নকে ঘিরে তোলপাড় শুরু হয় মিডিয়া পাড়ায়। অনুষ্ঠানের এক পর্যায়ে পূর্ণিমা মিশাকে প্রশ্ন করেন, ‘ছবিতে কাকে দর্শক করে বেশি মজা পেতেন? উত্তরে মিশা চিত্রনায়িকা মৌসুমী ও অনুষ্ঠানের উপস্থাপিকা নায়িকা পূর্ণিমার কথা উল্লেখ করেন।

উপস্থাপক হিসেবে নায়িকা পূর্ণিমা বিষয়টাকে হেসে উড়িয়ে দিলেও মেনে নিতে পারেননি অন্যরা। তুমুল সমালোচনা শুরু হয় শোবিজ অঙ্গণে। চারিদিক থেকেই আসতে থাকে নিন্দার ফুলঝুরি। দিন কয়েক আগে এই বিষয় নিয়ে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী। লাইভ টক শো-তে এমন প্রশ্নের তীব্র সমালোচনা করেন তিনি। নায়িকা পূর্ণিমা ও অভিনেতা মিশার এমন কথাবার্তাকে কাণ্ডজ্ঞানহীন বলে উল্লেখ করেন সানী।

একটু দেরিতে হলেও সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন নায়িকা মৌসুমীও। স্বামী ওমর সানীর ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে শনিবার রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘প্রিয় দর্শক, আজ একজন অভিনেত্রী হয়ে নয়, একজন নারী হিসেবে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন কয়েকদিন আগে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে ‘ধর্ষণ’ নিয়ে ঠাট্টা করা হয়েছিল। বিষয়টি হাসি তামাশা করার নয়। সঞ্চালিকা যেভাবে প্রশ্ন করলেন অতিথিকে আর তিনি যেভাবে উত্তর দিলেন তাতে মনে হলো আমরা যেন বোকার স্বর্গে বাস করছি। পরবর্তীতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এবং বিভিন্ন মিডিয়ায় প্রচার হতে শুরু করলো। পুরো বিষয়টি একজন নারী হিসেবে মেনে নেয়া ছিল পীড়াদায়ক।

আমরা চলচ্চিত্রে নানান রকম অভিনয় করে দর্শককদের বার্তা দিয়ে থাকি। যাতে ভালো-মন্দ দুটোই থাকে, শেষে জয় হয় ভালোর; পরাজয় ঘটে মন্দের। সেসব ইতিবাচক বার্তা তুলে না ধরে সমাজের নেতিবাচক দিকগুলো টক-শোতে এনে শুধু একজন বা দুজনকে নয় পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে।

শুধু আমার নয়, অন্যান্য অনেকের ভক্ত, দর্শক বিষয়টি মেনে নিতে পারেনি। সকলেই যার যার অবস্থান হতে প্রতিবাদ জানিয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের সঙ্গে সুর মিলিয়ে এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছি। আমি প্রত্যাশা করবো এ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে ভবিষ্যতের কোনো একটি পর্বে এ ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবেন। আপনাদেরই প্রিয় মৌসুমী।’

এদিকে, বিষয়টাকে কেবলই মজা হিসেবে দেখছেন বলে এর আগেই জানিয়েছিলেন মিশা ও পূর্ণিমা। অন্যদিকে, অনুষ্ঠানটির ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা একজন বলেন, ‘পূর্ণিমা মিশাকে যে প্রশ্নটি করেছিলেন সেটি অনুষ্ঠানটির ওই পর্বের স্ক্রিপ্টে ছিল না। ব্যক্তিগতভাবেই তিনি প্রশ্নটা করেছেন। কিন্তু তাতেও সমালোচনা থামেনি। তবে মৌসুমীর দাবি মেনে উপস্থাপক হিসেবে নায়িকা পূর্ণিমা যদি ক্ষমা চেয়ে নেন, তবে হয়তো এই সমালোচনায় দাড়ি পড়তেও পারে। চাইবেন কি?

spot_img

আরও পড়ুন

উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে গড়ে...

ভুয়া ক্যাপচা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় ব্যবহারকারীদের প্রায়ই একটি...

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে...

হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুইজনকে নিয়ে তদন্তে নতুন তথ্য

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে...

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে...

ফ্যামিলি কার্ড: ডিজিটাল মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে

সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের...

ফল ঘোষণার আগেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি...

যাত্রাবাড়ীতে পায়ে রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার...

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির...
spot_img

আরও পড়ুন

উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো এখন বড় সমস্যায় পরিণত হয়েছে। লেক পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও এসব দখলদার...

ভুয়া ক্যাপচা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় ব্যবহারকারীদের প্রায়ই একটি যাচাইকরণ ধাপ পার হতে হয়, যাকে ক্যাপচা বলা হয়। সাধারণত ‘আই অ্যাম নট অ্যা রোবট’...

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায়...

হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুইজনকে নিয়ে তদন্তে নতুন তথ্য

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে ঘিরে নতুন তথ্য জানিয়েছে রাজ্য পুলিশ। গ্রেপ্তার হওয়া ফয়সাল...
spot_img