Tuesday, March 10, 2026
27.7 C
Dhaka

চেনা শহরের নতুন গান

জুবায়ের ইবনে কামাল

ছোটবেলা থেকেই আমি পত্রিকার ‘পাত্র-পাত্রী চাই’ বিভাগগুলো পড়ি। একেকজনের আকাঙ্ক্ষিত পাত্র বা পাত্রীর লিস্ট দেখতে বেশ মজা লাগতো। মাঝেমধ্যে মনে হতো একটু যদি ফোন দিয়ে মজা নেয়া যায়। আমি অবশ্য ভীতু হলেও আমার শহরের অন্য কোন প্রান্তে দু’সদস্য বিশিষ্ট একটি মেয়ের দল কিন্তু খুবই সাহসী। তাদের দলের প্রধান ঠিকই পত্রিকার পাত্রী চাই বিভাগ থেকে নম্বর নিয়ে হেব্বি মজা নিতো কোন প্রকার ভয় ছাড়াই। আজকের গল্পটা তাকে নিয়েই।

শহরের হাজারো চরিত্রের ভীরে সে এক অদ্ভুত এবং আবেগী চরিত্র। তার লাইফস্টাইল তার মায়ের পছন্দ না হলেও সে বেশ আগ্রহী তার জগত নিয়ে। কোন এক উৎসবে যোগদানের উদ্দেশ্যে তার বিদেশ যাবার কথা ছিলো। কিন্তু সময়মত এম্বাসিতে উপস্থিত হতে না পারায় ব্যর্থ হয় সে। ঠিক এমন সময়েই সে পরিচিত হয় নতুন এক চরিত্রের সাথে। ঘটনার শুরু এখানেই।

ক্লোজআপ কাছে আসার গল্প ক্যাম্পেইনে বরাবরের মত এবারও ছিলো ভালোবাসার গল্প নিয়ে নির্মিত তিনটি নাটক। এই গল্পটি লিখেছেন মো: রফিকুল ইসলাম। চিত্রগ্রহণে ছিলেন শেখ রাজিবুল ইসলাম। নাটকটির চিত্রায়ন হয়েছে আমাদের পরিচিত শহরে। কারণ গল্পটা এই শহরেরই।

গল্পে নতুন আসা চরিত্রটি কোন কথা বলেনা। নিশ্চুপ থেকে সে পর্দায় হাজারো কথা বলে। দর্শক এটি উপভোগ করবেন খুব ভালোভাবে। বেশ কয়েকটি কারণে যখন গল্পের নায়িকা সেই নিশ্চুপ চরিত্রকে অনেক গালাগাল করে তখনও সেই চরিত্র থাকে নিশ্চুপই।

শহরের গল্প খুব সহজেই এগিয়ে যায়। মেয়েটি আস্তে আস্তে নিশ্চুপ চরিত্রের প্রেমে পড়ে। কিন্তু কথা না বলা সেই অদ্ভুত ছেলেটি তাতে সায় দেয়না। হঠাৎ করেই যেন চেনা গল্পটা মোড় নেয়। নাহ এমনটা হবার কথা ছিলোনা।

নাটকটির নাম ‘শহরে নতুন গান’। পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। দর্শককে আধঘন্টা যাদু করার বেশ ভালোই মন্ত্র দিয়েছেন নির্মাতা। চেনা গল্পতেও থাকবে অসংখ্য অচেনা গল্প। নাটকে কথা না বলা সেই অদ্ভুত চরিত্রে অভিনয় করেছেন মনোজ কুমার। তার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নুর। নতুন দর্শক মনোজ কুমারকে বোবাই ভেবে বসতে পারেন। আর সাবিলা নুরকে নিয়ে করা সব সমালোচনার জবাব যেন নিখুত অভিনয় নিয়েই দিয়েছেন তিনি।

নাটকের দৃশ্যগ্রহণ ছিলো অভিনয়ের মতই নিখুঁত। বই পড়ার দৃশ্যে যেমন দেখানো হয়েছে রাজধানীর বুক ক্যাফে তেমনি শ্রবণশক্তিহীন শিশুদের স্কুলের জন্য দেখানো হয়েছে গোছালো খোলা প্রান্তর। নাটকে আরো অভিনয় করেছে রোজি সিদ্দিকি, সিফাত শাহরীন, মোহন, শাহাবুদ্দিন প্রমুখ।

নাটকটি দেখানো হয়েছে বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাভিশনে। বর্তমানে আগ্রহী দর্শকরা এই নাটকটি দেখতে ঢুঁ মারতে পারেন ক্লোজআপ বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হয়তো মন মাতানো ভালোবাসার গল্পে পরিচিত হতে পারেন পুরনো শহরের নতুন কোন গানের সাথে।

spot_img

আরও পড়ুন

উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে গড়ে...

ভুয়া ক্যাপচা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় ব্যবহারকারীদের প্রায়ই একটি...

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে...

হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুইজনকে নিয়ে তদন্তে নতুন তথ্য

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে...

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে...

ফ্যামিলি কার্ড: ডিজিটাল মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে

সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের...

ফল ঘোষণার আগেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি...

যাত্রাবাড়ীতে পায়ে রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার...

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির...
spot_img

আরও পড়ুন

উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো এখন বড় সমস্যায় পরিণত হয়েছে। লেক পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও এসব দখলদার...

ভুয়া ক্যাপচা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় ব্যবহারকারীদের প্রায়ই একটি যাচাইকরণ ধাপ পার হতে হয়, যাকে ক্যাপচা বলা হয়। সাধারণত ‘আই অ্যাম নট অ্যা রোবট’...

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায়...

হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুইজনকে নিয়ে তদন্তে নতুন তথ্য

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে ঘিরে নতুন তথ্য জানিয়েছে রাজ্য পুলিশ। গ্রেপ্তার হওয়া ফয়সাল...
spot_img