Wednesday, February 25, 2026
25.3 C
Dhaka

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসিত আলিয়া ভাট

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থিত হয়ে আন্তর্জাতিক মঞ্চে দ্যুতি ছড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠানে তিনি ভারতীয় সংস্কৃতি ও ভাষার প্রতিফলন ঘটিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।

৭৯তম বাফটার আসরে আলিয়া ভাট উপস্থাপিকার দায়িত্ব পালন করেন। লন্ডনের রয়ার ফেস্টিভ্যাল হল-এ সাউথব্যাঙ্ক সেন্টারে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের জনপ্রিয় তারকারা। অনুষ্ঠানের প্রধান উপস্থাপক ছিলেন জনপ্রিয় অভিনেতা আলান কামিং, যিনি সেরার হাতে পুরস্কার তুলে দেন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে রুপালি গাউনে আলিয়া হাজির হন। পুরস্কার প্রদানের সময় প্রথমে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘নমস্কার’। এরপর হিন্দিতে বলেন,
‘পরের পুরস্কারটি এমন একটি সিনেমার জন্য, যা ইংরেজি ভাষায় নয়।’

যখন দর্শকরা হিন্দি ভাষা না বুঝে ভ্রান্ত হন, তখন আলিয়া মজার ছলে ইংরেজিতে বলেন,
‘এইটুকু বুঝার জন্য এখনই সাবটাইটেল খুঁজতে যাবেন না! আমি হিন্দি ভাষায় বলেছি, পরের পুরস্কারটি এমন একটি সিনেমার জন্য, যা ইংরেজি ভাষায় নয়।’

এই বক্তব্যে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশ ও ভাষা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরায় মুহূর্তেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা আলিয়ার বুদ্ধিমত্তা ও সাহসের প্রশংসা করছেন।

উল্লেখ্য, আলিয়া সেরা ইংরেজি-বহির্ভূত চলচ্চিত্র বিভাগে পুরস্কার প্রদান করেন। এই বিভাগে মনোনীত সিনেমাগুলো হলো ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’, ‘দ্য সিক্রেট এজেন্ট’, ‘সিরাট’, ‘দ্য ভয়েজ অব হিন্দ রাজব’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। ৫টি সিনেমার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পর এই বিভাগে সেরার পুরস্কার জিতে নেয় ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...

পেশাদার কাজে কেন পেইড এআই বেশি কার্যকর

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন ব্যক্তিগত জীবন...

হাদিয়া ছাড়া খতমে তারাবির বিরল নজির

চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ঐতিহ্যবাহী মমিনপুর মাদরাসা ও...

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা...

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো....

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে...

গাছের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

ফ্ল্যাট বা বাসাবাড়িতে প্রকৃতির ছোঁয়া আনতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা...

ইন্টারনেট ছাড়াও চলবে স্মার্ট থার্মোস্ট্যাট

স্মার্ট হোম প্রযুক্তিতে বহুল ব্যবহৃত ডিভাইস গুগল এলএলসি-এর নেস্ট...

এআই এজেন্ট উন্নয়নে নতুন নেতৃত্ব পেল ওপেনএআই

ব্যবহারকারীদের নিজস্ব এআই এজেন্ট তৈরির সুযোগ দেওয়া ডিজিটাল প্ল্যাটফর্ম...

পিটিআইয়ের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) জন্য সংশোধিত ছুটির তালিকা...

রমজানে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা

রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন। পবিত্র কোরআনে বলা হয়েছে,...

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে...
spot_img

আরও পড়ুন

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পেলেই তাঁদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার (২৫...

পেশাদার কাজে কেন পেইড এআই বেশি কার্যকর

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিক্ষা, গবেষণা, ব্যবসা ও কনটেন্ট তৈরির মতো নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।...

হাদিয়া ছাড়া খতমে তারাবির বিরল নজির

চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ঐতিহ্যবাহী মমিনপুর মাদরাসা ও মসজিদে গত ছয় দশক ধরে হাদিয়া ছাড়াই খতমে তারাবির নামাজ পড়ানোর অনন্য দৃষ্টান্ত বজায় রাখা...

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা হলো না ইজি বাইকচালক সোহাগ মিয়ার (২২)। ইফতারের প্রায় ঘণ্টাখানেক আগে স্ত্রী স্বর্ণাকে ফোন করে...
spot_img