Thursday, February 19, 2026
24 C
Dhaka

হামলার অভিযোগ নিয়ে থানায় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু

অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। তার অভিযোগ, রাজধানীর রাস্তায় অজ্ঞাত দুই ব্যক্তি তার বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাসকে পিটিয়ে গুরুতর আহত করেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার তুরাগ থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। একই ঘটনায় মামলার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকায় একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে তাদের গাড়িকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ জানাতে গেলে ওই গাড়িতে থাকা দুর্বৃত্তরা উপন্যাসকে বেধড়ক মারধর করে এবং পরে দ্রুত পালিয়ে যায়। হামলায় তিনি চোখে গুরুতর আঘাত পান।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন,
আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচাণ্ড আঘাত পেয়েছে। লিখিত অভিযোগ নিয়ে রাজধানী উত্তরার তুরাগ থানায় এসেছি। মামলার প্রস্তুতি চলছে। মামলার পর বিস্তারিত জানাব।

তুরাগ থানার ডিউটি অফিসার সানজিদা বলেন,
মনিরা আক্তার মিঠু থানায় এসেছেন। আমরা তার অভিযোগ শুনছি। অভিযোগের ভিত্তিতে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার সময় ছেলের রক্তাক্ত অবস্থা ও ক্ষতিগ্রস্ত গাড়ির দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান অভিনেত্রী। তিনি দাবি করেন, দুর্বৃত্তরা তার ছেলেকে রাস্তায় ফেলে মারধর করে এবং সে সময়ের ভিডিও তার কাছে রয়েছে।

অভিযুক্তদের ব্যবহৃত গাড়ির নম্বর শনাক্ত করা গেছে বলেও জানিয়েছেন তিনি। জনাকীর্ণ এলাকায় প্রকাশ্যে এমন হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম গ্রহণ করলেন

বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।...

রমজানে ১০ লাখ পরিবার পাবে কম দামে দুধ, ডিম ও মাংস

আসন্ন রমজান মাসে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারের প্রোটিন...

এবারও প্রিয়জনদের সঙ্গে ইফতারে মিম, সম্প্রীতির বার্তা

পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। আর প্রতি বছরের মতো...

প্রিয়জনকে উপহার দিতে বানান সুইস রোল

ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনকে উপহার দিতে সুইস রোল তৈরি...

বিজয়-রাশমিকার বিয়ের নিমন্ত্রণে উপহারের চমক, মানতে হবে কঠোর শর্ত

আর মাত্র এক সপ্তাহ পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পেছনে মূলত ভূরাজনৈতিক উত্তেজনা...

ইতালিতে তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে, প্রথম ধাপের আবেদন সম্পন্ন

ইতালিতে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি...

ফয়েজ তৈয়্যবের সামাজিকমাধ্যম পোস্টে অভিযোগ ও কৃতজ্ঞতা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন...

অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি আরও নাজুক করে গেছে: ড. দেবপ্রিয়

অন্তর্বর্তী সরকার দেশের ঋণ পরিস্থিতি যেভাবে গ্রহণ করেছিল, বিদায়ের...

বিপদ ও অনিষ্ট থেকে রক্ষা পেতে মুমিনদের আমল

মানুষের জীবন সুখ ও দুঃখ, নিরাপত্তা ও অনিরাপত্তার মিশ্রণে...

হিরো আলম গ্রেফতার, বগুড়ার কারাগারে কনটেন্ট ক্রিয়েটর

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার...

ট্যারিফ ও এলসি সুবিধা থাকা সত্ত্বেও খেজুরের দাম কমছে না কেন?

রমজান সামনে রেখে সরকার খেজুর আমদানিতে বড় ধরনের শুল্ক...

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল–এর যাবজ্জীবন কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন...

চট্টগ্রামের জনপ্রিয় আতিক্বা পিঠা তৈরির পদ্ধতি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিষ্টি আতিক্বা পিঠা বিয়েবাড়ি ও উৎসবের সময়...
spot_img

আরও পড়ুন

ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম গ্রহণ করলেন

বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি এক অনলাইন লাইভস্ট্রিমে তিনি কালিমা পাঠ করে শাহাদাহ গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে...

রমজানে ১০ লাখ পরিবার পাবে কম দামে দুধ, ডিম ও মাংস

আসন্ন রমজান মাসে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারের প্রোটিন চাহিদা মেটাতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ...

এবারও প্রিয়জনদের সঙ্গে ইফতারে মিম, সম্প্রীতির বার্তা

পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। আর প্রতি বছরের মতো এবারও প্রিয়জনদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। চলতি রমজানেও...

প্রিয়জনকে উপহার দিতে বানান সুইস রোল

ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনকে উপহার দিতে সুইস রোল তৈরি করা যেতে পারে। রেসিপি দিয়েছেন হোটেল দ্য ওয়েস্টিন ঢাকার শেফ মামুনুর রশিদ। প্রথমে একটি বাটিতে ৫টি...
spot_img