Saturday, February 7, 2026
25.4 C
Dhaka

‘চিঠিওয়ালা’ নাটকের শুটিংয়ে আহসান হাবিব নাসিম, মামুনুর রশীদ ও সুষমা সরকার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘চিঠিওয়ালা’। আগামী ২১ ফেব্রুয়ারি নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রশীদ হারুন।

গল্প আবর্তিত হয়েছে শহরের এক আধুনিক পরিবারকে ঘিরে। অনিক তার স্ত্রী শৈলী ও ছেলে অনিন্দ্যকে নিয়ে শহুরে জীবনের সাথে মানিয়ে চলার চেষ্টা করে। ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে আধুনিকতার পথেই এগিয়ে নিতে চায় সে। এমন সময় হঠাৎ গ্রাম থেকে হাশেম চাচা এসে হাজির হয় একটি চিঠি নিয়ে। ব্যস্ততার কারণে অনিক চিঠিটি আর পড়তে পারে না। কিন্তু হাশেম চাচার আগমন পরিবারের পরিবেশে আনতে থাকে নানা পরিবর্তন।

ধীরে ধীরে ঘটতে থাকে একের পর এক ঘটনা। অবশেষে অনিক পড়ে হাশেম চাচার আনা চিঠিটি, যা লেখা অনিকের প্রয়াত বাবার বন্ধু এক ভাষাসৈনিকের হাতে। ভাষা আন্দোলনের স্মৃতি আর ত্যাগে ভরা সেই চিঠি অনিককে নাড়া দেয় ভেতর থেকে। বুঝতে পারে—যে স্বপ্ন নিয়ে দেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছিল, যে স্বপ্ন স্বাধীনতার পথ গড়েছিল, সেই স্বপ্ন আজ অনেকেই ভুলতে বসেছে। একটি চিঠি বদলে দেয় পুরো পরিবারের ভাবনা-চিন্তা ও বোধ।

নাটকে হাশেম চাচার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। অনিক চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম এবং শৈলীর ভূমিকায় আছেন সুষমা সরকার।

দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। ৩১ জানুয়ারি ‘চিঠিওয়ালা’ নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। গতকাল নাট্যদল আরণ্যকের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যস্ততায় সময় কাটালেও আজ নাটকের শেষ দিনের শুটিংয়ে যুক্ত হওয়ার কথা রয়েছে তাঁর। তিনি বলেন, ‘অনেক দিন পর দেশে ফিরেছি। এখন অনেকটাই সুস্থ আছি। আরণ্যকের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নিয়ে ব্যস্ততা ছিল। এরই মাঝে শুটিং করছি চিঠিওয়ালা নাটকের। খুব সুন্দর একটি গল্প রয়েছে এই নাটকে।’

অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, ‘গল্পটা একটু ভিন্ন ধরনের। কেবল ভাষা দিবসেই নয়, যেকোনো সময়ে যেকোনো দর্শকের মনে চিন্তার খোরাক জোগাবে এই গল্প। বিদেশি সংস্কৃতির জোয়ারে গা ভাসিয়ে যাঁরা আধুনিক হওয়ার চেষ্টায় নিজের দেশ ও সংস্কৃতিকে ভুলে যেতে বসেছেন, তাঁদের নতুন করে ভাবাবে চিঠিওয়ালা।’

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বৈধতা নিয়ে আপিল প্রক্রিয়া শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী...

শফিকুর রহমান কুলাউড়ায় যুবকদের নেতৃত্বে দেশের উন্নয়ন নিশ্চিতের প্রতিশ্রুতি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া...

চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করলেন রাজপাল

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব অবশেষে চেক বাউন্স...

লোকেশন ডেটা নিয়ন্ত্রণের উপায়

অচেনা জায়গায় যাতায়াতের ক্ষেত্রে বর্তমানে গুগল ম্যাপ মানুষের অন্যতম...

একাদশ সংসদ নির্বাচন ২০১৮: রাতের ভোটের কেলেঙ্কারি

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনীতিতে দীর্ঘদিন...

উত্তরবঙ্গের প্রখ্যাত বাইক চোর চক্রের ৪ সদস্য সহ ৩ টি মোটরসাইকেল আটক

লালমনিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা...

বিশ্বকাপ দলে পরিবর্তন আনল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট দল বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন এনেছে। দলের অভিজ্ঞ...

ঢাকায় দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে আগামী রোববার ও সোমবার...

সকালে আনারস খাওয়ার উপকারিতা

প্রাচীনকাল থেকেই আনারস রোগ নিরাময়ে কার্যকর ফল হিসেবে পরিচিত।...

ব্রিটিশ বাংলাদেশি ভোটারদের প্রথম অংশগ্রহণ: বাংলাদেশের নির্বাচনে সম্ভাব্য প্রভাব

বাংলাদেশের বাইরে বসবাসরত দেড় থেকে দুই কোটি প্রবাসী বাংলাদেশির...

ওমানের আলোচনাতেই যুক্তরাষ্ট্রকে শান্ত করতে চাইছে ইরান

ওমানের মাসকাটে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠককে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানোর...

হাসনাত আবদুল্লাহ: পুলিশকে জনগণের চাকরির প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

শফিকুল আলম: গণমাধ্যমের দায়িত্বশীলতা অপরিহার্য

অন্তর্বর্তী সরকার ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও...

চট্টগ্রাম-১৩: বিএনপি প্রার্থীর দৃঢ় বার্তা, চাঁদাবাজদের সতর্কতা

চট্টগ্রামের আনোয়ারার চাতরীতে শুক্রবার রাতে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের...
spot_img

আরও পড়ুন

ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বৈধতা নিয়ে আপিল প্রক্রিয়া শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেছেন...

শফিকুর রহমান কুলাউড়ায় যুবকদের নেতৃত্বে দেশের উন্নয়ন নিশ্চিতের প্রতিশ্রুতি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন। নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জনসভার শুরুতেই তিনি উপস্থিত...

চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করলেন রাজপাল

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব অবশেষে চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করেছেন। দিল্লি হাইকোর্ট তাঁর বিরুদ্ধে জারি করে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ, যা দীর্ঘদিনের চলমান...

লোকেশন ডেটা নিয়ন্ত্রণের উপায়

অচেনা জায়গায় যাতায়াতের ক্ষেত্রে বর্তমানে গুগল ম্যাপ মানুষের অন্যতম নির্ভরতার নাম। তবে অনেক ব্যবহারকারী মনে করেন, লোকেশন বন্ধ করে দিলে আর কোনো তথ্য সংরক্ষণ...
spot_img