Wednesday, April 1, 2026
25 C
Dhaka

লোকটা কী সৎ ছিলো?

জুবায়ের ইবনে কামাল

লোকটা কি সৎ ছিলো? এই প্রশ্নের উত্তরের জন্য অবশ্য অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। তবে আপাতর সৎ লোকের চরিত্র নিয়ে কিছু আলোচনা করা যেতেই পারে।

ভদ্রলোকের নাম আসিফ। সৎ তো বটেই। অনেক কর্মঠ ব্যক্তি। কিন্তু জীবনের বৈচিত্র‍্যতা তাকেও ছুঁয়ে যায়। হাজারো ঘটনা আর সমস্যাচক্রেই জীবন এগিয়ে যায়। এর মধ্যেই আসিফের জীবনের একটি সমস্যা ‘প্রেম’। তাও আবার সেই স্কুল জীবনের বন্ধুর সাথে। কলেজ পড়ুয়া মেরিনার সাথে প্রেমটা সেই প্রাইমারির গন্ডি পার হবার পর থেকেই।

মেরিনার কথাও না হয় দু’চারটে বলা যাক। কুয়েত ফেরত এক পাত্রের সাথে কন্যাদানে মেরিনার বাবা বেশ আগ্রহী। বিয়ের চাপও তাই আসছে বেশ জোরেশোরেই। এমতাবস্থায় প্রায় বিদঘুটে অবস্থাই বলা চলে মেরিনার কাছে। শেষ পর্যন্ত সেই স্কুল থেকে চলে আসা প্রেমিকের কাছেই ভিড়তে হয় তাকে। বিয়ে করে ফেলতে হবে এখনই।

আরে! এদিকে নাছোড়বান্দা আসিফ বেচারা তো মহা বিপদে! এক্ষুনি বিয়ে! এ কেমন কথা! সে তো কোনমতেই রাজী নয়। প্রেম করে যে সে ভালোই বিপাকে পড়েছেন তা বোঝা গেলো তার ‘রামধরা’ সম্বোধন থেকেই।

যাক এটা ছিলো সৎ লোকটির কাহিনীর মারপ্যাঁচের একটা অংশ মাত্র। চমক তো অপেক্ষাই করছে। এই আসিফের চরিত্রে অভিনয় করেছে অপূর্ব। এবং তার বিপরীতে মেরিনার চরিত্র ধারণ করেছে ইফফাত তৃষা। তাদের সাথে আরো অভিনয় করেছে সিয়াম, প্রণীল, রিকি খান প্রমুখ। ‘তেল’ নামের মুল গল্প থেকে তৈরী হয়েছে নাটক। গল্পটি লিখেছেন মাহতাব হোসেন। ‘লোকটা সৎ ছিলো’ নামের নাটকটি পরিচালনা করছেন বর্তমান সময়ের জনপ্রিয় তরুন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।

“গল্পটা এবার একটু আলাদাই। একজন সৎ ও কর্মঠ মানুষের জীবনের চরাই উতরাই সহ বিভিন্ন সমস্যা ও ঘটনার মুখোমুখি করা হয়েছে নাটকে। চরিত্র অনুযায়ী অভিনেতারা ভালোই কাজ করেছেন।” জানালেন নির্মাতা।

সম্প্রতি ‘আমাদের গল্পটি এমনও হতে পারতো’ নামের একটি নাটক নির্মান করে জনপ্রিয়তায় কয়েক ধাপে এগিয়ে গেছেন তরুন নির্মাতা ও অভিনেতা মাবরুর রশীদ বান্নাহ। আপনার নাটক মানুষ কেন দেখবে এমন এক প্রশ্নের জবাবে চ্যানেল আগামীকে পরিচালক বলেন, ‘গল্পে ভিন্নতা রয়েছে। আমি জানি আমি ইমোশনাল কাজ ভালো করতে পারি। কিন্তু আমি আমার ষ্ট্রং জায়গা নিয়ে খেলিনা। আমি সবদিকে এক্সপেরিমেন্ট করি। যেটা আমার অভিজ্ঞতাকে অনেক শানিত করেছে। আশা করি দর্শক নতুন কিছুই পাবেন।

উল্লেখ্য ‘লোকটি সৎ ছিলো’ নাটকটি খুব শীঘ্রই দেখা যাবে স্যাটেলাইট কোন চ্যানেলের একটি পর্দায়।

spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...
spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা যায়। এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা ইসলামি দৃষ্টিকোণ থেকে বৈধ কি না—এ নিয়ে অনেকের প্রশ্ন...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের বৈঠকের পর চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন।...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ নাগরিকদের জীবন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। বেসামরিক এলাকা এবং ছোট ব্যবসাগুলোর ওপর হামলা চলছে,...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে। টানা এক বছর ধরে প্রায় ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে এই...
spot_img