Thursday, March 12, 2026
25.2 C
Dhaka

গল্পটা কী আদৌ দর্শকের ছিলো!

-জুবায়ের ইবনে কামাল

শুক্রবার (১৭ নভেম্বর) ঢাকা লিট ফেস্টে ঘুরছি। হঠাৎ দেখি দু’জন কিছুটা বাকবিতণ্ডা করছে। আগ্রহী হয়ে পাশে দাঁড়ালাম। দেখলাম একজন খুব বিরক্তের সাথে বলছে এখানে ওয়াই ফাই লাইন বাফারিং করছে, বাসায় চল। ওখানে টিভিতে দেখব। আরেকজন বলছে, না! পরে ইউটিউবে দেখে নিস। সে যাইহোক, সন্ধ্যায় যখন লিট ফেস্ট থেকে বের হচ্ছি, গেটেই ওই দুজনের দেখা পেলাম। আগ্রহ দমাতে পারলাম না। জিজ্ঞেস করে ফেললাম তারা কি দেখার জন্য এমন আগ্রহী ছিলো। তারা জানালো একটা টিভি নাটকের কথা। এরকম ভালো নাটক নাকি তেমন পাওয়া যায়না। আমি নাম জানতে চাইলাম। তারা জানালো ইরফান সাজ্জাদ আর সাফা কবিরের ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’।

মাবরুর রশীদ বান্নাহ নামের তরুন একজন নির্মাতা নাটকটি পরিচালনা করেছেন। ঘটনা লিখেছেন মোরছালিন মাসুম। চিত্রনাট্য তৈরী করেছে নির্মাতা নিজেই। ঘটনা টা কি তা দর্শকরা জানেন। নতুন করে বলার কিছু নেই।

এখন ব্যাপার হচ্ছে ঘটনাটা দর্শকদের ছিলো নাকি ছিলো শুধুই কল্পনার! কয়েকটা উদাহরণ দেয়া যেতে পারে। আমার এক বন্ধু সাফা কবিরের বিশাল ফ্যান। তার সব নাটক দেখে। যথারীতি ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’ নাটকও দেখেছে। নাটক শেষে আমাকে বললো, ‘দোস্ত! নাটকটায় সাফা কবিরের অভিনয় দেখিনি। দেখেছি নিজের ছায়া’। ফেসবুকে আরেকজনের স্ট্যাটাস দেখলাম। সে লিখেছে, ‘নাটক-সিনেমা কখনো বাস্তবে হয়না। তবে কিছু বাস্তব নাটক-সিনেমার সাথে মিলে যায়। তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের গল্পটা এমনও হতে পারতো নাটকটি’।

এবার একটু সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলা যাক। বাংলাদেশের নাটক-সিনেমাগুলোর বহুবিদ সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে দৃশ্যধারণ। যখন চরিত্রের চেহারা দেখানো দরকার তখন দেখা যায় প্রকৃতি। অথবা যখন একনাগাড়ে দৃশ্যগুলো দেখানো দরকার তখন হয় স্লো মোশন। সমস্যা আরো আছে। রোমান্টিক দৃশ্যতে নায়ক এসে ‘ভালোবাসি’ বললেই হয়ে যায়। কিন্তু বাস্তবে কি তা ঘটে? নাহ! কিন্তু ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’ নাটকে আপনি দেখবেন অন্যরকম চিত্র। এই নাটকটিকে প্রত্যেকটি দৃশ্য অনেক গল্প বলে। নাটকের একদম প্রথম দৃশ্যেই দেখা যায় ইরফান সাজ্জাদ প্রেমের কথা বলাত জন্য সাফা কবিরের সামনে দাঁড়িয়ে আছে। তার মধ্যে ইতস্তত ভাব। গ্রামের একটা ছেলে যেরকম করে তার পুরো দৃশ্য যেন কপি করা। সাফা কবির মুখে কিছুই বলেনা। কিন্তু পেছনে থাকা তার হাতে লুকানো গাছের এক সবুজ পাতায় লেখা “ভালোবাসি”। এরকম একটা সুন্দর রোমান্টিক দৃশ্যের পরেই পাল্টে যায় চিত্র। নেমে আসে কষ্টের হাতছানি। দর্শক বুঝতেই পারবেন না পরিচালক কিভাবে আপনাকে মন্ত্রমুগ্ধ করে ফেলেছে।

নাটকের প্রত্যেকটা সংলাপই অন্যরকম। একটা সংলাপ এরকম, “কেউ কেউ অনেক পাইয়াও জীবনে সুখী না .. আর কেউ কেউ অল্পতেই সুখী .. কিন্তু সেই অল্পটাই কারো কারো জীবনে আসে না .. আর যখন আসে তখন অনেক দেরি হইয়া যায়…”

নাটকের আসল উপভোগের বিষয় হলো গল্পটা। গল্পটা এতই সাধারণ যে মনে হবে প্রত্যেকটা দৃশ্যই আপনার জীবন থেকে নেয়া। আর এই বাস্তবতার সাথে মিলে যাওয়া গল্পটাই নাটকটাকে অসাধারণ করে তুলেছে। আর এই অসাধ্য সাধন করেছেন নাটকটির পরিচালক। গল্পে কোন অতিপ্রাকৃত বিষয় নেই। বাড়াবাড়ি নেই। ইরফান সাজ্জাদ, সাফা কবির আর মনিরা মিঠুর অভিনয় দর্শকদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। সবিশেষে, গল্পটা দর্শকেরই।

আরও পড়ুনঃ এই গল্পটা আমাদের

spot_img

আরও পড়ুন

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...
spot_img

আরও পড়ুন

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও চীনের মতো অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, দুই...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে এক গৃহবধূ সুমনা বাদশা (৪৫) সারা শরীরে দগ্ধ হন। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর স্বামী...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায় চালু এবং ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন বরিশাল...
spot_img