Wednesday, March 11, 2026
23.2 C
Dhaka

শারীরিক গঠন নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব তারকারা

চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের ঘটনা নতুন নয়। এবার এমন মন্তব্যের শিকার হয়েছেন বলিউড অভিনেতা আমির খানের কন্যা আইরা খান। সম্প্রতি মুম্বাই ম্যারাথনে অংশ নেওয়ার সময় তাঁর পোশাক ও শারীরিক গড়ন নিয়ে এক ব্যক্তির মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় বিতর্ক। বিষয়টি ঘিরে এবার প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা।

মুম্বাই ম্যারাথনে আইরা খানের পরনে ছিল কালো শর্টস ও সাদা ভেস্ট। সেই ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখা হয়, ‘ইনি আইরা খান, আমির খানের কন্যা। এখানে পোশাক সমস্যা নয়, সমস্যা শরীরের গড়নে। আমি বুঝতে পারি না, মানুষ কেন নিজের শরীর অনুযায়ী পোশাক পরেন না। অশালীন দেখালেও নির্লজ্জভাবে ঘুরে বেড়ান। স্টাইল কখনো শালীনতাকে বাদ দিয়ে হতে পারে না।’

এই মন্তব্যকে ঘিরেই ক্ষোভ প্রকাশ করেন অভিনব শুক্লা। নিজের পোস্টে তিনি লেখেন, ‘আইরা একমাত্র তারকাসন্তান, যাকে প্রকৃত অর্থে মাটির মানুষ বলা যায়। ওঁর মধ্যে কোনো নাকউঁচু মনোভাব নেই, কোনো বিষয়ে নাটকও করেন না। পাঁচজন দেহরক্ষী বা সহকারী নিয়ে ঘোরেন না। আইরা ও তার ভাই সাধারণ মানুষের মতো পোশাক পরেন, রিকশায় যাতায়াত করেন। এখানে সমস্যাটা কোথায়, আমি বুঝতে পারি না।’

অভিনব শুক্লা আরও লেখেন, ‘উনি অন্তত নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করছেন। কে কী পোশাক পরবেন, সেটা একান্তই ব্যক্তিগত বিষয়।’

এটি প্রথম ঘটনা নয়। শারীরিক গঠন ও অতিরিক্ত ওজন নিয়ে আগেও প্রকাশ্যে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন আইরা খান। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি জানান, একসময় নিজের চেহারা নিয়ে তীব্র হীনম্মন্যতায় ভুগতেন তিনি।

আইরা বলেন, ‘আমি চুপিচুপি আয়নায় তাকিয়ে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিতাম। মনে হতো, আমি খুব মোটা। তাই আমি অযোগ্য।’

মেয়ের মানসিক অবস্থার কথা বুঝে চিকিৎসার জন্য একসময় তাঁকে নিয়ে জার্মানিতেও গিয়েছিলেন আমির খান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে।...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...
spot_img

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন ইমোজির মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করে থাকে। একটি ছোট ইমোজি অনেক সময় দীর্ঘ বাক্যের সমান...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যকর জীবনযাপনের সহজ উপায় খুঁজতে গিয়ে অনেকেই এমন কিছু অভ্যাস গ্রহণ করেন, যা নিয়মিত...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কোডিং, ডিজাইন, বিপণন, হিসাবরক্ষণসহ নানা পেশাগত ক্ষেত্রে দ্রুততা ও...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয় হাসান মসজিদ আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ইসলামি স্থাপত্যশৈলীর এক অনন্য সংমিশ্রণ। দূর থেকে দেখা যায়,...
spot_img