Monday, February 23, 2026
22.7 C
Dhaka

পারিবারিক গল্পে মনোমুগ্ধকর সাফল্য পেল ‘কোটিপতি’

স্বল্প সময়েই ইউটিউবে রেকর্ড গড়ে চমক দেখিয়েছে নাটক ‘কোটিপতি’। এস আর মজুমদার (নাহিদ) পরিচালিত এই নাটকটি মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই ১ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে ফেলে। এরপর মাত্র ১১ দিনে ২ কোটি ভিউয়ের রেকর্ড গড়ে দর্শকমহলে সাড়া ফেলেছে এটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটি দেখা হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৩ হাজারেরও বেশি বার। নাটকটিতে এখনো পর্যন্ত কোনো ডিসলাইক নেই। বিপরীতে লাইক পড়েছে ২ লাখ ৯৪ হাজারের বেশি এবং মন্তব্য জমা পড়েছে প্রায় সাড়ে সাত হাজার।

দর্শক প্রতিক্রিয়ায়ও প্রশংসার জোয়ার দেখা যাচ্ছে। একজন লিখেছেন, “নাটকটা দেখে যা বুঝলাম, প্রত্যেক কোটিপতির মানুষের মধ্যে এমন মনুষত্ব থাকা দরকার।” অন্য এক দর্শক মন্তব্য করেছেন, “নাটকটা দেখে অনেক ভালো লাগল। খুব সুন্দর, মনোমুগ্ধকর একটি পারিবারিক গল্প।”

এস আর মজুমদার কালের কণ্ঠকে জানান, “পারিবারিক এই গল্পটি দর্শক পছন্দ করেছেন বলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা নির্মাতারা দিনশেষে দর্শকের জন্যই কাজ করি। তাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। আর রেকর্ড তো গড়া হয় ভাঙার জন্য। আজ আমারটা হয়েছে, কাল অন্য কারও হবে। আমি চাই অন্য কেউ এই রেকর্ড ভেঙে দিক। আর যদি নিজেই ভাঙতে পারি, তাহলে তো কথাই নেই। তবে চেষ্টা থাকবে। আমার টিম থেকে শুরু করে সর্বোপরি দর্শকের কাছে কৃতজ্ঞ।”

‘কোটিপতি’ নাটকটি আবর্তিত হয়েছে কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবনযাপন করা এক অসামান্য পরিবারের গল্পকে কেন্দ্র করে। গল্পের মূল চরিত্রে রয়েছেন ফারহান আহমেদ জোভান এবং তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কেয়া পায়েল। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশারসহ অনেকে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রেকমেন্ডেশন সিস্টেমের ত্রুটিতে ইউটিউব ভিডিও প্রদর্শন ব্যাহত

বিশ্বজুড়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বড় ধরনের বিভ্রাটের মুখোমুখি...

রোজাদারের জন্য বরকতময় সময়ের আমল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে ইফতার ও...

রমজানে বিয়ে করা যায় কি?

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের অনন্য সময়। অনেকেই...

খেজুর খাওয়ার সময় যেসব বিষয়ে সতর্কতা জরুরি

রমজানে ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙা মুসলিম সমাজে একটি...

বারহাট্টায় মানববন্ধন: ধর্ষণ ও শিশুর দায়িত্ব নিয়ে নাগরিকদের প্রতিবাদ

নেত্রকোনার বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় গর্ভে সন্তানের...

রমজানে সহজ ও দ্রুত পকেট সমুচা

রমজানে ইফতারের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে পকেট সমুচা একটি...

চীনের কুংফু জানা রোবট ঘিরে বিশ্বজুড়ে আলোচনা

রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে...

সুবিদখালী বাজারে ব্যবসায়ীকে মারধর, চাঁদা দাবির অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাসকে (৫০)...

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দুই পক্ষের মারামারি

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে...

গফরগাঁওয়ের মসজিদে আগুন, কার্পেট ও জেনারেটর পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

ডামুড্যায় নসিমন দুর্ঘটনায় যুবকের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যার চর শিধলকুড়া এলাকায় নসিমন ও ইজি বাইকের...

ঈশ্বরগঞ্জে অবৈধ পুকুর খনন, শতবর্ষী কবরস্থান বিপন্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমির সীমানা অমান্য করে পুকুর খনন...

৭ প্রতিষ্ঠানকে জরিমানা ও অনুমোদনহীন কেমিক্যাল ধ্বংস

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার ও খাদ্যপ্রতিষ্ঠান নিয়মিত তদারকির...

রমজান মাসে ব্যবসায়ীদের মানবিকতা প্রদর্শনের আহ্বান

পবিত্র কুরআন নাজিলের মাস রমজান উপলক্ষে রোজাদারদের স্বস্তি দিতে...
spot_img

আরও পড়ুন

রেকমেন্ডেশন সিস্টেমের ত্রুটিতে ইউটিউব ভিডিও প্রদর্শন ব্যাহত

বিশ্বজুড়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বড় ধরনের বিভ্রাটের মুখোমুখি হয়েছে। ব্যবহারকারীরা হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডসসহ বিভিন্ন সেকশনে ভিডিও না দেখানোর...

রোজাদারের জন্য বরকতময় সময়ের আমল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানে ইফতার ও সেহরি রোজাদারের জীবনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ইসলামি বিধান অনুযায়ী, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বিলম্ব না...

রমজানে বিয়ে করা যায় কি?

পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য ইবাদতের অনন্য সময়। অনেকেই জানতে চান, এই মাসে বিয়ে করা জায়েজ কি না। ফুকাহায়ে কেরাম বলেন, ইসলামি শরিয়তে রমজান মাসে...

খেজুর খাওয়ার সময় যেসব বিষয়ে সতর্কতা জরুরি

রমজানে ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙা মুসলিম সমাজে একটি প্রচলিত অভ্যাস। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি খেজুর দ্রুত শক্তি জোগায় বলেও এটি জনপ্রিয়। তবে ডায়াবেটিস রোগীদের...
spot_img