Saturday, March 7, 2026
32.3 C
Dhaka

কেন বানসালিকে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা?

বর্তমানে রণবীর সিংয়ের সঙ্গে সুখের সংসার করছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। ভালোবেসে বিয়ে, সংসার ও কন্যাসন্তানের মা হওয়া—সব মিলিয়ে তাঁর জীবন এখন পরিপূর্ণ। তবে এক সময় অভিনেত্রী নিজেই প্রকাশ্যে বলেছিলেন, তিনি নাকি পরিচালক সঞ্জয়লীলা বানসালিকে বিয়ে করতে চান। সম্প্রতি সেই পুরনো মন্তব্য ঘিরেই আবার চর্চা শুরু হয়েছে।

‘পদ্মাবত’ মুক্তির আগে দীপিকা জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অতিথি ছিলেন। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে সালমান খানের প্রশ্নোত্তর পর্বে উঠে আসে এই চমকপ্রদ মন্তব্য। প্রথমে মজার ছলে ভাইজান জানতে চান, বন্ধ লিফটে কার সঙ্গে আটকে পড়তে চান দীপিকা। উত্তরে তিনি বলেন, সালমান খানের সঙ্গেই। সঙ্গে সঙ্গে রসিকতা করে সালমান বলেন, “আমিও বন্ধ লিফটে নিজের সঙ্গেই আটকে পড়তে চাই।”

এরপর সালমান আরও প্রশ্ন করেন, কাকে ভালোবাসবেন, কাকে বিয়ে করবেন আর কাকে হত্যা করবেন—এই তিনটি অপশনের মধ্যে রণবীর সিং, শাহিদ কাপুর ও সঞ্জয়লীলা বানসালির নামের মধ্যে বেছে নিতে হবে।

উত্তরে দীপিকা হাসতে হাসতেই বলেন, তিনি প্রেম করবেন রণবীর সিংয়ের সঙ্গে, বিয়ে করবেন সঞ্জয়লীলা বানসালিকে এবং ‘হত্যা’ করবেন শাহিদ কাপুরকে। তখন রণবীর ও দীপিকার প্রেমের গুঞ্জন তুঙ্গে ছিল, অন্যদিকে শাহিদ কাপুর তখন বিবাহিত ছিলেন। তাই পুরো বিষয়টাই ছিল নিছক রসিকতার অংশ। তবে বিয়ের জন্য পরিচালকের নাম বেছে নেওয়ায় মুহূর্তের মধ্যেই দীপিকা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

সম্প্রতি সেই অনুষ্ঠানের ভিডিও আবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনার বদলে অনুরাগীদের বেশিরভাগই এটিকে হালকা মেজাজের রসিকতা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাডুকোন। ২০২৪ সালে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। গত দীপাবলিতে প্রথমবার প্রকাশ্যে মেয়ের মুখ দেখান এই তারকা দম্পতি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কুড়িগ্রামে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় গৃহবধূকে গলা কেটে হত্যার...

অতিরিক্ত মোবাইল ব্যবহার ঠেকাতে শিশুদের জন্য নতুন আইন কর্ণাটকে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক...

শচীনপুত্র অর্জুন ও সানিয়ার বিয়েতে তারকাদের জমকালো উপস্থিতি

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার বৃহস্পতিবার (৫...

বন্যপ্রাণী সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ পরিবেশকর্মীর

বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পরিবেশকর্মী শফিকুল...

সিরাজগঞ্জের তাঁত পল্লীতে ঈদের উৎসবের প্রস্তুতি, শ্রমিকরা ব্যস্ত শাড়ি তৈরিতে

ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাঁত পল্লিগুলোতে আবারও কর্মচাঞ্চল্য লক্ষ্য...

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে বাঘারপাড়ায় অভিযান

বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুত...

বিশ্ববাজারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলাকালীন...

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে...

ইবনে তুলুনের রাষ্ট্র ও ইবনে জাওজির জানাজার ইতিহাস

ইসলামের ইতিহাসে ১২ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী...

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন...

৪০ হাজার বছরের নিদর্শনে ভাষার সম্ভাব্য সূত্র

জার্মানিতে আবিষ্কৃত প্রায় ৪০ হাজার বছর আগের কিছু প্রত্নতাত্ত্বিক...

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী...

মধ্যপ্রাচ্য সংঘাত: বাড়ছে পরিবহন ব্যয়, চাপের মুখে আমদানি-রফতানি বাণিজ্য

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায়...
spot_img

আরও পড়ুন

কুড়িগ্রামে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। রংপুর র‌্যাব-১৩ এক প্রেস বিজ্ঞপ্তির...

অতিরিক্ত মোবাইল ব্যবহার ঠেকাতে শিশুদের জন্য নতুন আইন কর্ণাটকে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার ঘোষণা দিয়েছে, ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য...

শচীনপুত্র অর্জুন ও সানিয়ার বিয়েতে তারকাদের জমকালো উপস্থিতি

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক মাধ্যমে...

বন্যপ্রাণী সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ পরিবেশকর্মীর

বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন। পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরতে তিনি প্রায় ১০ কিলোমিটার পথ হেঁটে...
spot_img