Saturday, February 28, 2026
17.7 C
Dhaka

টলিউডে অভিনয়ের পথে নামের মজার কাহিনী

টলিউডের পরিচিত নাম কোয়েল মল্লিক—রঞ্জিত মল্লিকের কন্যা এই নামেই পেয়েছেন দর্শকদের ভালোবাসা, সাফল্য ও জনপ্রিয়তা। তবে কমই মানুষ জানেন, কোয়েল মল্লিক আসলে তার জন্মনাম নয়। বলিউড ও টলিউড—উভয় ইন্ডাস্ট্রিতেই বহু অভিনেত্রী অভিনয়ে আসার আগে নাম পরিবর্তন করেছেন। কিন্তু কোয়েলের ক্ষেত্রে ঘটনাটি একেবারেই ভিন্ন, এবং এর পেছনে রয়েছে একটি মজার ঘটনা।

সম্প্রতি বর্তমান ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল নিজেই এই রহস্য উন্মোচন করেন। তিনি বলেন, “আমার প্রথম সিনেমা ছিল ‘নাটের গুরু’, যার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। হরকাকু আমার আসল নাম জানতেন না। কোয়েল নামটা যেহেতু সাধারণত ডাকনাম হিসেবে ব্যবহার করা হয় না, তাই তিনি ভেবেছিলেন এটাই আমার আসল নাম।”

কোয়েল আরও জানান, “আমাকে না জিজ্ঞাসা করেই তিনি সিনেমায় আমার নাম কোয়েল দিয়েছিলেন। তার পর থেকেই এই নামটাই থেকে গেছে। কিন্তু আমার আসল নাম রুক্মিণী মল্লিক। স্কুলের সব নথিতেই এই নামটাই ছিল।”

অর্থাৎ, যদি শুরুতেই তার আসল নাম ব্যবহার করা হতো, তাহলে আজ ইন্ডাস্ট্রিতে দুজন রুক্মিণী অভিনয় করতেন। তবে পরিচালকের সেই ‘ভুল’–এর কারণে এই বিভ্রান্তি এড়ানো সম্ভব হয়েছে। অনেকের মতে, সেটাই হয়তো ভালোর জন্য হয়েছে, নইলে হয়তো রুক্মিণী মৈত্রকেও একসময় নাম পরিবর্তনের কথা ভাবতে হতো।

প্রসঙ্গত, বর্তমানে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি : একটি খুনির সন্ধানে’ ছবি বড় পর্দায় ভালো সাড়া ফেলেছে। এর আগে ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে কামব্যাক করেছিলেন তিনি। আগামী দিনে খুব সম্ভবত দেবের বিপরীতে ‘খাদান ২’ ছবিতেও তাকে দেখা যেতে পারে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ১০ বছরেও কোনো অগ্রগতি নেই

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে ২০১৬ সালের ৪...

ইবাদতের সুবিধায় শরীর সচল রাখার উপায়

রমজান মাস সংযম ও ইবাদতের সময় হলেও সুস্থ থাকা...

২৭৪ তালেবান সেনা হত্যা, ৭৩ চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

Pakistan সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক অভিযানে তারা ২৭৪ জন...

জিন বিশ্লেষণে নতুন সম্ভাবনা আনছে আলফাজিনোম

চিকিৎসা বিজ্ঞানে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে গুগল ডিপমাইন্ড। প্রতিষ্ঠানটি...

দুগ্ধদানকারিণী মায়েদের জন্য রোজার বিধান কী বলে শরিয়ত

ইসলামে রোজা একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। তবে শরিয়তে বিশেষ...

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা।...

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ...

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার...

ফুলবাড়ী সীমান্তে অভিযান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই...

স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন নিয়ে ক্রেতাদের আগ্রহ

যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ...

ধর্ষণের বিচার দাবিতে জাবিতে মিছিল ও সমাবেশ

দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও ‘অরাজকতার’ ঘটনার বিচার...

টিএসসিতে শিক্ষার্থীদের হামলা, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই তরুণী ও...
spot_img

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ১০ বছরেও কোনো অগ্রগতি নেই

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে প্রায় আট কোটি ১০ লাখ মার্কিন ডলার...

ইবাদতের সুবিধায় শরীর সচল রাখার উপায়

রমজান মাস সংযম ও ইবাদতের সময় হলেও সুস্থ থাকা এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের রুকু, সিজদা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কিংবা মেঝেতে বসা-ওঠার জন্য...

২৭৪ তালেবান সেনা হত্যা, ৭৩ চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

Pakistan সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক অভিযানে তারা ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গিকে হত্যা করেছে। একইসঙ্গে আফগান বাহিনীর ৭৩টি চৌকি ধ্বংস এবং ১৭টি...

জিন বিশ্লেষণে নতুন সম্ভাবনা আনছে আলফাজিনোম

চিকিৎসা বিজ্ঞানে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে গুগল ডিপমাইন্ড। প্রতিষ্ঠানটি আলফাজিনোম নামের একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল উন্মোচন করেছে, যা মানুষের জিনের ভেতরে লুকিয়ে থাকা...
spot_img