Friday, February 13, 2026
26 C
Dhaka

কটাক্ষের শিকার তানজিন তিশা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান জমকালোভাবে শুরু হয়েছে। ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের পর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তবে পারফরম্যান্সের চেয়েও আলোচনায় তার ‘বিপিএল লুক’ এবং নেটিজেনদের সমালোচনা।

রবিবার রাতে সামাজিক মাধ্যমে নিজের সেই বিশেষ লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেন তানজিন তিশা। ছবিতে তাকে দেখা যায় রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস ও নিয়ন রঙের কার্গো স্টাইলের প্যান্টে। গলায় ছিল ভারী পাথরের নেকলেস এবং কানে ছোট টপ ইয়ারিংস। এছাড়াও চোখের কোণে স্টোনের ব্যবহার তার লুকে বাড়তি চকচিক্য যোগ করেছে। পায়ে ছিল অফ-হোয়াইট রঙের হিলের স্নিকার বুট।

তিশার অধিকাংশ ছবিতে তাকে ভিন্নধর্মী ভঙ্গিতে বসে পোজ দিতে দেখা গেছে। তবে তার এই নতুন লুক সকলের মন জয় করতে পারেনি, ফলে সমালোচনা ও কটাক্ষের শিকার হতে হয়েছে। অনেক নেটিজেন তার পোশাকের অতিরিক্ত চকচিক্য এবং বসার ভঙ্গি নিয়ে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আমি তো প্রথমে আপনাকেই বিপিএলের ট্রফি মনে করেছিলাম!’ আবার কেউ কেউ তার ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ‘ছাপরি’ বা ‘যাত্রাপালার নায়িকা’ বলেও কটাক্ষ করেছেন।

লুকের পাশাপাশি আরও একটি বিষয়ও গুঞ্জন সৃষ্টি করেছে। শোনা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের দিন তাকে শুরুতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। কমেন্ট বক্সে নেটিজেনরা এই বিষয় নিয়েও মন্তব্য করতে ছাড়েননি। যদিও এসব মন্তব্যের কোনো জবাব দেননি তানজিন তিশা। তবু অনেক ভক্ত তার প্রশংসা করেছেন, বিশেষ করে বিপিএল-এর মঞ্চে নৃত্য পরিবেশন করে গ্যালারির দর্শকদের বিনোদন দেওয়ার জন্য।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে...

ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া...

ভোট দিয়ে হিজড়া ভোটাররা বললেন, ‘আমরা পিছিয়ে পড়া নই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী নগরের বিভিন্ন কেন্দ্রে সাধারণ...

৫৬ বছর পর ভোট দিতে এলেন এই ইউনিয়নের নারীরা

দীর্ঘ ৫৬ বছর পর ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করলেন...

বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের...

একটা ভোটের অনেক দাম, বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের...

প্রথম ভোট নিয়ে ফারিণের আফসোস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যখন দেশজুড়ে ভোটের...

সারা দেশে কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও ধীর উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার...

আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড...

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের ঘটনায় রাজশাহী ও সাভারে ১৭ জন আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রে...

প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না: ভোট দিয়ে সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১...

ভোট দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির...

ভোট দিলেন জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ভোট দিয়েছেন। তিনি...
spot_img

আরও পড়ুন

দেড় যুগ পর উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন, উচ্ছ্বাসে মাতোয়ারা জেন-জি

প্রায় দেড় যুগ অর্থাৎ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে...

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, জনগণের...

ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে...

ভোট দিয়ে হিজড়া ভোটাররা বললেন, ‘আমরা পিছিয়ে পড়া নই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী নগরের বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের ভিড়ের পাশাপাশি চোখে পড়েছে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের উপস্থিতিও। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শিরোইল কলোনি...
spot_img