Tuesday, March 31, 2026
25 C
Dhaka

বিয়ের আগে সানাকে কী সম্বোধন করতেন তার স্বামী

বলিউডে নিজের অবস্থান ধীরে ধীরে শক্ত করছিলেন সানা খান। ঠিক সেই সময়ই তিনি হঠাৎ ধর্মীয় অনুশীলনের পথে হাঁটার সিদ্ধান্ত নেন এবং চলচ্চিত্র জগৎকে বিদায় জানান। ‘বিগ বস’-এর সাবেক এই প্রতিযোগী ২০২০ সালের নভেম্বরে বিয়ে করেন মৌলবী মুফতি আনাস সাইদকে। বিয়ের পর সানার জীবনযাপনে যে বড় ধরনের পরিবর্তন আসে, তা নিয়ে সে সময় আলোচনা ছিল তুঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা খান তার দাম্পত্য জীবনের শুরুর দিকের কিছু অজানা গল্প প্রকাশ করেন। তিনি জানান, বিয়ের আগে আনাস সাইদের সঙ্গে তার সম্পর্কের সূচনা ছিল একেবারেই ভিন্নভাবে। তখন আনাস সাইদ নাকি তাকে ‘বাজি’-অর্থাৎ ‘বোন’ বলেই সম্বোধন করতেন। ধর্মীয় অনুশীলনের সূত্র ধরেই দুজনের পরিচয় হয় এবং ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়।

সানা আরও বলেন, স্বামী পাশে থাকলে তিনি নিজের বুদ্ধি প্রয়োগ করতে চান না, বরং তার সিদ্ধান্তের ওপর সম্পূর্ণভাবে ভরসা করেন। ধর্মীয় বিশ্বাসই তাদের দুজনকে কাছাকাছি এনেছে। সানার নিষ্ঠার সঙ্গে ধর্মচর্চা, তারকাসুলভ জীবনযাপন ছেড়ে সাধারণ ও সংযত জীবনে অভ্যস্ত হওয়া—এই বিষয়গুলোই গুজরাটের ব্যবসায়ী আনাস সাইদকে ধীরে ধীরে মুগ্ধ করে তোলে।

অন্যদিকে, সানা জানান, সে সময় তিনি আনাস সাইদকে ‘মৌলানাজি’ বলেই ডাকতেন। তখন তিনি কল্পনাও করতে পারেননি, এই ধর্মগুরুই একদিন তার জীবনসঙ্গী হয়ে উঠবেন। সম্পর্কের শুরুতে বিষয়টি ছিল পুরোপুরি আধ্যাত্মিক ও বিশ্বাসভিত্তিক।

আনাস সাইদও সানার প্রতি তার অনুভূতির কথা তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, সানার পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং মমত্ববোধ তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। বাবা-মায়ের যত্ন নেওয়া থেকে শুরু করে সংসারের খুঁটিনাটি দেখভাল—সবকিছুই সানা করতেন আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে। তখনই আনাস সাইদের মনে হয়, যাকে এতদিন ‘বোন’ বলে সম্বোধন করেছেন, ভবিষ্যতে তিনিই তার স্ত্রী হতে চলেছেন।

ধর্ম, বিশ্বাস এবং সাধারণ জীবনচর্চার মধ্য দিয়েই গড়ে ওঠে সানা খান ও আনাস সাইদের এই ব্যতিক্রমী সম্পর্ক, যার শুরুটা হয়েছিল একেবারেই ‘বাজি’ সম্বোধন দিয়ে।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

দুধ ছাড়াই তৈরি করুন সুস্বাদু আইসক্রিম

আইসক্রিম ছোট-বড় সবার কাছেই জনপ্রিয় একটি খাবার। তবে অনেকেই...

চাঁদের পথে মানুষ, তবে অবতরণ নয় এবার

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যেই চারজন নভোচারী...

রান্নার তেল নিয়ে দ্বিধা, কোনটি বেছে নেবেন

রান্নায় তেল ব্যবহারের বিষয়ে মানুষের সচেতনতা ক্রমেই বাড়ছে। অনেকেই...

কম মেমোরিতে বেশিস ক্ষমতা, গুগলের নতুন এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বাড়াতে নতুন এক মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম...

নেতিবাচক অনলাইন কনটেন্টে বাড়ছে উদ্বেগ ও বিষণ্নতা

অনলাইনে নিয়মিত নেতিবাচক আধেয় বা কনটেন্ট অনুসন্ধান ও ব্রাউজ...

রমজানের পর ধারাবাহিকতা হারায় কেন ধর্মীয় চর্চা

রমজান মাস শেষ হওয়ার পর অনেকের জীবনযাত্রায় আচরণগত পরিবর্তন...

অটোরিকশাচালকের সততায় প্রবাসীর হারানো ব্যাগ ফিরে পেলেন লিটন মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের সততার কারণে হারিয়ে যাওয়া...

রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু ভর্তি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সোমবার আরও...

চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায় পাঠানো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত...

স্থায়ী পার্কিং না থাকায় অ্যাম্বুলেন্স চালকেরা তিন ঘণ্টা সড়ক বন্ধ রাখলেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে আজ সোমবার দুপুরে...

রাজধানীতে শিক্ষার্থীদের টিকে থাকার সংগ্রাম

২০১৮ সালে মাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষার জন্য রাজধানী ঢাকায়...

বৃদ্ধ চালক তেলের লাইনে সাত ঘণ্টা দাঁড়িয়ে ত্রস্ত

রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় আজ সোমবার সকাল থেকে তেলের...

সুনামগঞ্জের তরুণ ভূমধ্যসাগরে প্রাণ হারালেন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার তরুণ ফাহিম আহমদ মুন্না (২০) লিবিয়া...

রাজশাহীতে গরমের মধ্যে শীতের কম্বল বিতরণ, অসন্তোষের ঝড়

রাজশাহীর পবা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন চৈত্রের গরমে শীতের কম্বল...
spot_img

আরও পড়ুন

দুধ ছাড়াই তৈরি করুন সুস্বাদু আইসক্রিম

আইসক্রিম ছোট-বড় সবার কাছেই জনপ্রিয় একটি খাবার। তবে অনেকেই দুধে থাকা ল্যাক্টোজ সহ্য করতে পারেন না, যাকে ল্যাক্টোজ ইনটলারেন্স বলা হয়। এ কারণে অনেককে...

চাঁদের পথে মানুষ, তবে অবতরণ নয় এবার

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যেই চারজন নভোচারী বিশাল এক রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা করবেন। ১৯৭২ সালে অ্যাপোলো প্রোগ্রাম শেষ হওয়ার পর...

রান্নার তেল নিয়ে দ্বিধা, কোনটি বেছে নেবেন

রান্নায় তেল ব্যবহারের বিষয়ে মানুষের সচেতনতা ক্রমেই বাড়ছে। অনেকেই তেলের পরিমাণ কমানোর চেষ্টা করছেন, আবার কেউ কেউ সম্পূর্ণ তেল বাদ দেওয়ার কথাও ভাবছেন। তবে...

কম মেমোরিতে বেশিস ক্ষমতা, গুগলের নতুন এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা বাড়াতে নতুন এক মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম তৈরি করছে গুগল, যার নাম দেওয়া হয়েছে ‘টার্বোকোয়ান্ট’। প্রযুক্তি প্রতিষ্ঠানটির দাবি, এই অ্যালগরিদম ব্যবহারের মাধ্যমে...
spot_img