Friday, March 13, 2026
24.1 C
Dhaka

আসিফের মন্তব্যের কড়া জবাব ওমর সানীর

দেশের ফুটবল ও ফুটবলারদের নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবরের বক্তব্য ঘিরে কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। তার মন্তব্যে ফুটবলার থেকে শুরু করে অসংখ্য নেটিজেন ক্ষোভ প্রকাশ করেন। জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে উপস্থাপক ওমর সানীর সেই প্রতিক্রিয়া নিয়ে আসিফ আকবরকে প্রশ্ন করলে তিনি বেশ তির্যক মন্তব্য করেন। সেখানে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে অভিহিত করেন আসিফ। এমনকি ব্যক্তিজীবন নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। যদিও কথার শেষে ‘আই লাভ হিম’ বলে নরম সুরে ফেরার চেষ্টা করেন, তবে ওমর সানী এসব মন্তব্যকে মোটেও ভালোভাবে নেননি।

সোমবার (৮ নভেম্বর) নিজের ফেসবুকে প্রকাশিত ভিডিওবার্তায় ওমর সানী আসিফকে উদ্দেশ করে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওর (আসিফ আকবর) কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু ও টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন—এটা গ্রহণযোগ্য নয়।’

আরও ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তিজীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল। কিন্তু পরিবার নিয়ে নয়।’

ভিডিওবার্তার এক পর্যায়ে হাত উঁচু করে গায়ককে উদ্দেশ করে তিনি সতর্কবার্তা দেন—‘হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।’

ওমর সানী আরও বলেন, ‘তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী ও আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছেন—এগুলো ধরে রাখ।’

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

কিডনি রোগ শনাক্তে কমিউনিটি ক্লিনিকে স্ক্রিনিং বাধ্যতামূলক করার আহ্বান

দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে প্রতি...

শেলা নদী এলাকায় অভিযান, করিম শরীফ বাহিনীর সদস্য গ্রেপ্তার

সুন্দরবনের শেলা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ...

ঈদ সামনে রেখে প্রযুক্তিপণ্যের বাজারে স্থিতিশীল দাম

চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে বড়...

রমজানে মালয়েশিয়ায় বুবুর লাম্বুকের ঐতিহ্য

রমজান মাসে মালয়েশিয়ায় ধর্মীয় আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক...

কার্বোহাইড্রেট নিয়ে ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাস নিয়ে আলোচনায় কার্বোহাইড্রেট একটি বহুল বিতর্কিত বিষয়। অনেকেই...

অর্থ লেনদেন সুবিধা আনছে এক্স, নতুন যুগে প্রবেশ সামাজিক যোগাযোগমাধ্যম

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অর্থ লেনদেন...

বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার ইঙ্গিত

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার...

অল্প উপকরণে সুস্বাদু চিকেন বল তৈরির সহজ পদ্ধতি

রমজানে ইফতারের টেবিলে ভিন্নধর্মী ও সুস্বাদু খাবার রাখতে অনেকেই...

অ্যান্ড্রয়েডে নতুন কলার আইডি কার্ড সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে...

রমজানে কখন দোয়া করলে কবুল হয়

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসকে...

কাঁচা না ভাজা, কোন বাদামে বেশি পুষ্টি

স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় বাদাম দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ একটি উপাদান।...

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল না আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য হত্যার অভিযোগে জাতীয়...

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে নতুন নিয়ম আনছে জাপান

উড়োজাহাজে অগ্নিকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি কমাতে পাওয়ার ব্যাংকের ব্যবহার...

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

সারা দেশে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ...
spot_img

আরও পড়ুন

কিডনি রোগ শনাক্তে কমিউনিটি ক্লিনিকে স্ক্রিনিং বাধ্যতামূলক করার আহ্বান

দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে প্রতি সাতজনের একজন কিডনির রোগে আক্রান্ত। এক দশক আগে এই হার ছিল প্রতি ৯ জনে একজন।...

শেলা নদী এলাকায় অভিযান, করিম শরীফ বাহিনীর সদস্য গ্রেপ্তার

সুন্দরবনের শেলা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটক ব্যক্তি সুন্দরবনে সক্রিয় দস্যু ‘করিম শরীফ বাহিনী’র সদস্য বলে...

ঈদ সামনে রেখে প্রযুক্তিপণ্যের বাজারে স্থিতিশীল দাম

চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। র‍্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড ও মনিটরসহ অধিকাংশ কম্পিউটার যন্ত্রাংশের...

রমজানে মালয়েশিয়ায় বুবুর লাম্বুকের ঐতিহ্য

রমজান মাসে মালয়েশিয়ায় ধর্মীয় আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন দেখা যায়। ইফতারের আয়োজন থেকে শুরু করে তারাবির নামাজ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দেশটির...
spot_img