Monday, February 23, 2026
19.7 C
Dhaka

রাজনীতি কিংবা দেশ বুঝি না : চঞ্চল চৌধুরী

দীর্ঘ বিরতির পর আবারও ওপার বাংলার ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গের বোলপুরে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। তবে এপার বাংলার সিনেমা থেকে তার দীর্ঘ বিরতি কি রাজনৈতিক কারণে— এমন প্রশ্নে অভিনেতা দিলেন স্পষ্ট জবাব।

চঞ্চল চৌধুরী জানান, তার এই বিরতির পেছনে রাজনীতি বা দেশভিত্তিক কোনো কারণ নেই। তিনি বলেন, “না, এটা একদমই স্বাভাবিক বিরতি। আমি কম কাজ করি। রাজনীতি কিংবা দেশ বুঝি না। আমরা বাংলা ছবির শিল্পী। সবার জন্যই কাজ করি।”

তিনি আরও বলেন, “এখানে কোনো বিভাজন নেই। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্যই কাজ করি আমরা। রাজনীতির সেখানে কোনো স্থান নেই। এখন এপার বাংলাতেও কিছু কাজের আলোচনা চলছে, ওপার বাংলাতেও বেশ কয়েকটি প্রজেক্ট পাইপলাইনে আছে— সিনেমা এবং ওয়েব সিরিজ দুই-ই।”

বর্তমানে বোলপুরের ৩১ ডিগ্রি গরমে, কাঠফাটা রোদ উপেক্ষা করে ঢিলে-ঢালা ফতুয়া পরে একমুখ দাড়ি নিয়ে সাইকেলে চড়ে শুটিং করছেন চঞ্চল চৌধুরী। এই দৃশ্যই এখন কলকাতার গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের সংমিশ্রণে তৈরি হচ্ছে ‘শিকড়’।

চঞ্চল বলেন, “ঢাকায় থাকলেও আমি গ্রামের মানুষ। ছবিতে যখন মাটির পথ ধরে সাইকেল চালাই, তখন নিজের শৈশব বারবার মনে পড়ে। এই ছবির মাধ্যমে আমি যেন সেই দিনগুলোতে ফিরে যাচ্ছি।”

ছবিতে এক বাবা-ছেলের সম্পর্ককে কেন্দ্র করে গল্প গড়ে উঠেছে। চঞ্চলের চরিত্রে দেখা যাবে এক ছেলেকে, যার বাবা ডিমেনশিয়ায় আক্রান্ত— বারবার সব ভুলে যান। এই চরিত্রের সঙ্গে নিজের বাস্তব জীবনের মিল খুঁজে পান অভিনেতা। তিনি বলেন, “আমার বাবাও জীবনের শেষ সময়ে ডিমেনশিয়ায় ভুগেছেন। তাই চরিত্রটা আমার কাছে অনেক ব্যক্তিগত।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দক্ষিণ আমেরিকায় বিরল মাংসাশী ডাইনোসরের ডিম

বিশালাকৃতির ডাইনোসরের কথা ভাবলেই সাধারণত ধূসর বা বাদামি চামড়ার...

ওমরাহ পালনে সৌদি আরবে চিত্রনায়িকা বর্ষা

দুনিয়ার ব্যস্ততা, ক্যামেরার ঝলক এবং গ্ল্যামারের আলোর বাইরে মহান...

ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণায় ঢাকা–ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা

বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা অতিরিক্ত শুল্ক যুক্তরাষ্ট্রের...

শিশুদের রক্তশূন্যতা কেন বাড়ছে

দেশে অনেক শিশু রক্তশূন্যতায় ভুগছে, যা মা–বাবার জন্য বড়...

ইউরোপের দেশগুলোর নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–কে...

হেরা গুহার ধ্যান ও নবুয়তের ইতিহাস

হজরত মুহাম্মদ (সা.) চল্লিশের কাছাকাছি পৌঁছানোর পর নির্জনতা ও...

দ্বীনি শিক্ষায় কোরআন ও সুন্নাহর ভূমিকা

দ্বীনি ইলম অর্জন ইসলামি জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ...

ডাউন সিনড্রোম শিশুদের যত্ন ও শিক্ষা

নাবিল (ছদ্মনাম) ডাউন সিনড্রোম নামক বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়া...

নাশতার ৩০ টাকায় শুরু, লাখ ডলারে সমাপ্তি

ভোরবেলা ধানের শীষে জমে থাকা শিশিরবিন্দুর মতো স্বচ্ছ স্বপ্ন...

শিশুদের বাড়ির খাবারে আগ্রহ তৈরি করার কৌশল

ছোটরা সাধারণত মুখরোচক, ভাজাভুজি ও জাঙ্ক ফুড খেতে বেশি...

ইলন মাস্কের মালিকানায় এক্সে পরিবর্তনের প্রভাব

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে একের পর এক প্রতিষ্ঠান সরে...

মুনাফিকদের চারটি প্রধান নিকৃষ্ট কাজ

সুরা বাকারার ১১-১৬ আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা নিজেকে সংশোধনকারী...

স্বপ্নদোষে রোজার ক্ষতি হয় কি?

প্রশ্ন: রোজা রেখে হস্তমৈথুন করলে বা স্বপ্নদোষ, অশ্লীল চিন্তা...

ডায়াবেটিস রোগীরা কবে ও কীভাবে পাকা আম খাবে

গ্রীষ্মের গরমে বাজারে আসছে হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির...
spot_img

আরও পড়ুন

দক্ষিণ আমেরিকায় বিরল মাংসাশী ডাইনোসরের ডিম

বিশালাকৃতির ডাইনোসরের কথা ভাবলেই সাধারণত ধূসর বা বাদামি চামড়ার এক প্রাণীর কল্পচিত্র চোখে ভেসে ওঠে। তবে সরাসরি প্রমাণের সীমাবদ্ধতার কারণে ডাইনোসর সম্পর্কে স্পষ্ট ধারণা...

ওমরাহ পালনে সৌদি আরবে চিত্রনায়িকা বর্ষা

দুনিয়ার ব্যস্ততা, ক্যামেরার ঝলক এবং গ্ল্যামারের আলোর বাইরে মহান রবের ডাকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের মক্কা নগরীতে পৌঁছেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। কাবা...

ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণায় ঢাকা–ওয়াশিংটন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা

বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা অতিরিক্ত শুল্ক যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস বাতিল করার পর ঢাকা–ওয়াশিংটন বাণিজ্য চুক্তি ঘিরে নতুন করে...

শিশুদের রক্তশূন্যতা কেন বাড়ছে

দেশে অনেক শিশু রক্তশূন্যতায় ভুগছে, যা মা–বাবার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। জন্মগত ত্রুটি থেকে শুরু করে পুষ্টিকর খাদ্যের অভাব—বিভিন্ন কারণে শিশুর রক্তশূন্যতা...
spot_img