Tuesday, March 10, 2026
25.1 C
Dhaka

“আমি জানতাম না আজ কী হতে যাচ্ছে”—প্রতিবাদের সেই ১ আগস্টের অভিজ্ঞতা জানালেন আজমেরী হক বাঁধন

দেশের সাম্প্রতিক আন্দোলন ও সামাজিক ইস্যুতে নিয়মিত সোচ্চার থাকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন ২০২৩ সালের ১ আগস্টের অভিজ্ঞতা তুলে ধরেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি এবং দমন-পীড়নের প্রতিবাদে অংশ নেওয়ার সেই দিনটি তার জীবনের অন্যতম ‘সেরা পাওয়ারফুল মোমেন্ট’ ছিল বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, প্রতিবাদের আগে রাত থেকেই মানসিকভাবে চাপে ছিলেন। আবার একধরনের উত্তেজনাও কাজ করছিল—ঠিক কী ঘটতে যাচ্ছে তা তিনি জানতেন না। সকালবেলা স্নিকার্স পরে বেরিয়ে পড়েন বাসা থেকে, মেয়েকে পরিবারের কাছে রেখে যান। পরিবারকে শুধু জানান, তিনি একটি মিডিয়া ইভেন্টে যাচ্ছেন।

“বাড়ি থেকে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বেরিয়ে পড়েছিলাম, তখন কারফিউ চলছিল,” লেখেন বাঁধন। ড্রাইভারকে বলেছিলেন, যদি কিছু ঘটে ভিডিও করে রাখতে। নিকেতন থেকে তিনি দৃশ্যমাধ্যমের সহকর্মীদের সঙ্গে গাড়িতে ব্যানার-মাইক নিয়ে ফার্মগেটের উদ্দেশে রওনা দেন।

চব্বিশের ১ আগস্টে প্রতিবাদের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন বাঁধন

সেখানে উপস্থিত হন দেশের বরেণ্য নির্মাতা, অভিনেতা ও সংস্কৃতিকর্মীরা। কিন্তু ফার্মগেট এলাকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিকটবর্তী হওয়ায় পুলিশ প্রতিবাদে বাধা দিতে থাকে। তারা বারবার আন্দোলনকারীদের হটিয়ে দিতে বলেন এবং নিরাপত্তাজনিত কারণে সরিয়ে যাওয়ার অনুরোধ করেন।

“পুলিশ আমাদের ভয় দেখাচ্ছিল,” উল্লেখ করে বাঁধন জানান, তাদের মধ্যে মামুনুর রশীদ, রাজীব ভাই, মোমেন ভাইরা চেষ্টা করছিলেন পুলিশকে বোঝাতে। শেষ পর্যন্ত আনন্দ সিনেমা হলের সামনে কিছুটা জায়গা ছেড়ে দেয় পুলিশ, সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ।

বাঁধন লেখেন, “আমার মনে হয়েছিল, সেই মুহূর্তে চুপ করে বসে থাকলে নিজেকেই ক্ষমা করতে পারতাম না।” বৃষ্টিতে ভিজে, ভেজা ব্যানার হাতে রাস্তায় দাঁড়ানো সেই মুহূর্তটিকে তিনি জীবনের এক অনন্য শক্তির অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

প্রতিবাদে উপস্থিত ছিলেন বহু খ্যাতিমান শিল্পী ও নির্মাতা—মামুনুর রশীদ, মোশাররফ করিম, সিয়াম আহমেদ, মিথিলা, রেদওয়ান রনি, নুহাশ হুমায়ূন, আদনান আল রাজীব, আতিক ভাই, আমরিন মুসা, সুকর্ণ শাহেদ, জাকিয়া বারী মম, আশফাক নিপুন, শ্যামল মাওলা, সাবিলা নূরসহ আরও অনেকে। বৃষ্টির কারণে অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য দিলেও, আন্দোলনে একাত্মতা প্রকাশে কারও সংকোচ ছিল না।

এই লেখার মধ্য দিয়ে আজমেরী হক বাঁধন জানিয়ে দিলেন—কেবল অভিনয়ের পর্দায় নয়, ন্যায়সংগত আন্দোলনের মাঠেও তিনি একজন দৃপ্ত যোদ্ধা।

spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে...

ফ্যামিলি কার্ড: ডিজিটাল মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে

সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের...

ফল ঘোষণার আগেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি...

যাত্রাবাড়ীতে পায়ে রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার...

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির...

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাবেক পুলিশ কর্মকর্তার খালাস

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো....

জালাল উদ্দিন ফকির দাবি ভিডিও ভুয়া, নিজের বিবৃতি প্রত্যাখ্যান

বরগুনার আমতলী উপজেলায় খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলারদের সঙ্গে আলোচনায়...

মিরপুরে অগ্নিকাণ্ডে ২৪ জনকে উদ্ধার, দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের ১১...

দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী ও কন্যাশিশুর ন্যায় বিচার...
spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। প্রায় এক সপ্তাহ পর সরকারি ব্যবস্থাপনায় তাঁর মরদেহ দেশে আনা হয়। সোমবার বেলা...

সংস্কার সভা থেকে বিরত থাকলে গণ–অভ্যুত্থান ও নির্বাচন নিয়েই প্রশ্ন উঠবে: নাহিদ ইসলাম

Nahid Islam বলেছেন, জাতীয় সংসদ যদি সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকে, তাহলে জুলাই গণ–অভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা—সবকিছু নিয়েই প্রশ্ন...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুতে সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু ও...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজন সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। ঘটনা ঘটেছে গত রোববার বেলা তিনটার দিকে।...
spot_img