Friday, February 13, 2026
26 C
Dhaka

চার দশকে ৪০ সিনেমার চুক্তি, কিন্তু হারিয়ে গেলেন জুগল হংসরাজ

১৯৭২ সালের ২৬ জুলাই, মুম্বাইয়ে জন্ম নেওয়া জুগল হংসরাজ বলিউডের এক উত্থান-পতনের গল্প। সাবেক পেশাদার ক্রিকেটার প্রবীণ হংসরাজের ছেলে হলেও ক্রিকেট নয়, ছোটবেলাতেই তার মন পড়ে যায় অভিনয়ে। মাত্র ১০ বছর বয়সে বলিউডে পা রাখেন, হয়ে উঠেছিলেন জাতীয় স্তরের পরিচিত মুখ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যান লাইমলাইট থেকে।

‘মাসুম’ থেকে ‘মোহাব্বতে’: শুরুর সোনালি অধ্যায়
১৯৮৩ সালে ‘মাসুম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে আলোচনায় আসেন জুগল হংসরাজ। ছবিতে তার সহশিল্পী ছিলেন নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমি।
নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় ‘আ গলে লাগ যা’ ছবিতে, উর্মিলা মাতন্ডকরের বিপরীতে। ছবিটি বক্স অফিসে সফল না হলেও তাঁর পরিশ্রম ছিল চোখে পড়ার মতো।

২০০০ সালে ‘মোহাব্বতে’ ছবিতে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের পাশে অভিনয় করে নতুন করে নজর কাড়েন। সহঅভিনেত্রী কিম শর্মার সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের মধ্যে তৈরি করে বাড়তি আগ্রহ।

৪০ ছবির চুক্তি, মুক্তি পায়নি বেশির ভাগই
‘মোহাব্বতে’র পরপরই জুগল প্রায় ৪০টির মতো ছবিতে চুক্তিবদ্ধ হন। কিন্তু দুর্ভাগ্যবশত, বেশিরভাগ ছবিই আর মুক্তি পায়নি। কেউ প্রযোজকের অর্থসংকটে আটকে গেছে, কেউ থেমে গেছে শুটিং শেষ হওয়ার আগেই। ফলে বলিউডে ধীরে ধীরে তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায় ‘অপয়া’ তকমা।

এক সাক্ষাৎকারে জুগল বলেন, “যা তোমার জন্য নির্ধারিত, তা একদিন ঠিকই তোমার কাছে আসবে।”

ফেরার চেষ্টা ও পরিচালনার পথে যাত্রা
দীর্ঘ বিরতির পর তিনি অভিনয়ে ফিরেছেন সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের সঙ্গে ‘নাদানিয়াঁ’ ছবির মাধ্যমে। যদিও ছবিটি প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি।
তবুও তিনি থেমে যাননি। বর্তমানে কিছু নতুন প্রজেক্টে কাজ করছেন এবং ভক্তদের আশা, আবার হয়তো বড় পর্দায় আলো ছড়াবেন তিনি।

মডেল থেকে পরিচালক, এখন নিউইয়র্ক প্রবাসী
শৈশবেই বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিং জগতে পরিচিতি পান জুগল হংসরাজ। পরবর্তীতে পরিচালনা ও লেখালেখির দিকে ঝুঁকে পড়েন। বর্তমানে স্ত্রী জেসমিন ও পরিবারের সঙ্গে নিউইয়র্কে বসবাস করলেও, কাজের প্রয়োজনে নিয়মিত ভারতেও যাতায়াত করেন।

spot_img

আরও পড়ুন

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে...

ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া...

ভোট দিয়ে হিজড়া ভোটাররা বললেন, ‘আমরা পিছিয়ে পড়া নই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী নগরের বিভিন্ন কেন্দ্রে সাধারণ...

৫৬ বছর পর ভোট দিতে এলেন এই ইউনিয়নের নারীরা

দীর্ঘ ৫৬ বছর পর ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করলেন...

বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান

ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের...

একটা ভোটের অনেক দাম, বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের...

প্রথম ভোট নিয়ে ফারিণের আফসোস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যখন দেশজুড়ে ভোটের...

সারা দেশে কোথাও ভোটারদের লম্বা লাইন, কোথাও ধীর উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার...

আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড...

ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের ঘটনায় রাজশাহী ও সাভারে ১৭ জন আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রে...

প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না: ভোট দিয়ে সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১...

ভোট দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির...

ভোট দিলেন জুবাইদা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ভোট দিয়েছেন। তিনি...
spot_img

আরও পড়ুন

দেড় যুগ পর উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন, উচ্ছ্বাসে মাতোয়ারা জেন-জি

প্রায় দেড় যুগ অর্থাৎ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে সারাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে...

অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন

দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, জনগণের...

ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে...

ভোট দিয়ে হিজড়া ভোটাররা বললেন, ‘আমরা পিছিয়ে পড়া নই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী নগরের বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের ভিড়ের পাশাপাশি চোখে পড়েছে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের উপস্থিতিও। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শিরোইল কলোনি...
spot_img