Friday, March 13, 2026
24.1 C
Dhaka

ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী

ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের আয়োজনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী। নেতৃত্বগুণ, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে অনুষ্ঠিত ১০ম গোল্ড অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সারাদেশের প্রায় ১৫০ জন তরুণের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ইউশা জামান তূর্য্য, আসমা বিনতে রশিদ, মাবসুরাহ মোরশেদ, নওশিন আরাফা ভাবনা এবং কারিন সাফ্ফানা।

ডিউক অব এডিনবার্গের আন্তর্জাতিক পুরস্কার কর্মসূচির সর্বোচ্চ স্তর গোল্ড অ্যাওয়ার্ড অর্জনের জন্য অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, সমাজসেবা এবং অভিযাত্রামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান এবং ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সদস্য রিজওয়ান বিন ফারুক।

অনুষ্ঠানে রিজওয়ান বিন ফারুক বলেন, “গোল্ড অ্যাওয়ার্ড অর্জন শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের প্রতিফলন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেদের যোগ্য প্রমাণ করেছেন।”

এ অর্জনের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান মান ও শিক্ষার্থীদের বহুমাত্রিক সক্ষমতার প্রতিফলন।

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী...

ঘরমুখী মানুষের চাপ সামলাতে ডিএমপির বিশেষ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন...

গাছের যত্নে বাড়ে মানসিক সুস্থতা

দ্রুতগতির ব্যস্ত জীবনে অনেকেই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার...

বিডব্লিউআইএনের নতুন প্রেসিডেন্ট আলাভি হোসেন

বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্কের (বিএএন) সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ওমেন ইনভেস্টরস...

নয়টি আসনের ফলাফল নিয়ে হাইকোর্টে শুনানি শুরু হচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নয়টি সংসদীয় আসনের ফলাফল চ্যালেঞ্জ...

ঈদযাত্রা ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ঈদকে সামনে রেখে রাজধানীতে ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টির...

কিডনি রোগ শনাক্তে কমিউনিটি ক্লিনিকে স্ক্রিনিং বাধ্যতামূলক করার আহ্বান

দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে প্রতি...

শেলা নদী এলাকায় অভিযান, করিম শরীফ বাহিনীর সদস্য গ্রেপ্তার

সুন্দরবনের শেলা নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ...

ঈদ সামনে রেখে প্রযুক্তিপণ্যের বাজারে স্থিতিশীল দাম

চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে বড়...

রমজানে মালয়েশিয়ায় বুবুর লাম্বুকের ঐতিহ্য

রমজান মাসে মালয়েশিয়ায় ধর্মীয় আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক...

কার্বোহাইড্রেট নিয়ে ভুল ধারণা, কী বলছেন বিশেষজ্ঞরা

খাদ্যাভ্যাস নিয়ে আলোচনায় কার্বোহাইড্রেট একটি বহুল বিতর্কিত বিষয়। অনেকেই...

অর্থ লেনদেন সুবিধা আনছে এক্স, নতুন যুগে প্রবেশ সামাজিক যোগাযোগমাধ্যম

খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন একটি অর্থ লেনদেন...

বাংলাদেশে ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার ইঙ্গিত

চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার...
spot_img

আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে তিন সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনজন সাক্ষী...

ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে নতুন সাক্ষ্য

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আন্তর্জাতিক...

ঘরমুখী মানুষের চাপ সামলাতে ডিএমপির বিশেষ নির্দেশনা

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রা সহজ...

গাছের যত্নে বাড়ে মানসিক সুস্থতা

দ্রুতগতির ব্যস্ত জীবনে অনেকেই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় খুঁজছেন। বিশেষজ্ঞদের মতে, এমন একটি কার্যকর ও সহজ উপায় হলো বাগান করা। এটি...
spot_img