Wednesday, February 25, 2026
21.4 C
Dhaka

জবিতে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষায় ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ বাদ দেওয়ার প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সমাবেশ করেছেন। সমাবেশ শেষে র‍্যালি বের করে তারা গান পরিবেশন করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুরের শিক্ষা থাকা উচিত। তবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই পদগুলো বাতিল করার মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক সাংস্কৃতিক অধিকার হরণ করা হচ্ছে। তারা আরও বলেন, যতক্ষণ পর্যন্ত পদ পুনর্বহাল করা হবে না, আন্দোলন চলবে।

সংগীত বিভাগের শিক্ষার্থী নুসরাত চৌধুরী জাফরিন বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে সংগীত বিভাগের শিক্ষার্থীরা সবসময় কণ্ঠ জড়িয়েছেন। শামসুল আলম মারুফ বলেন, ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ বন্ধ করা হাস্যকর এবং এটি শিশুদের মনন বিকাশে বাধা সৃষ্টি করছে। তিনি বর্তমান সরকারের শিক্ষা নীতি ও বাজারকেন্দ্রিক মনোভাবকে দায়ী করেন।

প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বজলুর রশীদ খান বলেন, সুস্থ মনের বিকাশের জন্য সংগীত এবং সুস্থ দেহের জন্য শারীরিক শিক্ষা অপরিহার্য। তিনি উদাহরণ দেন, তুরস্ক ও সিরিয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড কিভাবে মানুষের মনন বিকাশে সহায়ক হয়।

সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায় বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সুর শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। শিক্ষক নিয়োগ না করায় শিশুদের মৌলিক সাংস্কৃতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি মুক্তিযুদ্ধের মূল লক্ষ্যকে স্মরণ করিয়ে বলেন, মুক্তিযুদ্ধ সংস্কৃতির জন্য ছিল, ধর্মের জন্য নয়।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়।...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি...

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যা: প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক নুরে আলম ওরফে খাইরুলকে হত্যা করার...

উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ জবি থেকে দিতে হবে: শিক্ষক সমিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো...

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী নেতার জামিন

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

নিউমুরিং কনটেইনার টার্মিনাল: চূড়ান্ত সিদ্ধান্তে অপেক্ষা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে দেশি–বিদেশি কোনো প্রতিষ্ঠানের...

শ্রীপুরে পরিত্যক্ত কার্যালয়ে আগুন, কারণ অজানা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ...

বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে বইমেলা শুরু

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর)...

প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর হয় পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকায় অপহরণের সোয়া এক ঘণ্টার মধ্যে এক...

অধিকৃত পশ্চিম তীর ইস্যুতে মুসলিম বিশ্বের বৈঠক

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত এক জরুরি বৈঠকে অংশ...

৬৪ লাখ টাকার সড়ক প্রকল্পে মান নিয়ে প্রশ্ন

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়াল নির্মাণে অনিয়মের...

শহীদ সেনা দিবসে প্রধানমন্ত্রীর শপথের আহ্বান

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক...
spot_img

আরও পড়ুন

ভাষা ও মানবসভ্যতার বিকাশ

মানুষ সৃষ্টির শুরুতেই ভাষার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয়। আদম আ.-কে শব্দ ও ভাষার জ্ঞান দান করার মধ্য দিয়ে মানবজাতির শ্রেষ্ঠত্বের ঘোষণা আসে। ভাষার...

রোজায় ভাজাপোড়া কেন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ

বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে এই সময়ে...

নিউটনের লেখায় ২০৬০ সাল নিয়ে নতুন বিতর্ক

ইতিহাসের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মূলত গতির সূত্র ও মহাকর্ষ তত্ত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে তাঁর জীবনের একটি বড় অংশ কেটেছে ধর্মতত্ত্ব,...

জয়পুরহাটে ৬০ বিঘার জলমহাল ইজারা নিয়ে অমৎস্যজীবীদের মানববন্ধন

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রায় ৬০ বিঘা আয়তনের কুজাইল দিঘি জলমহাল অমৎস্যজীবীদের সমন্বয়ে গঠিত একটি সমিতির নামে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার...
spot_img