Saturday, March 14, 2026
37.5 C
Dhaka

আমার প্রাণপ্রিয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ফারজানা শেহরীন (রূপন্তী):

জীবনের অন্যতম সোনালী সময় কাটে বিদ্যালয়কে ঘিরে। তাই সকল ছাত্রের জীবনের এক আলাদা আবেগ থাকে তার বিদ্যালয় কে ঘিরে। তেমনি আমার জীবনের এই ঘিরে থাকা আবেগ আমার প্রাণপ্রিয় ভিকারুননিসা নূন কে নিয়ে। শৈশবের কাটানো স্মৃতি থেকে কৈশোরে পদার্পন পর্যন্ত আমার জীবনের ১২ টা বছরের সাক্ষী এই ভিকারুননিসা। কখনো ভালোবাসা, কখনো মনোমালিন্য, কখনো বা ঝগড়া কত ধরণের স্মৃতি এই প্রতিষ্ঠানটাকে ঘিরে। ১৯৪৭ সালে তৎক্ষণাত পশ্চিম পাকিস্তানি গভর্নর ফিরোজ খান নূন এর স্ত্রী অস্ট্রিয়ান-পাকিস্তানি সমাজকর্মী ভিকার-উন-নিসা-নূন রমনা প্রিপারেটরি স্কুলের চালনা শুরু করলে তাঁর স্বামী কাজের প্রতি তাঁর আগ্রহ দেখে মুগ্ধ হন। এরপর স্বামীর সহায়তায় ১৯৫২ সালে বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল প্রতিষ্ঠা করেন। পূর্বে স্বাধীনতার আগে ভিকারুননিসা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে উভয়তেই ছিল। কিন্তু ১৯৭১ সালের পর দেশ স্বাধীনের পর তা আলাদা হয়ে যায়।

বর্তমান বাংলাদেশে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মোট ৪টা শাখা রয়েছে। এই ৪টা শাখা আনুমানিক ১০ একর জমির ওপর গড়ে উঠেছে। ৪টি শাখার মধ্যে আছে বেইলি রোড, ধানমন্ডি, বসুন্ধরা এবং আজিমপুর। প্রধান শাখা বেইলি রোড। এটি ৬ একর জমির উপর প্রতিষ্ঠিত। প্রায় ২৫,০০০ ছাত্রী এ বিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ একটি গার্লস স্কুল। এখানে ২ শিফটে ক্লাস হয়। আমাদের স্কুলের নীতিবাক্য হচ্ছে ‘Light Through Learning’ অর্থাৎ শিক্ষার মাধ্যমে আলো। আমাদের বার্ষিক ম্যাগাজিন ‘নূন প্রবাহ’। বছরে অর্ধ-বার্ষিক এবং বার্ষিক দুটো পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া দুটো শ্রেণি পরীক্ষা তো রয়েছেই।

পড়ালেখার পাশাপাশি আমাদের মেয়েরা অন্য সব ক্ষেত্রেও এগিয়ে রয়েছে। নাচ, গান, আবৃত্তি, বিতর্ক, আর্ট, খেলাধুলা এবং সব ক্ষেত্রেই। আমাদের রয়েছে অনেকগুলো ক্লাব যেমন আর্থ,এনিম, আর্ট অ্যান্ড ক্রাফট, বিতর্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এনভায়রনমে, ফটোগ্রাফি, সায়েন্স, স্পোর্টস, ডান্স এবং গ্রাফিকস ক্লাব। এছাড়াও বিভিন্ন স্কুল আয়োজিত বিচিত্র ইভেন্টসে অংশগ্রহণ করে তারা কুড়িয়ে আনে সুনাম এবং পুরষ্কার। দেশ এবং দেশের বাইরেও আমাদের মেয়েরা বেশ ভালো সুনাম অর্জন করছে। আমাদের কলেজ কামাই করার জন্য আলাদা কোনো শাস্তি নেই ঠিকই কিন্তু মেয়েদের দুস্টুমির আর অনেক স্মৃতির ও কোনো শেষ নেয়। ক্লাস না করে মাঠে যেয়ে বসে থাকা, আপাদের বকুনি খেয়ে সেখান থেকে দৌড়ে পালানো,ক্লাস না করার জন্য বেঞ্চের নিচে লুকিয়ে বসে থাকা, একজন আরেকজনের টিফিন খেয়ে ফেলা – এসব স্মৃতি একজন এক্স-ভিকিদেরকে কাঁদায়।

যখন এই বিদ্যালয়ের দিন শেষ হয়ে আসে তখন সবাই অপেক্ষা করে কবে আবার সবার সাথে দেখা হবে। এজন্য সুদীর্ঘ ৬৩ বছরের রিইউনিয়নের আয়োজন করে ২ ফেব্রুয়ারী, ২০১৬ সালে অনুষ্ঠিত হয় ‘১ম রিইউনিয়ন অব ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ’। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার প্রথম সারির স্বনামধন্য স্কুল ও কলেজ। প্রতিবছর এর অসামান্য ফলাফলের জন্য এখনো আমাদের বিদ্যালয়টি সর্বশিখরে। এই স্কুলের প্রত্যেকটি মেয়ের এবং সব শিক্ষকের ইচ্ছা আমাদের স্কুল যেন আরও এগিয়ে যায় এবং আরও ভালোভালো সাফল্য বয়ে আনতে পারে।

spot_img

আরও পড়ুন

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...

প্রচারপত্র না পেয়ে বিপাকে মাঠপর্যায়ের কর্মীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর...

তরমুজের বীজে লুকিয়ে আছে পুষ্টির ভান্ডার

গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত...

নতুন ইউনিট চালু হলে তিন গুণ বাড়বে তেল পরিশোধন ক্ষমতা

দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের...

থানায় গিয়ে মামলাকারীকে হুমকির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি কলেজের...

বৃষ্টির পর চা–গাছে দেখা যাচ্ছে নতুন কুঁড়ি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা–বাগানগুলো কয়েক মাস ধরেই ছিল কিছুটা...

নির্ধারিত সময়েই ছাড়ছে আন্তনগর ট্রেন

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু...

মিলিটারি–গ্রেড এনক্রিপশন প্রযুক্তিতে এগিয়ে বিশ্বসেরা সিকিউর ফোন

স্মার্টফোনের ওপর নির্ভর করেন না। তাদের যোগাযোগ, তথ্য আদান–প্রদান...

শিক্ষকের অভাবে অনেক স্কুলে নিয়মিত ক্লাস হচ্ছে না

ভোলার দুর্গম গ্রাম ও চরাঞ্চলের অনেক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন...

কারাগার থেকে মুক্তির সময় উপস্থিত ছিলেন স্বজনেরা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস...

নির্বাচন ও সংসদ রাজনীতি ঘিরে আলোচনায় জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর...
spot_img

আরও পড়ুন

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে এই মাসের মাহাত্ম্য আরও বৃদ্ধি পায় শবে কদরের কারণে। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মহিমান্বিত রাতেই...

প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৪ মার্চ ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের একটি ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। একই সমস্যার কারণে বন্ধ...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে বইমেলায় অংশ নেওয়া প্রকাশক ও বিক্রেতারা। শুক্রবার (১৩ মার্চ) রাতে আকস্মিক ঝড়বৃষ্টিতে অনেক স্টলে পানি...
spot_img