Sunday, March 1, 2026
33 C
Dhaka

৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে শিক্ষা সপ্তাহের আয়োজন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষা সপ্তাহের কার্যক্রম বাস্তবায়ন ও সংশ্লিষ্ট তথ্য পাঠানোর বিষয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণসংক্রান্ত পত্র সংযুক্ত করা হলো। উক্ত পত্রে বর্ণিত সময়সূচি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসরণ করে ৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনের কার্যক্রমের তথ্য নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

স্মারক অনুযায়ী, এই সময়ের মধ্যে উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন ক্যাটাগরির তথ্য সংগ্রহ ও প্রেরণ করতে হবে।

অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সূচি ও নীতিমালা অনুসরণ করে শিক্ষা সপ্তাহের কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ওপর ন্যস্ত থাকবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা...

রেয়ার ডিজিজে আক্রান্ত কোটি মানুষের লড়াই

অসুখ-বিসুখ নিয়ে আলোচনায় প্রায়ই শোনা যায় ‘লাখে একজন’ বা...

রমজানের প্রথম দশকেই হারামাইনে বিপুল সমাগম

পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মক্কার মসজিদুল হারাম ও...

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি খাতে বড় বাজি হুন্দাইয়ের

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ দেশটির...

শৈশবে ভালো অভ্যাস কেন জরুরি

শিশুর শৈশবকালেই ভালো অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট...

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন

দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার...

প্রতারণার বিয়ের পর তীব্র প্রতিক্রিয়ায় স্বামীর বর্বরতা

দিনাজপুরের হাকিমপুরে শাহিনুর ইসলাম (৩২) নামের এক যুবক প্রথম...

ঈশ্বরদীতে হত্যার ঘটনায় পুলিশ তদন্তে অগ্রগতি

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদি (৬৫) ও নাতনির (১৫) লাশ...

ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি–কে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয়...

মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ঘোষণা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে...

আধুনিক শিক্ষাব্যবস্থায় জোর সরকারের

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট...

নতুন শাখার উদ্বোধনে ৬৫% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা

ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন...

০ শতাংশ অগ্রিমে ফোন কেনার সুযোগ আনছে ইনফিনিক্স

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তি ব্র্যান্ড...

বাউফলে শতবর্ষী মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর, থানায় মামলা দায়ের

পটুয়াখালীর বাউফলে শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।...
spot_img

আরও পড়ুন

তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের গোয়েন্দা পুলিশের সংস্থা ফারাজার প্রধান গোলাম রেজা রেজাইয়ান নিহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে...

রেয়ার ডিজিজে আক্রান্ত কোটি মানুষের লড়াই

অসুখ-বিসুখ নিয়ে আলোচনায় প্রায়ই শোনা যায় ‘লাখে একজন’ বা ‘হাজারে একজন’। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এসব রোগকে বলা হয় বিরল ব্যাধি। নামের সঙ্গে মিল রেখে এগুলোকে...

রমজানের প্রথম দশকেই হারামাইনে বিপুল সমাগম

পবিত্র রমজানের প্রথম ১০ দিনে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার মুসল্লি ও ওমরাহ পালনকারী উপস্থিত হয়েছেন।...

দক্ষিণ কোরিয়ায় প্রযুক্তি খাতে বড় বাজি হুন্দাইয়ের

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল সামানগিউমে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরে এই অঞ্চলে...
spot_img