Saturday, March 7, 2026
20.7 C
Dhaka

মাননীয় শিক্ষামন্ত্রী আমি রোবট নই

হাসান ইনাম

আমি রক্তমাংসে গড়া একজন মানুষ স্যার। রোবটের মতো কার্যক্ষমতা বা চিন্তাশক্তি নেই আমার। কোন কাজ করার আগে আমাকে চিন্তা করতে হয়। চিন্তার করার জন্য আমার সময় প্রয়োজন হয়। আমার মস্তিষ্ক এত চাপ নিতে পারে না স্যার। সৃজনশীল পদ্ধতি অনেক উপকার করেছে আমাদের স্যার। এখন আর মুখস্থ বিদ্যায় চলতে হয় না আমাদের। নোট গাইড থেকে প্রশ্ন উত্তর মুখস্থ করে হলে ঢোকা লাগে এখন। টেক্সট বই পড়েই আমরা পরীক্ষা দেই। আগে যেমন না বুঝেই গলাধঃকরণ করে পরীক্ষার হলে গিয়ে উগলে দিতাম এখন আর তেমন করতে হয় না। বুঝেশুনে মূল মুখ্য বিষয়টাই মাথায় ঢুকিয়ে নেই আমরা। তারপর নিজের জ্ঞান অনুযায়ী লিখে থাকি। আপনাকে ধন্যবাদ স্যার। শিক্ষাক্রমে নতুনত্ব এনেছেন আপনি। স্যার মুদ্রার ওপিঠের কথা শুনবেন ?

একটা সৃজনশীল লিখতে আমাদের হাতে সময় থাকছে ২১ মিনিট করে। সেই ২১ মিনিটে চারটে প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে। ‘ক’ নম্বর আর ‘খ’ নম্বরের জন্য না হয় তেমন সময় নিলাম না। ‘গ’ আর ‘ঘ’ লিখতে কি এই  সময় যথেষ্ট? যথেষ্ট হতে পারে স্যার। তবে আমার পক্ষে সম্ভব না স্যার। সৃজনশীল মেধা খাটানোর জন্য আমার সময়ের প্রয়োজন। হাতের লেখা সুন্দরের জন্য সময়ের প্রয়োজন। আমি খাতায় মার্জিন টানি। সাক্ষরলিপিতে সাক্ষর দেই। আমি পরিপূর্ণ ২১ মিনিট পাই না স্যার। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ টেক্সট বইয়ের লেখা খুঁজতে আমার সময় লাগে স্যার। আমার মাথায় গুগলে মতো সার্চ ইঞ্জিন নেই স্যার।

সবথেকে দুঃখের কথা কী জানেন স্যার? এত কষ্ট করে এত এত পৃষ্ঠা ভরিয়ে লেখার পরেও নম্বর দেওয়া হয় না আমাদের। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দদের ঠিকমতো সৃজনশীল উত্তরপত্র দেখার জন্য ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিং এ সবাই সুযোগ পায় না। যারা সুযোগ পান তারা কতটুকু প্রয়োগ করেন খাতা দেখার সময় সেটাও জানিনা স্যার। শিক্ষকদের মনোরঞ্জনের জন্য আমাদের সেই গাইড বইয়ের কাছে মাথানত করতে হয়। হুবহু গাইডের মতো না লিখলে অনেকে নম্বর দিতে চান না। অনেকে আবার এ্যাভারেজে একই নম্বর দিয়ে যান সবাইকে। এতেকরে ভালো করেও লিখলেও তেমন লাভ হয় না আমাদের। অনেক শিক্ষক আমাদের নম্বর দেন পৃষ্ঠা গুনে গুনে। মূল কথা যখন অল্প কথায় লিখে নম্বর পাই ২ আর ঘুরিয়ে পেচিয়ে এক কথা বারবার বলে পৃষ্ঠা ভরিয়ে নম্বর পাই ৮ তখন আমাদের সৃজনশীলতার স্বার্থকথা বুঝে আসে। ৭ টা সৃজনশীল না লেখার প্রতিবাদে যেসব কথা হচ্ছে সেসব কথা নিশ্চয়ই একটু হলেও পৌঁছেছে। শুধু পৌঁছেনি সেই তিন আঙুলের আর্তচিত্‍কার যে তিন আঙুল দিয়ে আমি কলম ধরি। একটু কান পেতে শোনার চেষ্টা করুন স্যার। বিশ্বাস করুন আমি রক্তে মাংসে গড়া মানুষ। আমি রোবট নই।

spot_img

আরও পড়ুন

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট...

পেন্টাগন চুক্তি নিয়ে সমালোচনায় ওপেনএআই

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের চুক্তি...

ইফতারের পর পেট ফাঁপা কেন হয়

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই পেট...

আচরণেই বোঝা যায় ইকিউ কতটা কম

সফল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে কেবল বুদ্ধিমত্তা বা...

মাস্টারকার্ড ও স্যানটান্ডারের যৌথ প্রযুক্তি পরীক্ষা সফল

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কেনাকাটার পদ্ধতিতেও দ্রুত পরিবর্তন আসছে।...

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির পুলিশের সদস্যদের...

মাগুরায় পতাকা উত্তোলনের ঘটনায় মামলা

মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের ও জাতীয়...

ফেব্রুয়ারিতে ৪৪৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দেশে...

বন বিভাগের নজরে মাছটি মাটিচাপা দেওয়া হয়

নোয়াখালীর সোনাপুর বাজার থেকে জব্দ করা হয়েছে ১১৩ কেজি...

পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর

কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের নিলামসংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় দুই...

খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসন...

পুলিশ ও ভুক্তভোগীর বিবৃতি একে অপরের বিপরীতে

কক্সবাজারের পেকুয়ায় দুই নারীকে থানায় ডেকে নিয়ে পুলিশের মারধরের...

হ্যান্ডব্যাগে এসব জিনিস রাখলে বাড়তে পারে ঝুঁকি

দৈনন্দিন জীবনে বাইরে বের হলে নারীদের অন্যতম সঙ্গী হয়ে...

মেঘনায় চলতে থাকা জাটকা ও ইলিশ নিধনের নেপথ্যে দাদন ব্যবসা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে...
spot_img

আরও পড়ুন

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট পাঞ্চ বেশ জনপ্রিয় একটি পানীয়। বিভিন্ন ধরনের তাজা ফল ও জুস দিয়ে সহজেই তৈরি করা...

পেন্টাগন চুক্তি নিয়ে সমালোচনায় ওপেনএআই

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়ার পর পিছু হটছে ওপেনএআই। নাগরিকদের ওপর নজরদারি ও স্বয়ংক্রিয় মারণাস্ত্র তৈরিতে...

ইফতারের পর পেট ফাঁপা কেন হয়

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই পেট ভারী হয়ে যাওয়া বা পেট ফাঁপার সমস্যায় ভোগেন। অনেক ক্ষেত্রে এই অস্বস্তি এতটাই বাড়ে যে,...

আচরণেই বোঝা যায় ইকিউ কতটা কম

সফল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে কেবল বুদ্ধিমত্তা বা আইকিউ যথেষ্ট নয়; এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ। নিজের আবেগ বোঝা,...
spot_img