Monday, February 23, 2026
23.8 C
Dhaka

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে আরও বড় পতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা পতনে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাবে—এ প্রত্যাশা কমে যাওয়ায় শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৬.২১ ডলারে। সপ্তাহজুড়ে কমেছে ১ শতাংশ। ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৭ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩.৩০ ডলারে নেমেছে।

বাজার বিশ্লেষক নিটেশ শাহ জানান, প্রত্যাশার তুলনায় শক্তিশালী শ্রমবাজারের তথ্য বিনিয়োগকারীদের মনে সুদহার কমানোর আস্থায় ধাক্কা দিয়েছে। অক্টোবরে নন-ফার্ম সেক্টরে নতুন কর্মসংস্থান হয়েছে ১ লাখ ১৯ হাজার—যা পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি। তবে বেকারত্ব চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে।

ট্রেডারদের হিসাবে, ডিসেম্বরের নীতি-সভায় সুদ কমানোর সম্ভাবনা এখন মাত্র ৩৩ শতাংশ, যা গত সপ্তাহের ৪৪ শতাংশ থেকে কমেছে। ফেডের ক্লিভল্যান্ড শাখার প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাকও সুদ কমানো নিয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছেন।

সুদের অনিশ্চয়তায় এশিয়ার বাজারে স্বর্ণচাহিদা দুর্বল হয়েছে। সম্ভাব্য ক্রেতারা অপেক্ষায় থাকায় লেনদেন কমেছে। যদিও স্বল্পমেয়াদে চাপ বাড়লেও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, শেয়ারবাজারের ঝুঁকি, ভূরাজনৈতিক সংকটসহ নানা কারণে স্বর্ণের মৌলিক চাহিদা এখনও শক্ত অবস্থানে রয়েছে বলে বিশ্লেষকদের মত।

এদিন রুপার দাম ৩.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪৮.৯৪ ডলারে নামে। প্লাটিনাম ১.৩ শতাংশ কমে ১ হাজার ৪৯১.৩৬ ডলার এবং প্যালাডিয়াম ২ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ৩৫০.৫০ ডলারে লেনদেন হয়।

দেশের বাজারেও স্বর্ণের দাম বড় পরিমাণে পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি ভরি (২২ ক্যারেট) ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

মুনাফিকদের চারটি প্রধান নিকৃষ্ট কাজ

সুরা বাকারার ১১-১৬ আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা নিজেকে সংশোধনকারী...

স্বপ্নদোষে রোজার ক্ষতি হয় কি?

প্রশ্ন: রোজা রেখে হস্তমৈথুন করলে বা স্বপ্নদোষ, অশ্লীল চিন্তা...

ডায়াবেটিস রোগীরা কবে ও কীভাবে পাকা আম খাবে

গ্রীষ্মের গরমে বাজারে আসছে হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির...

ডিজিটাল ডোপামিন ইনজেকশন: কি এবং কেমন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেকের জন্য...

শাহরুখ খান সেলিম খানের পাশে মুম্বাই হাসপাতালে

অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের কিংবদন্তি...

রোজা শুধু উপবাস নয়, চরিত্র গঠনের শিক্ষা

ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম হলো রমজান মাসে রোজা রাখা।...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

অতিরিক্ত গরুর মাংসে বাড়ে হৃদরোগের ঝুঁকি

অনেকের ধারণা, গরুর মাংস খেলেই স্বাস্থ্যের ক্ষতি হয়। কোলেস্টেরলের...

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে...

ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার সদ্য পাস হওয়া ক্ষমা আইনের...
spot_img

আরও পড়ুন

মুনাফিকদের চারটি প্রধান নিকৃষ্ট কাজ

সুরা বাকারার ১১-১৬ আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা নিজেকে সংশোধনকারী দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ফাসাদকারী। তারা মু’মিনদের সংস্পর্শে ইমান এনেছে বলে দেখায়, কিন্তু নিভৃতে...

স্বপ্নদোষে রোজার ক্ষতি হয় কি?

প্রশ্ন: রোজা রেখে হস্তমৈথুন করলে বা স্বপ্নদোষ, অশ্লীল চিন্তা বা অশ্লীল দৃশ্যের কারণে বীর্যপাত হলে রোজা ভেঙে যায় কি? উত্তর: হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত হলে রোজা...

ডায়াবেটিস রোগীরা কবে ও কীভাবে পাকা আম খাবে

গ্রীষ্মের গরমে বাজারে আসছে হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির পাকা আম। তবে ডায়াবেটিস রোগীদের মধ্যে পাকা আম খাওয়া নিয়ে দ্বিধা দেখা দেয়। পাকা আমে...

ডিজিটাল ডোপামিন ইনজেকশন: কি এবং কেমন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেকের জন্য এক মুহূর্তও ফোন ছাড়া কাটানো কল্পনা করা যায় না। যুক্তরাজ্যের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী,...
spot_img