Saturday, March 7, 2026
26.7 C
Dhaka

এশিয়ায় ট্রাম্পের শুল্ক নীতি: কোন দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে ঘোষিত নতুন শুল্ক নীতির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এশিয়ার রপ্তানিনির্ভর দেশগুলোর ওপর, বিশেষ করে যেসব দেশ মার্কিন বাজারে ব্যাপকভাবে নির্ভরশীল। ১ আগস্টের সময়সীমার মধ্যে বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য কূটনৈতিক আলোচনা চালিয়ে গেছে। তবে প্রশ্ন থেকেই যায়—কে কতটা সফল এবং কারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে?

উন্নত পারফর্মার: জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও অস্ট্রেলিয়া

জাপান এবং দক্ষিণ কোরিয়া মূলত গাড়ি ও সেমিকন্ডাক্টর রপ্তানি করে থাকে। যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে তাদের ওপর ২৫% শুল্ক আরোপের প্রস্তাব দিলেও, কূটনৈতিক আলোচনার মাধ্যমে তা কমিয়ে ১৫% করা হয়েছে। ২২ জুলাই ট্রাম্প জাপানের সঙ্গে হওয়া চুক্তিকে “ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি” বলে উল্লেখ করেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয় ৩০ জুলাই।

তাইওয়ান, যা সেমিকন্ডাক্টর রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের ওপর ৩২% শুল্ক ধার্য হলেও তা কমিয়ে ২০% করা হয়েছে। যদিও এই খাতের জন্য ভবিষ্যতে আলাদা শুল্ক কাঠামো প্রণয়নের ইঙ্গিত রয়েছে। অস্ট্রেলিয়ার ওপর এপ্রিলে ১০% শুল্ক আরোপ করা হলেও তা এখনও বাড়ানো হয়নি, তবে প্রতিবেশী নিউজিল্যান্ডের ক্ষেত্রে এই হার ১৫% হয়েছে।

চীন ও ভারতের পরিস্থিতি

চীন সরাসরি এই শুল্ক ঘোষণায় না থাকলেও দেশটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মার্কিন প্রযুক্তিপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা স্থগিত রাখার শর্তে চীন বিরল খনিজ সরবরাহে সম্মতি দিয়েছে। পাশাপাশি, মার্কিন কোম্পানির বাজারে প্রবেশাধিকার, ফেন্টানিল উৎপাদন হ্রাস এবং মার্কিন কৃষিপণ্য আমদানি বাড়ানোর দাবিও রয়েছে।

ভারতের ওপর ২৫% শুল্ক আরোপ করা হয়েছে, যা প্রাথমিক ২৭% থেকে কমানো হয়েছে। রাশিয়া থেকে অস্ত্র ও তেল কেনার কারণে ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে হোয়াইট হাউস। যদিও ট্রাম্প ভারতকে ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করেন, দেশটির অর্থনীতি এখনো চাপের মধ্যে রয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়া: বৈচিত্র্যময় প্রভাব

আসিয়ান (ASEAN) অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত পদক্ষেপ নেয় ভিয়েতনাম। তারা প্রথম যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছে শুল্ক হার ৪৬% থেকে কমিয়ে ২০%-এ নামিয়ে আনে। এর মাধ্যমে ভিয়েতনাম অন্য দেশগুলোর জন্য একটি মানদণ্ড স্থাপন করে।

বর্তমানে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের ওপর গড়ে ১৯% থেকে ২০% শুল্ক আরোপ করা হয়েছে। ব্রুনাইয়ের ক্ষেত্রে হার কিছুটা বেশি—২৫%-এর উপরে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে লাওস এবং মায়ানমার, যাদের ওপর ৪০% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। হিনরিখ ফাউন্ডেশনের বাণিজ্য নীতিবিষয়ক প্রধান ড. ডেবোরা এলমস মনে করেন, এই দেশগুলোর সীমিত বাজার প্রবেশাধিকার ও চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক শুল্ক নীতিতে প্রভাব ফেলেছে।

দক্ষিণ এশিয়া ও অন্যান্য দেশসমূহ

সিঙ্গাপুরের জন্য শুল্ক হার অপরিবর্তিত (১০%) রাখা হয়েছে, কারণ দেশটি তুলনামূলকভাবে কম রপ্তানি করে। পাকিস্তানের ওপর ১৯% শুল্ক আরোপ করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় কম। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ফলে পাকিস্তানের টেক্সটাইল রপ্তানি খাত কিছুটা স্বস্তিতে আছে।

আফগানিস্তান, ফিজি, নাউরু, পাপুয়া নিউ গিনি—এই দেশগুলোর ওপর ১৫% শুল্ক আরোপ করা হয়েছে। কাজাখস্তানের ক্ষেত্রে হার ২৫%।

শুল্ক নীতির ভবিষ্যৎ: অনিশ্চয়তা রয়ে গেছে

ড. এলমস বলেন, “এই হারগুলো এখনও চূড়ান্ত নয়। প্রেসিডেন্ট নিজের সিদ্ধান্ত যেকোনো সময় পরিবর্তন করতে পারেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমস্যা সমাধানে স্বাধীনতা দিয়েছেন।” অর্থাৎ, শুল্ক নীতির ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক আলোচনা এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সংজ্ঞার ওপর।

সূত্র: বিবিসি

spot_img

আরও পড়ুন

বিশ্ববাজারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলাকালীন...

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে...

ইবনে তুলুনের রাষ্ট্র ও ইবনে জাওজির জানাজার ইতিহাস

ইসলামের ইতিহাসে ১২ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী...

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন...

৪০ হাজার বছরের নিদর্শনে ভাষার সম্ভাব্য সূত্র

জার্মানিতে আবিষ্কৃত প্রায় ৪০ হাজার বছর আগের কিছু প্রত্নতাত্ত্বিক...

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী...

মধ্যপ্রাচ্য সংঘাত: বাড়ছে পরিবহন ব্যয়, চাপের মুখে আমদানি-রফতানি বাণিজ্য

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায়...

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায়...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...
spot_img

আরও পড়ুন

বিশ্ববাজারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলাকালীন ক্রিপ্টোকারেন্সির বাজারও ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে বিটকয়েনসহ অন্যান্য ভার্চুয়াল মুদ্রার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান...

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে শুক্রবার (৬ মার্চ)...

ইবনে তুলুনের রাষ্ট্র ও ইবনে জাওজির জানাজার ইতিহাস

ইসলামের ইতিহাসে ১২ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। এই দিনে মিসরে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের উত্থান ঘটেছিল, আবার বাগদাদে এক মহান...

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে চিকিৎসকদের মতে, পরিকল্পিত গর্ভধারণই মা ও শিশুর সুস্থতার জন্য সবচেয়ে নিরাপদ পথ। আধুনিক...
spot_img