Wednesday, February 25, 2026
29.2 C
Dhaka

পরিবেশবান্ধব লিড সনদ পেল আরও ২ পোশাক কারখানা

বাংলাদেশের তৈরি পোশাক খাতে সবুজায়ন প্রক্রিয়ায় নতুন সংযোজন হিসাবে আরও দুটি কারখানা পরিবেশবান্ধব লিড সনদ পেয়েছে। ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিলের মূল্যায়ন অনুযায়ী, নতুন এই তালিকাভুক্তির ফলে দেশে মোট লিড স্বীকৃত কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫টিতে, যা বৈশ্বিকভাবে পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বাংলাদেশের এগিয়ে থাকার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি জানিয়েছে, দেশের কারখানাগুলোর মধ্যে বর্তমানে লিড প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছে ১১৬টি, লিড গোল্ড পেয়েছে ১৪০টি, লিড সিলভার ১৫টি এবং সার্টিফায়েড পর্যায়ে রয়েছে ৪টি কারখানা। সংস্থাটি জানিয়েছে, পরিবেশবান্ধব নির্মাণ, দক্ষ শক্তি ব্যবস্থাপনা, পানি পুনর্ব্যবহার, বর্জ্য নিয়ন্ত্রণ এবং কর্মপরিবেশ উন্নয়নসহ বিভিন্ন মানদণ্ডে উৎরেই এসব কারখানা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

নতুন স্বীকৃতি পাওয়া কারখানাগুলো হলো গাজীপুরের ফ্যাশন ফ্লোর বিডি লিমিটেড এবং একই জেলার এমএনআর স্যোয়েটারস লিমিটেড। ফ্যাশন ফ্লোর ৭১ পয়েন্ট অর্জন করে লিড গোল্ড সনদ পেয়েছে। অন্যদিকে, এমএনআর স্যোয়েটারস ৮৫ পয়েন্ট পেয়ে লিড প্লাটিনাম পর্যায়ে জায়গা করে নিয়েছে, যা সর্বোচ্চ সম্মাননার একটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল এলইইডি নামের এ সনদ প্রদান করে থাকে। লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন নামের এই মানদণ্ডে একটি স্থাপনা নির্মাণ থেকে উৎপাদন কার্যক্রম পর্যন্ত পরিবেশবান্ধব সকল প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কি না তা মূল্যায়ন করা হয়। মোট ১১০ পয়েন্টের নির্ধারিত স্কোরিংয়ে ৮০-এর বেশি পেলে প্লাটিনাম, ৬০ থেকে ৭৯ গোল্ড, ৫০ থেকে ৫৯ সিলভার এবং ৪০ থেকে ৪৯ পেলে সার্টিফায়েড সনদ প্রদান করা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, তৈরি পোশাক খাতে সবুজ কারখানার সংখ্যা বাড়া বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম আরও শক্তিশালী করবে।

সূত্র: বিজিএমইএ
সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা পরিবারগুলোর ন্যায়বিচারের অপেক্ষা

পিলখানা হত্যাযজ্ঞের ১৭ বছর পেরিয়ে গেলেও শহীদ সেনা পরিবারগুলোর...

অ্যাপলের স্মার্ট গ্লাস কি বদলে দেবে স্মার্টফোনের ভবিষ্যৎ

স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করা কঠিন হয়ে উঠেছে বর্তমান...

ইরানে হামলা নিয়ে কেন সিদ্ধান্তহীনতায় ট্রাম্প?

ইরানে সামরিক হামলা হবে কি না, তা নিয়ে ক্রমবর্ধমান...

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ল্যাব স্থাপন প্রকল্প

দেশের বাজারে ভেজাল খাদ্যের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে।...

দলীয় প্রভাবমুক্ত প্রশাসন গঠনে সরকারের উদ্যোগ

দেশের জনপ্রশাসনে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে ব্যাপক রদবদল ও...

ধর্মীয় শিক্ষা আধুনিকায়নে যৌথ কর্মসূচির প্রস্তাব

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মবিষয়ক সহযোগিতা আরও বিস্তৃত ও...

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে দুই দপ্তরে নতুন নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে নতুন সচিব হিসেবে...

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর আশ্বাস

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে...

বায়তুল মোকাররমে বসছে জাতীয় ফিতরা কমিটির বৈঠক

১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরার হার নির্ধারণে আজ জাতীয়...

স্থবিরতার পর নড়াচড়া, পুলিশ হত্যা মামলায় অগ্রগতির ইঙ্গিত

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে...

কেজিপ্রতি বাড়তি ৫ থেকে ১৫ টাকা, লাভের মুখে সিন্ডিকেট

সরকারের দাবি—দেশে সারের কোনো ঘাটতি নেই, গুদামে পর্যাপ্ত মজুত...

গ্রেপ্তারের পর আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে প্রশ্ন পুলিশের ভূমিকায়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে হামলা,...

জুনিয়র বৃত্তির ফল বুধবার প্রকাশ, যেভাবে জানা যাবে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা...

এলায়েট মিলস এলাকায় তেলবাহী ট্রাক আটকে ডাকাতির চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তেলভর্তি একটি ট্রাক লুটের চেষ্টার ঘটনায়...
spot_img

আরও পড়ুন

পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনা পরিবারগুলোর ন্যায়বিচারের অপেক্ষা

পিলখানা হত্যাযজ্ঞের ১৭ বছর পেরিয়ে গেলেও শহীদ সেনা পরিবারগুলোর বেদনা আজও কাটেনি। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির সেই ভয়াবহ ঘটনায় দেশের ইতিহাসে এক নির্মম অধ্যায়...

অ্যাপলের স্মার্ট গ্লাস কি বদলে দেবে স্মার্টফোনের ভবিষ্যৎ

স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করা কঠিন হয়ে উঠেছে বর্তমান সময়ে। শিশু থেকে বয়স্ক—সব বয়সী মানুষের দৈনন্দিন জীবনের বড় অংশজুড়ে আছে স্মার্টফোন। সন্তানকে ব্যস্ত রাখতে...

ইরানে হামলা নিয়ে কেন সিদ্ধান্তহীনতায় ট্রাম্প?

ইরানে সামরিক হামলা হবে কি না, তা নিয়ে ক্রমবর্ধমান দ্বিধায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে তিনি হতাশ হয়ে উঠছেন বলে মঙ্গলবার সিবিএস...

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ল্যাব স্থাপন প্রকল্প

দেশের বাজারে ভেজাল খাদ্যের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। চুয়াডাঙ্গার বঙ্গজপাড়ার ‘মৌসুমি ফুড’ বেকারিতে অভিযান চালালে দেখা যায় ডালডার মধ্যে মরে ভাসছে ইঁদুর। ওই...
spot_img