Monday, February 23, 2026
31.6 C
Dhaka

ফার্নেস অয়েলের দাম লিটারে ১৬ টাকা কমলো

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১৫ টাকা ৯০ পয়সা কমানো হয়েছে। প্রথমবারের মতো গণশুনানির ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে ফার্নেস অয়েলের নতুন দাম লিটারে ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। এরপর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য গ্রাহকদের কাছে ফার্নেস তেল প্রতি লিটার ৭০ টাকা ১০ পয়সা দরে বিক্রি করবে। এর আগে এটি প্রতি লিটার ৮৬ টাকায় বিক্রি হতো।

ফার্নেস তেল বিপণনের ক্ষেত্রে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড (পিওসিএল), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (এমপিএল), যমুনা অয়েল কোম্পানী লিমিটেড (জেওসিএল) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল) লিটারে যথাক্রমে শূন্য দশমিক ৭১ টাকা বিপণন চার্জ ও এক দশমিক ২০ টাকা পরিবহন চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই বিপিসি ফার্নেস তেলের দাম নির্ধারণ করে আসছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস এবং জেটএ-১ তেলের দাম নির্ধারণের দায়িত্ব বিইআরসির ওপর দেয়া হয়। বিদ্যুৎ কেন্দ্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডিজেলে, এরপর ফার্নেস তেল। ২০২৩-২৪ অর্থবছরে ৯ লাখ ৫৫ হাজার ৯১২ টন ফার্নেস তেল বিক্রি হয়েছে।

মোট বিক্রি করা ফার্নেস অয়েলের মধ্যে ৩৪ দশমিক ৮৭ শতাংশ ইস্টার্ন রিফাইনারি থেকে পরিশোধন করা, বাকি ৬৫ দশমিক ১৪ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়েছে। দাম কমার ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ভুলে খাওয়ার পর রোজার বিধান

রমজানের শুরুতেই অনেকের ক্ষেত্রে ঘটে এমন ঘটনা, যেখানে অভ্যস্ততার...

রোজার পর ধূমপানে বাড়ে হৃদ্‌ঝুঁকি

ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা সবারই জানা। তবে...

কেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছে বিভিন্ন...

লিবিয়া ও গ্রিস উপকূল থেকে ৮ আশ্রয়প্রার্থীর লাশ উদ্ধার

লিবিয়া ও গ্রিসের উপকূলে পৃথক দুটি নৌদুর্ঘটনায় অন্তত আটজন...

ইফতারে শরীরকে চাঙ্গা রাখার সহজ রেসিপি

রমজানে ইফতারে শরীরকে তাৎক্ষণিক শক্তি ও পুষ্টি দেওয়ার জন্য...

ইফতারের ফজিলত নিয়ে হাদিসে যা বলা হয়েছে

পবিত্র রমজানুল মোবারকের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইফতার। সারাদিন...

ইফতারের তেল ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

রমজান এলেই রান্নাঘরে ব্যস্ততা বেড়ে যায়। ইফতারের টেবিলে চপ,...

সংসার জীবন নিয়ে খোলামেলা জবাব তাপসী পান্নুর

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে...

চিকিৎসায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি

দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর মানুষের নির্ভরতা...

শিববাড়িতে আ.লীগ কার্যালয়ে ফের হামলা

ময়মনসিংহ নগরীর শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে...

সরকারি সুবিধা থেকে বঞ্চিত চার পরিবার, নতুন করে আশার আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের বাসিন্দা সুশীলা...

ইসরাইল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

প্রায় নয় বছর পর আবারও ইসরাইল সফরে যাচ্ছেন ভারতের...

জুতার ভেতরে লুকানো ইয়াবা উদ্ধার, নোয়াখালীতে আটক

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তাজুল ইসলামের বক্তব্য

বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন নির্বাচিত সরকার...
spot_img

আরও পড়ুন

ভুলে খাওয়ার পর রোজার বিধান

রমজানের শুরুতেই অনেকের ক্ষেত্রে ঘটে এমন ঘটনা, যেখানে অভ্যস্ততার অভাবে ভুলবশত কিছু খেয়ে বা পান করে ফেলেন। দীর্ঘদিনের স্বাভাবিক খাদ্যাভ্যাসের কারণে এটি অস্বাভাবিক নয়।...

রোজার পর ধূমপানে বাড়ে হৃদ্‌ঝুঁকি

ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা সবারই জানা। তবে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সঙ্গে সঙ্গেই ধূমপান করলে ঝুঁকি আরও বেড়ে যায়।...

কেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানগুলো

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। বিশ্ববিদ্যালয়, সিটি কাউন্সিল, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা প্রতিষ্ঠান ইতোমধ্যে প্ল্যাটফর্মটি...

লিবিয়া ও গ্রিস উপকূল থেকে ৮ আশ্রয়প্রার্থীর লাশ উদ্ধার

লিবিয়া ও গ্রিসের উপকূলে পৃথক দুটি নৌদুর্ঘটনায় অন্তত আটজন আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের লাশ পাওয়া গেছে লিবিয়ার উপকূলে এবং বাকি...
spot_img