Wednesday, March 18, 2026
25 C
Dhaka

সরিষার রঙে হলুদ সিরাজগঞ্জ: রেকর্ড ফলনে তেল-মধুতে ১১০০ কোটি টাকার বাণিজ্যের আশা

দেশের শীর্ষ সরিষা উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জ। জেলার মাটি ও আবহাওয়া সরিষা চাষের জন্য খুবই উপযোগী, তাই প্রতি বছরই সরিষার আবাদ বেড়ে যাচ্ছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ সরিষা ফলন হয়েছে। একই সঙ্গে সরিষার ফুল থেকে মধু সংগ্রহের কাজেও ব্যস্ত সময় পার করছেন জেলার মৌ খামারিরা।

রিংকু কুণ্ডু

সরজমিনে দেখা যায়, দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে শুধুই হলুদ সরিষার ফুল। পুরো ফসলি জমি যেনো হলুদ ক্যানভাসে রঙিন হয়ে উঠেছে। সিরাজগঞ্জের প্রতিটি ফসলি মাঠেই এখন এমন দৃশ্য চোখে পড়ে।

চলতি মৌসুমে সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলসহ তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর ছাড়াও জেলার ৯ উপজেলায় সরিষা আবাদ হয়েছে প্রায় ৯০,৫৫০ হেক্টর জমিতে। তাড়াশের কৃষক আসলাম জানান, সঠিক পরিচর্যা এবং অনুকূল আবহাওয়ার কারণে প্রতি বিঘা ৫-৬ হাজার টাকা খরচ করে বিঘা প্রতি ৬-৭ মণ সরিষা ফলনের আশা রয়েছে। বাজারে আশানুরূপ দাম পেলে চলতি বছরও ভালো লাভ হবে।

অন্যদিকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। জেলার বিভিন্ন ফসলি মাঠে প্রায় ৩ হাজার মৌ বাক্স বসিয়ে ২০০-এর বেশি মৌ খামারি মধু সংগ্রহ করছেন।

রায়গঞ্জের মৌ খামারি শহিদুল ইসলাম বলেন, মৌসুমের শুরুতে আবহাওয়া কিছুটা অনুকূল না হলেও তা কাটিয়ে ওঠায় মধুর উৎপাদন বেড়েছে। প্রতিদিন লাখ লাখ মৌ মাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছে। খামারিরা সাত দিন পর পর বিশেষ পদ্ধতিতে বাক্স থেকে মৌ মাছি সরিয়ে মধু সংগ্রহ করছেন। তবে মধুর সঠিক বাজার ব্যবস্থা না থাকায় সিন্ডিকেটের কারণে আয়ের পুরো সুবিধা পাচ্ছেন না।

শাহজাদপুরের উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সরিষার আবাদ বাড়াতে সরকারিভাবে বীজ ও সার প্রদান করা হচ্ছে, যা প্রতি বছর সরিষা চাষের পরিমাণ বাড়াতে সাহায্য করছে। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন জানান, সরিষা চাষের পাশাপাশি মৌয়ালদের সরিষার ফুল থেকে সঠিক পদ্ধতিতে মধু সংগ্রহের পরামর্শ দেয়া হচ্ছে। এতে চলতি বছর মধুর উৎপাদন আগের বছরের তুলনায় বেড়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জে এবার দেড় লাখ টন সরিষা এবং ৪০০ টন মধু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় ১,১০০ কোটি টাকা।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময়...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...

চারতলা বাড়িতে চুরি, দুই কয়েল তামার তার নিয়ে গেছে চোর

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী...
spot_img

আরও পড়ুন

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময় নয়, বরং এটি সামাজিক বন্ধন ও সংস্কৃতির এক বিশেষ প্রতিফলন। রাজধানী দামেস্ক থেকে শুরু করে...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি পরিচিত নাম। সহজ উপকরণে দ্রুত তৈরি করা যায় বলে এটি অনেকের কাছেই পছন্দের খাবার। বিকেলের...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠলেও এর পরিবেশগত প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন বিজ্ঞানীরা। প্রচলিত রেফ্রিজারেটরগুলোতে ব্যবহৃত গ্যাস...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ ভ্রমণে বের হন। তবে অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই ভ্রমণ কিছুটা...
spot_img