Wednesday, March 18, 2026
25 C
Dhaka

উৎসব আর ভোটের চাপ, ফুলের দাম নিয়ে শঙ্কায় চাষিরা

ফেব্রুয়ারি মাস দেশের ফুলের বাজারের সবচেয়ে বড় মৌসুম। বসন্ত উৎসব, ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে এবার ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনও যুক্ত হওয়ায় যশোরের গদখালী ও ঝিনাইদহের চাষিরা ব্যস্ত সময় পার করছেন। তবে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে পুরো বাজার নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।

বাণিজ্য ডেস্ক

সরেজমিনে দেখা যায়, গদখালী ও ঝিনাইদহের মাঠ জুড়ে নানা রঙের ফুল ফুটে আছে। চারদিকে গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস আর জারবেরার মনোমুগ্ধকর গন্ধ ছড়িয়ে আছে। সবুজ পাতার ফাঁকে মাথা তুলে থাকা ফুলগুলো যেন সৌন্দর্যের প্রতিযোগিতায় মেতে উঠেছে।

বছরের সবচেয়ে বড় বিপণন মৌসুমকে সামনে রেখে চাষিরা এখন ফুল চাষে ব্যস্ত। তবে এবারের ব্যস্ততা অন্যান্য বছরের তুলনায় ভিন্ন। কারণ ক্যালেন্ডারে এবার শুধু বসন্ত উৎসব, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের জন্য প্রার্থীদের বরণ, পথসভা ও বিজয় মিছিলের ফুলের চাহিদা থাকে বেশি।

চাষিরা আশা করছেন, দাম ভালো থাকলে গত বছরের মতো এবারও লাভ হবে। তবে রাজনৈতিক অস্থিরতা বা নির্বাচনী পরিস্থিতি বাজারে প্রভাব ফেলতে পারে। ফুলের দাম ওঠা-নামার আশঙ্কা এবং সম্ভাব্য অস্থিতিশীলতার কারণে পুরো মৌসুমের বাজার নষ্ট হওয়ার শঙ্কাও রয়েছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের ফুল চাষ ও সংরক্ষণে কারিগরি পরামর্শ দেয়া হচ্ছে। মাঠ দিবস এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে, যাতে ফুলের গুণগত মান উন্নত হয় এবং চাষিরা লাভবান হতে পারেন।

কৃষি বিভাগের তথ্যমতে, এবার যশোরে ৬৪১ হেক্টর ও ঝিনাইদহে ৪৮৯ হেক্টর জমিতে নানা জাতের ফুলের আবাদ হয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময়...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...

চারতলা বাড়িতে চুরি, দুই কয়েল তামার তার নিয়ে গেছে চোর

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী...
spot_img

আরও পড়ুন

শামের রমজানে ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় রমজান মাস শুধু ধর্মীয় অনুশীলনের সময় নয়, বরং এটি সামাজিক বন্ধন ও সংস্কৃতির এক বিশেষ প্রতিফলন। রাজধানী দামেস্ক থেকে শুরু করে...

সহজ উপকরণে ঘরেই বানান ডিমের চপ

বাংলার ঘরে ঘরে জনপ্রিয় নাশতার তালিকায় ডিমের চপ একটি পরিচিত নাম। সহজ উপকরণে দ্রুত তৈরি করা যায় বলে এটি অনেকের কাছেই পছন্দের খাবার। বিকেলের...

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠলেও এর পরিবেশগত প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন বিজ্ঞানীরা। প্রচলিত রেফ্রিজারেটরগুলোতে ব্যবহৃত গ্যাস...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ ভ্রমণে বের হন। তবে অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই ভ্রমণ কিছুটা...
spot_img