Monday, February 23, 2026
23.8 C
Dhaka

জানুয়ারিতে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কম নির্ধারণ করা হয়েছে। নতুন দরে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এসব জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের দাম লিটারে ২ টাকা কমিয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের নতুন দাম লিটারে ১১৮ টাকা এবং অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, জানুয়ারি মাসের জন্য সংশোধিত এই দাম আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি গত বছরের মার্চ থেকে চালু রয়েছে। এ পদ্ধতির আওতায় প্রতি মাসে বিশ্ববাজারের দামের ওঠানামার সঙ্গে মিল রেখে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন দর ঘোষণা করা হচ্ছে।

এদিকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বর্তমানে জ্বালানি তেলের পাশাপাশি এলপিজির দামও মাসভিত্তিক সমন্বয়ের আওতায় রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল। বাকি ২৫ শতাংশের মধ্যে রয়েছে পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি।

ডিজেল দেশের কৃষি সেচ, পরিবহন খাত ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জেনারেটরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বিপিসির আর্থিক লাভ বা লোকসানের বড় অংশই ডিজেল বিক্রির ওপর নির্ভরশীল। অন্যদিকে অকটেন ও পেট্রোল বিক্রিতে সাধারণত বিপিসি লাভ করে থাকে।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আগে নিয়মিতভাবে বিপিসি সমন্বয় করত। বর্তমানে এসব জ্বালানির দামও বিইআরসি প্রতি মাসে নির্ধারণ করছে। আর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণের দায়িত্ব রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাতে।

জ্বালানি বিভাগ আরও জানায়, প্রতিবেশী দেশ ভারতসহ উন্নত দেশগুলোতে প্রতি মাসে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত অনুযায়ী গত বছরের ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি ঘোষণা করা হয়। এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও কমবে, আর দাম বাড়লে দেশের বাজারেও তা সমন্বয় করা হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মুনাফিকদের চারটি প্রধান নিকৃষ্ট কাজ

সুরা বাকারার ১১-১৬ আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা নিজেকে সংশোধনকারী...

স্বপ্নদোষে রোজার ক্ষতি হয় কি?

প্রশ্ন: রোজা রেখে হস্তমৈথুন করলে বা স্বপ্নদোষ, অশ্লীল চিন্তা...

ডায়াবেটিস রোগীরা কবে ও কীভাবে পাকা আম খাবে

গ্রীষ্মের গরমে বাজারে আসছে হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির...

ডিজিটাল ডোপামিন ইনজেকশন: কি এবং কেমন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেকের জন্য...

শাহরুখ খান সেলিম খানের পাশে মুম্বাই হাসপাতালে

অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের কিংবদন্তি...

রোজা শুধু উপবাস নয়, চরিত্র গঠনের শিক্ষা

ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম হলো রমজান মাসে রোজা রাখা।...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

অতিরিক্ত গরুর মাংসে বাড়ে হৃদরোগের ঝুঁকি

অনেকের ধারণা, গরুর মাংস খেলেই স্বাস্থ্যের ক্ষতি হয়। কোলেস্টেরলের...

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে...

ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার সদ্য পাস হওয়া ক্ষমা আইনের...
spot_img

আরও পড়ুন

মুনাফিকদের চারটি প্রধান নিকৃষ্ট কাজ

সুরা বাকারার ১১-১৬ আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা নিজেকে সংশোধনকারী দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ফাসাদকারী। তারা মু’মিনদের সংস্পর্শে ইমান এনেছে বলে দেখায়, কিন্তু নিভৃতে...

স্বপ্নদোষে রোজার ক্ষতি হয় কি?

প্রশ্ন: রোজা রেখে হস্তমৈথুন করলে বা স্বপ্নদোষ, অশ্লীল চিন্তা বা অশ্লীল দৃশ্যের কারণে বীর্যপাত হলে রোজা ভেঙে যায় কি? উত্তর: হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত হলে রোজা...

ডায়াবেটিস রোগীরা কবে ও কীভাবে পাকা আম খাবে

গ্রীষ্মের গরমে বাজারে আসছে হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির পাকা আম। তবে ডায়াবেটিস রোগীদের মধ্যে পাকা আম খাওয়া নিয়ে দ্বিধা দেখা দেয়। পাকা আমে...

ডিজিটাল ডোপামিন ইনজেকশন: কি এবং কেমন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেকের জন্য এক মুহূর্তও ফোন ছাড়া কাটানো কল্পনা করা যায় না। যুক্তরাজ্যের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী,...
spot_img