Thursday, April 2, 2026
32 C
Dhaka

কর ছাড়ে সস্তা হতে পারে স্মার্টফোন

দেশে মোবাইল ফোনের দাম কমিয়ে আনতে উৎপাদন ও আমদানি—উভয় ক্ষেত্রেই কর ছাড় দেওয়ার বিষয়ে নীতিগতভাবে রাজি থাকার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। তার ভাষ্য অনুযায়ী, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্মার্টফোনের দাম সহনীয় পর্যায়ে আনতেই এই উদ্যোগ বিবেচনায় নেওয়া হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকারসমূহ’ শীর্ষক এক সেমিনারে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশেই ট্রেড থেকে এত ট্যাক্স নেয় না, যত পরিমাণ আমরা ট্যাক্স ইম্পোজ করি। এটা যে ট্যাক্সের জন্য করা হয় তা কিন্তু না।’

এনবিআর চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যেই উচ্চ কর আরোপ করা হয়। তিনি বলেন, ‘মোস্ট অব দ্য কেইসে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি… (সুরক্ষা দিতে)। যেমন আজ সকালবেলাও আমাদের মোবাইল ম্যানুফ্যাকচারাররা দলবেঁধে এসছেন। তারা বলেন, আপনারা যে ট্যাক্স কমাবেন (মোবাইল) ইম্পোর্টের, আমাদের ইনভেস্টমেন্টের কী হবে? কারণ আপনারা জানেন যে, আগামীকাল থেকে এনইআইআর চালু হবে এবং সে কারণে আমরা, সরকার চিন্তাভাবনা করছে, এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা এনবিআর থেকে যেটা বুঝি, সেটা হলো উভয় গ্রুপের স্বার্থ রক্ষা করে এবং কনজিউমার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য আমরা চাই মোবাইল ফোন, স্মার্টফোনের দাম বাংলাদেশে কমুক এবং এটা করতে গেলে আমরা দুই জায়গাতেই ছাড় দিতে রাজি আছি।’

বর্তমানে গ্রে মার্কেটের মাধ্যমে দেশের বাজারে উচ্চমানের ফোন প্রবেশ করায় সরকার প্রকৃত অর্থে রাজস্ব পাচ্ছে না বলেও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু এখন গ্রে মার্কেটে বেশির ভাগ হাই অ্যান্ড ফোন আসে, ফলে আসলে আমরা সত্যিকার্র অর্থে কোনো রেভিনিউ পাই না।’ তিনি আরও বলেন, ‘এটা যদি আমরা ফরমাল করতে পারি, এনইআইআর ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, ইভেন রেভিনিউ যদি আমরা ছেড়েও দেই; তার পরেও কিন্তু ফরমাল চ্যানেলে আসার কারণে আমাদের রেভিনিউ বাড়বে।’

স্থানীয় শিল্প সুরক্ষার নামে দীর্ঘদিন ধরে উচ্চ আমদানি শুল্ক আরোপের কথাও স্বীকার করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে অনেক সময় যে সংশ্লিষ্ট পণ্যে উচ্চ আমদানি শুল্ক বসানো হয়। আমরা লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু অনেক সময় বেশি বেশি রেট ধরি। তার পরও আমরা এটা (আমদানি শুল্ক) কমাব।’

এদিকে আগামীকাল বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকে দেশে কার্যকর হচ্ছে মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা বা এনইআইআর। এই ব্যবস্থার আওতায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা মোবাইল ফোন ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত বিক্রি করা যাবে। তবে নির্ধারিত সময়ের পর কোনো অবৈধ ফোনকে আর নেটওয়ার্কে যুক্ত করতে দেওয়া হবে না।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে...

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের সাজা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও...

নারায়ণগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত বাহিনীর প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি...

ফরিদপুরে ভুল করে বিষপান, প্রাণ হারালেন গৃহবধূ

ফরিদপুর সদর উপজেলায় অসুস্থতার ওষুধ মনে করে ঘাস মারার...

কালীগঞ্জে মাতাল চালকের বেপরোয়া চালনায় দুর্ঘটনা

গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে একাধিক দুর্ঘটনা...

ফরিদপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৬

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী এক শিশুর...

টুকুকে নিয়ে মন্তব্যে আমির হামজার বিরুদ্ধে নতুন মামলা

বিএনপি নেতা ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল...

পারিবারিক দ্বন্দ্বে পাবনায় যুবকের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মারধরের...

অটিজম নিয়ে প্রচলিত ৮ ভুল ধারণা ও বাস্তবতা

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার নিয়ে সমাজে নানা ভ্রান্ত...

আদিম ব্ল্যাকহোলের সন্ধান পাওয়ার দাবি বিজ্ঞানীদের

মহাবিশ্বের উৎপত্তি ও গঠন নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচনে নতুন...

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যা...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১৬ ঘণ্টা বন্ধ সিলেটের রেল যোগাযোগ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬...
spot_img

আরও পড়ুন

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনায় প্রায়...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে নতুন করে দেখা দিয়েছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) বা পাতাপোড়া রোগ। এতে করে কৃষকদের মধ্যে...

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের সাজা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধে...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও নির্ধারিত ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে শিক্ষার্থী ও তার স্বজনদের হাতে...
spot_img