Tuesday, March 31, 2026
25 C
Dhaka

শীতকালীন সবজিতে স্বস্তি ফিরছে বাজারে

দেশে শীতকাল আসতে আরও দেড় মাস বাকি থাকলেও বাজারে মিলতে শুরু করেছে শীতকালীন সবজির ভালো সরবরাহ। এর প্রভাব পড়েছে বাজারের দরে। যেসব সবজির দাম সপ্তাহখানেক আগে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ছিল, তা এখন প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে এসেছে। বিশেষ করে শিম, ফুলকপি ও বাঁধাকপির দাম কমায় অন্যান্য সবজির দামও কিছুটা হ্রাস পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শ্যামবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া ও নিউমার্কেট বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় এসব সবজির দাম কমেছে। এছাড়া বাজারে অন্যান্য সবজির চাহিদাও কমায় তাদের দামও কমেছে।

তিন সপ্তাহ আগে ২০০ টাকায় কেজি বিক্রি হওয়া শিম এখন ৬০ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। ছোট আকারের ফুলকপি গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এখন ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। বরবটি ও কাঁকরোলের দাম ৯০ থেকে ১০০ টাকায় থাকলেও এখন কমে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়শ ও পটোলের দাম কমে ৪০ থেকে ৫০ টাকায় নেমেছে।

অন্যান্য সবজির দামও কমেছে। করলা ৭০, ঝিঙা ৫০, মুলা ৩০ থেকে ৪০, কাঁচা পেঁপে ২৫, বেগুন ৬০ থেকে ৭০, টমেটো ৯০ থেকে ১০০ এবং শসা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমে ১০০ থেকে ১৪০ টাকায় নেমেছে, যা আগে ছিল ১৪০ থেকে ১৭০ টাকা।

শ্যামবাজারের ব্যবসায়ী শাহিন আহমেদ বলেন, ‘শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তাই বাজারে দর কমেছে। পাইকারি বাজারেও দাম কমার প্রভাব পড়েছে। আমরাও কম দামে বিক্রি করছি।’

সবজির দাম কমার প্রভাব মুরগি ও ডিমের বাজারেও পড়েছে। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি জাতের মুরগিও কমে ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দামও প্রতি ডজন ১০ টাকা কমে ১৩০ টাকায় এসেছে। তবে গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে, প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

সূত্রাপুর বাজারের ক্রেতা সোবহান হক বলেন, ‘শীত আসার সঙ্গে সঙ্গে সবজির দাম কমছে। আশা করি, আরও কমবে। শীতে আমরা ইচ্ছামতো সবজি খেতে পারব। তবে বাজার সঠিকভাবে তদারকি করলে দাম আরও কমানো সম্ভব।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৪০ শয্যার বিপরীতে ১৬৪ শিশু ভর্তি, কুমিল্লা মেডিকেলে মেঝেতে হামের চিকিৎসা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংকটে মেঝেতে গাদাগাদি করে চলছে...

শিক্ষার্থীরা প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও দোষীদের শাস্তি দাবি করেন

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্স শিক্ষার্থী মৌমিতা হালদার সড়ক...

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশ

চট্টগ্রামের আনোয়ারায় স্কুল ফিডিং কর্মসূচির তৃতীয় দিনে বিভিন্ন স্কুলে...

নোয়াখালীর গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুল ইউনিয়নে এক গৃহবধূকে নামাজরত অবস্থায়...

জেলেদের আয় বিপর্যয় ও পরিবহন ব্যবস্থায় প্রভাব

কুড়িগ্রামের চিলমারীতে ডিজেলের সংকট এবং ডিলারদের অতিরিক্ত দামে জ্বালানি...

ইমামের পেছনে নামাজ পড়লে সুরা পড়ার বিধান কী

জামাতে নামাজ আদায়ের সময় ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়লে...

রাজশাহীতে টোকেন পদ্ধতিতে তেল সরবরাহ শুরু

রাজশাহীতে জ্বালানি তেলের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে একটি ফিলিং...

চাঁপাইনবাবগঞ্জ থেকে সবচেয়ে বেশি শিশু হাসপাতালে ভর্তি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম রোগের...

সংবিধান মানলে খালেদা জিয়া সেদিন জেল থেকে বের হতে পারতেন না

সংবিধানকে কঠোরভাবে অনুসরণ করা হলে বেগম খালেদা জিয়ার মুক্তি...

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের, পুলিশ তদন্তে

নওগাঁ শহরের একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসের ভেতর...

হাম আইসোলেশন সেন্টারে চিকিৎসা চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে

পাবনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন...

সংস্কার পরিষদ গঠনে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার

সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এ বিষয়ে কার্যকর আলোচনা...

ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের জন্য ২,৫০০ টাকা প্রণোদনা

সরকার কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের...

ঘরে বসেই তৈরি করুন সুস্বাদু এগ ক্লাব স্যান্ডউইচ

ঈদ-পরবর্তী সময়ে হালকা ও দ্রুত তৈরি করা যায় এমন...
spot_img

আরও পড়ুন

৪০ শয্যার বিপরীতে ১৬৪ শিশু ভর্তি, কুমিল্লা মেডিকেলে মেঝেতে হামের চিকিৎসা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংকটে মেঝেতে গাদাগাদি করে চলছে হামের চিকিৎসা। হাসপাতালের শিশু বিভাগে ৪০টি শয্যার বিপরীতে ভর্তি আছে ১৬৪ শিশু। জায়গার অভাবে মেঝেতেই...

শিক্ষার্থীরা প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও দোষীদের শাস্তি দাবি করেন

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্স শিক্ষার্থী মৌমিতা হালদার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে...

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশ

চট্টগ্রামের আনোয়ারায় স্কুল ফিডিং কর্মসূচির তৃতীয় দিনে বিভিন্ন স্কুলে পচা ও কাঁচা কলা বিতরণ করা হয়েছে। উপজেলার অধিকাংশ স্কুল এসব কলা ফিরিয়ে দিয়েছে। এই...

নোয়াখালীর গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুল ইউনিয়নে এক গৃহবধূকে নামাজরত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ার সময় হঠাৎ...
spot_img