Wednesday, March 11, 2026
25.7 C
Dhaka

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার কেনাকে বড় বাধা মনে করছে আইএমএফ

দেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার কেনাকে অন্যতম বড় বাধা হিসেবে দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি প্রশ্ন তুলেছে—যখন বাজারে মূল্যস্ফীতি এখনো বেশি, তখন কেন কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আপাতত ডলার কেনা বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে আইএমএফ ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আইএমএফের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকস বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিউ নেতৃত্ব দেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ড. এজাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।

বৈঠকে আইএমএফ জানতে চায়, বাংলাদেশ ব্যাংক কবে নীতি সুদহার (Policy Rate) কমাবে। জবাবে কেন্দ্রীয় ব্যাংক জানায়, মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তবেই নীতি সুদহার কমানো হবে। বর্তমানে পলিসি রেট ১০ শতাংশ, যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণে ১৩-১৪ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে এবং জানুয়ারিতে নতুন ধান উঠলে খাদ্যদ্রব্যের দাম কমবে। তখন নীতি সুদহারে কিছুটা পরিবর্তন আনা হতে পারে।

গত কয়েক মাসে বাংলাদেশ ব্যাংক অকশন পদ্ধতিতে ব্যাংকগুলোর কাছ থেকে ২ বিলিয়ন ডলারের বেশি কিনেছে। এ বিষয়ে আইএমএফ জানতে চায়—ডলার কেনার ফলে বাজারে টাকার প্রবাহ বাড়ছে, এতে মূল্যস্ফীতির চাপ বাড়বে না কি? কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকগুলোর হাতে অব্যবহৃত ডলার থাকায় দর হঠাৎ কমে যাওয়ার আশঙ্কায় সেই সময় ডলার কেনা হয়েছিল, তবে এখন আর কেনা হচ্ছে না।

বৈঠকে আইএমএফ বাংলাদেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের প্রকৃত তথ্য প্রকাশে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে। আগের সরকারের সময়ে কিছু তথ্য গোপন রাখা হলেও এখন তা প্রকাশ করা হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

সূত্র জানায়, আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত অনুযায়ী সরকারি ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে নামাতে হবে। কিন্তু জুন শেষে দেশের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬৭ হাজার কোটি টাকা, যা এক বছরে প্রায় ৪ লাখ কোটি টাকা বেড়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপির হার ৪০ শতাংশের বেশি এবং বেসরকারি ব্যাংকেও তা ১০ শতাংশ ছাড়িয়েছে।

আইএমএফ প্রতিনিধিদল মুদ্রানীতি, তারল্য সংকট, পুনর্মূলধন, প্রভিশন ঘাটতি ও বৈদেশিক মুদ্রার অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, টেকসই বিনিয়োগ ও সবুজ অর্থনীতিতে বাংলাদেশের উদ্যোগ সম্পর্কেও জানতে চেয়েছে সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, আইএমএফের পঞ্চম রিভিউ মিশন নিয়মিত তথ্য সংগ্রহ করছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার, রিজার্ভ ব্যবস্থাপনা ও খেলাপি ঋণ কমানোর পদক্ষেপে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আইএমএফ জানায়, বর্তমান সংকোচনমূলক মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে এটি বিনিয়োগ ও প্রবৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। এজন্য সংস্থাটি আগামী ১২ মাসের সামষ্টিক অর্থনৈতিক পরিকল্পনা জানতে চেয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে...

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে।...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর...

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা...

চার শতকের পুরোনো মোগল স্থাপত্যের নিদর্শন

কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ...

সুনামগঞ্জে এক জমিতে ৫১ জাতের ধান

সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকদের ধানের বৈচিত্র্যময় জাত সম্পর্কে ধারণা...
spot_img

আরও পড়ুন

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। চুল পাকা, ত্বক ঢিলে হয়ে যাওয়া, শক্তি কমে আসা ও শারীরিক সক্ষমতার দ্রুত অবনতি...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের গ্যাজেট দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এসব ডিভাইস ব্যবহারের সঙ্গে সঙ্গে চার্জারও সব সময় হাতের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক স্থাপত্যশৈলী ও প্রশান্ত পরিবেশের জন্য মুসল্লিদের আকর্ষণ করছে। শহর ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা...

রোজার সময় শরীর সতেজ রাখতে পানি অপরিহার্য

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের সবচেয়ে বড় চাহিদা হয়ে দাঁড়ায় পানি। দীর্ঘ সময় না খেয়ে-না পান থাকার কারণে শরীরে পানিশূন্যতার ঝুঁকি...
spot_img