Saturday, February 7, 2026
25.4 C
Dhaka

একাদশ সংসদ নির্বাচন ২০১৮: রাতের ভোটের কেলেঙ্কারি

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনীতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে আছে ‘রাতের ভোট’ হিসেবে পরিচিতি নিয়ে। ভোটের দিন ৩০ ডিসেম্বর সকালে চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রের ব্যালট বাক্স আগেই ভরে রাখা হয়েছিল, যা বিবিসির ক্যামেরায় ধরা পড়ে।

নির্বাচনের দিন চট্টগ্রাম–১০ আসনের দামপাড়া সিএমপি পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ঘটনা এই অনিয়মের উদাহরণ। ভোট দিতে আসা দুজন নারী ও একজন পুরুষকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। তাদের বাধা দিচ্ছেন পুলিশ ও আনসার সদস্যরা, যাদের গলায় আওয়ামী লীগের প্রার্থীর ছবি ও নৌকা প্রতীকসহ কার্ড ঝোলানো ছিল। একই ধরনের ঘটনা নারায়ণগঞ্জ-৫ ও কুমিল্লা-৭ কেন্দ্রে লক্ষ্য করা যায়।

বিএনপি ওই রাতের ভোটের বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি আকারে জানিয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, ২৯ ডিসেম্বর দিবাগত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোট গ্রহণ কর্মকর্তা ও প্রশাসনের সহায়তায় কমপক্ষে ১৫০টি আসনের প্রতিটি কেন্দ্রের ব্যালট বাক্সে ৪০০–৫০০ ব্যালট পেপার নৌকা মার্কায় সিল মেরে ভর্তি করা হয়েছিল।

২০১৮ সালে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে এম নূরুল হুদা। রাতের ভোট নিয়ে বিতর্ক তৈরি হয়, এবং পরে ২০২৫ সালের জুনে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

নির্বাচনে অংশ নেওয়া জাতীয় ঐক্যফ্রন্ট ৩০ ডিসেম্বর রাতেই ভোটকে প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি করে। দলটির শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, “দেশের প্রায় সব আসনেই ভোট ডাকাতির খবর এসেছে। অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল হোক।” জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই নির্বাচন জাতির সঙ্গে নিষ্ঠুর প্রহসন করেছে।”

একাদশ সংসদ নির্বাচনের ১১ দিন পর ২০১৯ সালের ১১ জানুয়ারি বাম গণতান্ত্রিক জোটের গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে ৮২ জন প্রার্থী জানান, নির্বাচনের আগের রাতেই অনেক কেন্দ্রেই ভোট দেওয়ার সংখ্যা নির্ধারণ করা হয়েছিল। ভোটাররা প্রতারিত ও অপমানিত হন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একযোগে কাজ করে আওয়ামী লীগের জয় নিশ্চিত করেছে।

২০১৯ সালের ৯ জুলাই কেন্দ্রভিত্তিক ফল বিশ্লেষণ করে সুজন সংবাদ সম্মেলনে জানিয়েছিল, একাদশ সংসদ নির্বাচন ‘অনিয়মের খনি’ ছিল। তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ আছে, ২০১৮ সালের নির্বাচনের আগের রাতে ৮০ শতাংশ কেন্দ্রের ব্যালটে সিল মেরে ভোট ভর্তি করা হয়েছিল, রাত ১০টা থেকে শুরু করে রাত ৩টা পর্যন্ত। প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে ২৭ জন স্বীকার করেছেন এই রাতের ভোটের প্রক্রিয়া।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে স্বীকার করেছেন, পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে ব্যালট বাক্সে রাতের ভোটের ব্যবস্থা করা হয়েছিল।

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রথম আলোর সাক্ষাৎকারে বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের ব্যর্থতার গ্লানি ছাড়া আর কিছু দিতে পারেনি। রাতের ভোটের ছবি বিবিসি প্রকাশ করেছে, যা প্রতিষ্ঠিত সত্য।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘রাতের ভোট’ দেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে ধরা হয়। আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি তখন আলোচিত হয়েছিল, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি মন্তব্য করেছিলেন, এমন ঘটনা অন্য কোনো দেশে শোনেননি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত...

ফেসবুকে নির্বাচনসংক্রান্ত বার্তা কেন আসে

সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট ও...

বিশ্বকাপের আগে ফ্লোরিডায় নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ফ্লোরিডাকে ঘিরে...

যুক্তরাষ্ট্র–রাশিয়া চার বছর পর আবারও উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ শুরু

চার বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক...

১৯৯৪ বিশ্বকাপ গোলের কারণে কলম্বিয়ার ডিফেন্ডারের ট্র্যাজেডি

কলম্বিয়ার প্রখ্যাত ফুটবলার আন্দ্রেস এসকোবারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

৭টি গোলসহ আলপি আক্তার সর্বোচ্চ গোলদাতা

নেপালের পোখরায় আক্ষেপের দিন দেখল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল...

দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ

দেশের শীর্ষ মিল্ক ব্র্যান্ড ‘মার্কস অ্যাকটিভ স্কুল’ এবং টেন...

জীবন সৃষ্টির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি

মানবসভ্যতা শুরু থেকেই মহাবিশ্ব, পৃথিবী ও জীবনের উৎপত্তি নিয়ে...

এপস্টিন নথিতে ক্লিনটনের নাম থাকলেও অপরাধ প্রমাণ মেলেনি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক...

বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান-বিপণীবিতান বন্ধ থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২...

ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বৈধতা নিয়ে আপিল প্রক্রিয়া শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী...

শফিকুর রহমান কুলাউড়ায় যুবকদের নেতৃত্বে দেশের উন্নয়ন নিশ্চিতের প্রতিশ্রুতি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া...

চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করলেন রাজপাল

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব অবশেষে চেক বাউন্স...
spot_img

আরও পড়ুন

জাপানের সঙ্গে ইপিএ: বাংলাদেশের রফতানির নতুন সম্ভাবনার দ্বার

সূর্যোদয়ের দেশ জাপান বাংলাদেশের জন্য বাণিজ্য সম্প্রসারণের নতুন পথ খুলতে যাচ্ছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির সঙ্গে প্রথমবারের মতো অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করতে...

নির্মোহ মানুষের প্রতিচ্ছবি বাউল শিল্পী সুনীল কর্মকার প্রয়াণ

বাংলার বাউল ও লোকসংগীত অঙ্গনের এক নিবেদিতপ্রাণ সাধক, প্রখ্যাত শিল্পী সুনীল কর্মকার শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস...

ফেসবুকে নির্বাচনসংক্রান্ত বার্তা কেন আসে

সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বার্তা দেখা যাচ্ছে। এতে বিভ্রান্তি তৈরি হলেও ফেসবুক জানিয়েছে, এটি তাদের একটি বৈশ্বিক...

বিশ্বকাপের আগে ফ্লোরিডায় নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ফ্লোরিডাকে ঘিরে উদ্রেক হয়েছে নতুন বিতর্ক। অঙ্গরাজ্যটিতে পর্যটক এবং ফুটবলপ্রেমীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকটি...
spot_img