Monday, February 2, 2026
22 C
Dhaka

তফসিল ঘোষণার পর ১৫ রাজনৈতিক নেতা-কর্মী নিহত: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের ৩৬ দিনে দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতা-কর্মী হত্যার শিকার হয়েছেন বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর প্রতিবেদনে জানা গেছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে সারা দেশে ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০২ জন নিহত হন। এ সময় পর্যন্ত থানাগুলো থেকে লুট হওয়া ১,৩৩৩টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি।

টিআইবি সতর্ক করেছে যে, থানাগুলো থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনো উদ্ধার না হওয়া এবং নতুনভাবে রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হলে সহিংসতার ঝুঁকি আরও বেড়ে যাবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে সংখ্যালঘুদের ওপর ৫০টির বেশি হামলার ঘটনা ঘটেছে, যা নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এছাড়া ডিপফেক ও ভুল তথ্য ছড়িয়ে পড়াকে বাড়তি হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

তফসিল ঘোষণার পর প্রশাসনের নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রতিবেদনে। উল্লেখ করা হয়েছে, প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষপাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি হলফনামায় দাখিল করা তথ্য যাচাই করার সক্ষমতা ও ব্যবহারেও ঘাটতির কথা বলা হয়েছে।

টিআইবি বলছে, প্রতিটি বড় রাজনৈতিক দলের বিরুদ্ধেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। যদিও কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে নির্বাচন কমিশনের আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়নে শক্ত অবস্থানের ঘাটতি রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম, মো. জুলকারনাইন, রিসার্চ ফেলো ফারহানা রহমান, রিসার্চ অ্যাসোসিয়েট মোস্তফা কামাল, এবং মোহাইমেনুল ইসলাম

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আক্কেল দাঁত নিয়ে সাধারণ ভুল ধারণা

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ক্ষেত্রেই তীব্র ব্যথা ও...

প্রান্তিক পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্তির নির্দেশনা

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে...

শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে চান আবু আশফাক

ঢাকা-১ আসন (দোহার–নবাবগঞ্জ) থেকে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক...

সংবিধানে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠু রাখা যাবে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘লাগামহীন...

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে ২৭৪টি...

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন বিতরণে বিলম্ব

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে ৪ লাখ...

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ২০৪০ সালের লক্ষ্য ৫০ শতাংশ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ...

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলা, ৪৫৩টি হত্যা মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় সারা...

গণমাধ্যম ও তথ্য বিকৃতির চ্যালেঞ্জ নিয়ে প্রেসসচিবের সতর্কবার্তা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় মিডিয়া এবং...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান এমডি গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর বিমান বাংলাদেশ...

এআই নীতিমালায় বাস্তবায়ন ঘাটতি নিয়ে প্রশ্ন

অন্তর্বর্তী সরকার জনমত গ্রহণ ও পর্যালোচনার জন্য ‘বাংলাদেশ জাতীয়...

গণমাধ্যম কমিশন: সরকারের পদক্ষেপ শুধু লোকদেখানো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন,...

বিএনপির একটি বিরাট অংশ আমাকে সমর্থন করছে: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ শ্রীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে...

নির্বাচন কমিশন ব্যালট পাঠাচ্ছে কঠোর নিরাপত্তায়

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...
spot_img

আরও পড়ুন

আক্কেল দাঁত নিয়ে সাধারণ ভুল ধারণা

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ক্ষেত্রেই তীব্র ব্যথা ও অস্বস্তির সৃষ্টি হয়। আবার কারও কারও ক্ষেত্রে এই দাঁত তুলে ফেলাই একমাত্র সমাধান হয়ে দাঁড়ায়।...

প্রান্তিক পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্তির নির্দেশনা

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সরকার। প্রায় তিন বছর পর প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা পুনরায় চালু...

শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে চান আবু আশফাক

ঢাকা-১ আসন (দোহার–নবাবগঞ্জ) থেকে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সোমবার দুপুরে নবাবগঞ্জের বাগমারা স্কুল মার্কেটের সামনে...

সংবিধানে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠু রাখা যাবে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘লাগামহীন ক্ষমতার অপব্যবহার বন্ধ করে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই প্রণীত হয়েছে জুলাই সনদ।’...
spot_img