Tuesday, March 31, 2026
26 C
Dhaka

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ভোটের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের আগে ১৭ বছর যেভাবে এ দেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, জেলখানায় অত্যাচার করা হয়েছে, তার একটা ডেমো আমরা গত ১৬ মাসে দেখেছি। ১৭ বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হয়েছে।’ তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে এই দমন-পীড়নের ধারাবাহিকতা এখনো দৃশ্যমান।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-৮ আসনে ১১ দলীয় জোটের বোয়ালখালী অংশের প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের মুক্তির জন্য বোয়ালখালীতে একটি মার্কায় সিল পড়বে, সেটি শাপলা-কলি মার্কা। আপনাদের একটা ভোটের মাধ্যামে এবার বাংলাদেশ দীর্ঘ কালীন মুক্তি-স্বাধীনতার দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ সুশাসনের দিকে এগিয়ে যাবে, সংস্কারের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের ঐক্যকে নস্যাৎ করে দেব।’

তিনি বলেন, ‘৫ আগস্ট একদিনে পাঁচ শতাধিক শহীদের জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ তাড়াতে সফল হয়েছিলাম। ৫ আগস্ট যেমন মুক্তিকামী মানুষের ভাগ্য নির্ধারণ হয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের সামনে তেমন আরেকটি দিন। এই দিনটির জন্য আমরা ১৭ বছর প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এখন আমাদের আর রক্ত দিতে হবে না, আমাদের শুধু সিল দিতে হবে এবং একটি সিলের মাধ্যমেই আমরা সহস্র শহীদের রক্তের মাধ্যমে যা অর্জন করেছিলাম তা রক্ষা করতে পারব। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ‘আমরা দেখেছি জুলাই গণ-অভ্যুত্থানের পর, ঠিক ৫ আগস্টের আগে ১৭ বছর যেভাবে এদেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, জেলখানায় অত্যাচার করা হয়েছে, তার একটি ডেমো আমরা গত ১৬ মাসে দেখেছি। আমরা দেখেছি কিভাবে গ্রামের অলিগলি থেকে শুরু করে শহরের অলিগলি বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা যদি এই চাঁদাবাজ, সন্ত্রাসীদের আর না দেখতে চাই তাহলে আমাদেরকে এবার রাজপথে নয়, এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে।’

তিনি বলেন, ‘ব্যালট বিপ্লবের লক্ষ্যে বাংলাদেশের মুক্তিকামী জুলাই গণ-অভ্যুত্থানের শরিক ১১টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। এখন সময় ভোটারদের একত্রিত হওয়ার এবং জোটকে সাফল্যমণ্ডিত করার। ইতোমধ্যে ৩০০ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আপনারা তাদের এ জাতির মুক্তির প্রার্থী হিসেবে দেখবেন। কার কী মার্কা সেটা দেখার সময় নেই। আমরা শুধু দেখব কোন প্রার্থী, কোন জোট মুক্তি এনে দিতে পারবে। আমাদের ভোটের মাধ্যমে এ প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের স্বাধীনতা নিহিত থাকবে।’

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন শাগুপ্তা বুশরা মিসমা, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল হক, ফরহাদ সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জামায়াতের সেক্রেটারি অধ্যাপক বদরুল হক, চট্টগ্রাম-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ এবং বান্দরবান আসনের প্রার্থী সুজাউদ্দিনসহ অন্যান্য নেতারা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েছে, বেশি আক্রান্ত বরগুনায়

বরিশাল বিভাগের সব জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকারি...

দেশজুড়ে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে শিক্ষার্থীদের সাড়া

ফরিদপুরে ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে...

ময়মনসিংহে হামের আশঙ্কা: শিশু ভর্তি বাড়ছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন আরও...

২০২৬ সালে কি আবারও ফিরতে পারে ভয়ংকর এল নিনো

গত কয়েক বছরে বৈশ্বিক আবহাওয়াকে অস্থির করে তোলা এল...

বদনজরের কুফল ও প্রতিকার সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা

ইসলামের আলোকে হিংসা ও বদনজরের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কোরআন...

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭...

কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে...

৭৬ বছর বয়সেও ম্যারাথনে দাপুটে তপনতোষ চক্রবর্তী

বিশ্বজুড়ে ম্যারাথন দৌড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৭৬ বছর...

চট্টগ্রামে হামলায় চাকসু নেতা গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের হাটহাজারীর একটি ফিলিং স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র...

মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীর মামলা থেকে মুক্তি পাওয়ার পর বৃদ্ধ নিখোঁজ

মেহেরপুর সদর উপজেলার কাঁসারীপাড়ার বাসিন্দা ৭০ বছর বয়সী মো....

লালমনিরহাটে ফেসবুক পোস্টের কারণে ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রদলের এক নেতা ফেসবুকে ‘গণভোটের রায় বাস্তবায়ন...

মানব পাচার: প্রাণ হারাচ্ছে তরুণ, বিচার ও শাস্তি টলানো

সুনামগঞ্জের দিরাই উপজেলার আবদুল গণি সত্তরোর্ধ্ব বয়সেও ছেলেকে গ্রিসে...

কুমিল্লায় চুরির অভিযোগে দুই যুবককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন গ্রামে চুরির...

তেলের হিসাব দেখাতে ব্যর্থতায় ফিলিং স্টেশন মালিককে এক বছরের কারাদণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নওরীন ফিলিং স্টেশনের মালিক মো....
spot_img

আরও পড়ুন

বরিশাল বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েছে, বেশি আক্রান্ত বরগুনায়

বরিশাল বিভাগের সব জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। শয্যা–সংকটের কারণে একাধিক শিশুকে একই শয্যায় রাখা...

দেশজুড়ে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে শিক্ষার্থীদের সাড়া

ফরিদপুরে ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মঙ্গলবার ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই আয়োজন করা হয়। বীর...

ময়মনসিংহে হামের আশঙ্কা: শিশু ভর্তি বাড়ছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। গত সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই শিশুরা...

২০২৬ সালে কি আবারও ফিরতে পারে ভয়ংকর এল নিনো

গত কয়েক বছরে বৈশ্বিক আবহাওয়াকে অস্থির করে তোলা এল নিনো আবারও ফিরে আসতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক আবহাওয়া বিশেষজ্ঞরা। প্রশান্ত মহাসাগরকেন্দ্রিক এই জলবায়ু...
spot_img