Wednesday, February 25, 2026
25.3 C
Dhaka

শহীদ ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২-দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। তারা কোনো উপায় না পেয়ে এখন ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে। ফোনে হুমকি দিচ্ছে, কেন্দ্র দখলের কথা বলছে, ভোট দিতে দেবে না বলে ভয় দেখাচ্ছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, শহীদ ওসমান হাদি এই চাঁদাবাজি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাকে বাঁচতে দেওয়া হয়নি। আমরা শহীদ ওসমান হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়নের জন্যই মাঠে নেমেছি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া-মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, যারা হোন্ডা-গুণ্ডার ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে চায়, তাদের সাবধান হয়ে যেতে হবে। গুণ্ডা আর হোন্ডার ভয় দেখানোর রাজনীতি এখন আর চলবে না। মানুষ এখন অনেক সচেতন। তারা ঋণখেলাপি কিংবা দুর্নীতিবাজ কাউকে ক্ষমতায় দেখতে চায় না। যারা নির্বাচিত হয়ে জনগণের হক মেরে খাবে, জনগণের অর্থ লুটপাট করবে কিংবা গোমতীর মাটি লুট করবে—এই জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আপনারা যদি সংস্কার চান, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, নিজের ভোট নিজে দিতে চান এবং ভারতীয় গুণ্ডামি বন্ধ করতে চান, তাহলে গণভোটে আপনারা হ্যাঁ ভোট দেবেন। আপনাদের হ্যাঁ ভোটেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।

শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে তিনি বলেন, আমরা কখনোই ওসমান হাদির মতো হতে পারব না। তিনি মুড়ি-বাতাসা নিয়ে তার নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হোক, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হোক, মানুষ যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। আজ গ্রামে গ্রামে মা-বোনেরা ও বৃদ্ধ বাবারা শহীদ হাদির জন্য দোয়া করছেন। শহীদ ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই ইনসাফ প্রতিষ্ঠার দায়িত্ব আমরা গ্রহণ করেছি।

তিনি বলেন, আমরা শহীদ হাদির হত্যার বিচার এই দেশেই নিশ্চিত করে তারপর ঘরে ফিরব।

গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন পাঠানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাঈম বিন মুসাসহ ইউনিয়ন জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির আত্মার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে...

নদী ভরাটে হুমকিতে ২০ হাজার বিঘা কৃষিজমি

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ...

খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবনের দাবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা...

আ. লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি...

পেশাদার কাজে কেন পেইড এআই বেশি কার্যকর

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন ব্যক্তিগত জীবন...

হাদিয়া ছাড়া খতমে তারাবির বিরল নজির

চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ঐতিহ্যবাহী মমিনপুর মাদরাসা ও...

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা...

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো....

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে...

গাছের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

ফ্ল্যাট বা বাসাবাড়িতে প্রকৃতির ছোঁয়া আনতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা...
spot_img

আরও পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

সামাজিক মাধ্যমে সবসময় সরব থাকেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পরিচালিত একটি মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ...

দার্জিলিংয়ের অচেনা বাস্তবতা

পরিমল ভট্টাচার্যের লেখার ধাঁচ নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই ঘোরলাগা কিংবা সম্মোহনী শব্দ ব্যবহার করেন। তবে কেবল বিশেষণ দিয়ে তাঁর লেখার ব্যাপ্তি ও গভীরতা...

উপকূলীয় চরাঞ্চলে সয়াবিন চাষের নতুন সম্ভাবনা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশে প্রথমবারের মতো উচ্চ খরা সহনশীল সয়াবিনের ইনব্রিড নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। নতুন জাতটির নাম দেওয়া হয়েছে ‘জিএইউ সয়াবিন...

পরিদর্শনে গিয়ে হামলার অভিযোগ এমপির

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক...
spot_img