Sunday, February 22, 2026
32 C
Dhaka

জেএসপির ৫০ কোটি টাকার চাঁদাবাজি অভিযোগে প্রশ্ন তুললেন আম্মার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ একাধিক অভিযোগে গাজীপুরে এক তরুণীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তার হওয়া তরুণী তাহরিমা জান্নাত সুরভী (২১) গত বছরের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী ‘সমন্বয়ক’ হিসেবে নিজেকে পরিচয় দিতেন।

টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান। গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, তাহরিমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

এদিকে, তাহরিমার চাঁদাবাজি সংক্রান্ত বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার। এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, এই মেয়েটার বিরুদ্ধে ৫০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে, যা শুনে তিনি সন্দিহান হয়েছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, এই দেশের বাস্তবতায় যেখানে হাজার হাজার কোটি টাকা লুট হয়, সেখানে একজন জুলাইয়ের রাজপথে থাকা তরুণীর বিরুদ্ধে হঠাৎ করে এমন অঙ্ক আসলেই কি সত্যিই বিচারিক অনুসন্ধানের ফল, নাকি এটি রাজনৈতিক ভীতি সৃষ্টির জন্য exaggeration।

আম্মার আরও বলেন, প্রশ্ন হলো ৫০ কোটি টাকার লেনদেনের প্রমাণ কোথায়? ব্যাংক ট্রান্সফার, মোবাইল ফিন্যান্সিয়াল ট্রেইল, সাক্ষী, নাকি শুধুই অভিযোগের ভিত্তিতে তাকে জেলে পাঠানো হয়েছে? তিনি উল্লেখ করেন, একদিকে চাঁদাবাজির অভিযোগ বলা হচ্ছে, অন্যদিকে পত্রিকায় লেখা হয়েছে সেনাবাহিনী প্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ ও রাষ্ট্রবিরোধী মন্তব্য করেছে। তিনি প্রশ্ন তুলেছেন, আসল অভিযোগ কি চাঁদাবাজি নাকি মতপ্রকাশ?

রাকসু জিএস বলেন, যদি চাঁদাবাজি সত্যি হয়, তাহলে রাষ্ট্রবিরোধী মন্তব্য টেনে আনার প্রয়োজন কেন? আর যদি বক্তব্যই অপরাধ হয়, তাহলে চাঁদাবাজির মতো ভয়ংকর লেবেল দেওয়া কেন? তিনি বলেন, এটি কি আইনি প্রক্রিয়া নাকি ব্যক্তিগত কেরেক্টার অ্যাসাসিনেশন? তিনি আরও সতর্ক করেছেন, আজ তাহরিমা জেলে, কাল আমরা, পরশু আপনি—এভাবেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হবে মানুষ।

আম্মার বলেন, প্রমাণ দেখানোর প্রয়োজন নেই, কারণ আমরা আগে থেকেই চুপ থাকতে শিখেছি। এই দেশে অভিযোগই সাজা, গ্রেপ্তারই প্রমাণ আর সংবাদ শিরোনামই রায়। তিনি যুক্ত করেছেন, প্রশ্ন তোলা অপরাধ নয়, নীরবতাই অপরাধ। আজ যদি আমরা না বলি প্রমাণ দেখাও, মামলার অবস্থা কী, চার্জশিটে কী লেখা আছে, বিচার কোথায়—তাহলে আগামীকাল যখন কাউকে তুলে নেওয়া হবে, তখন জনগণ শুধু বলবে, কিছু একটা করেছিল তাই ধরেছে। এটি হলো সবচেয়ে বড় রাষ্ট্রবিরোধিতা।

সূত্র: সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় পুলিশ রিপোর্ট

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের...

ফ্যামিলি কার্ড বিতরণে তিন স্তরের পর্যবেক্ষণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন,...

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা...

রাষ্ট্রপতির ডাকে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার...

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা করেছেন মন্ত্রী মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

জায়েদ খানের সঙ্গে মুখোমুখি আড্ডায় কাজী মারুফ

ঢালিউডের প্রখ্যাত অভিনেতা কাজী মারুফ, যিনি এক সময় ‘ইতিহাস’...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত...

প্রেমিকার বাবার মামলায় প্রেমিকের যাবজ্জীবন, জামালপুরে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রেমিকার বাবার করা অপহরণ মামলায় যুবক...

পুরোনো টুথব্রাশ কেন ক্ষতিকর

দাঁত সুস্থ রাখতে নিয়মিত দাঁত ব্রাশ করার গুরুত্ব সবাই...

২৯ বছর পরও ঝুলে আছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইন এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, পাশে থাকা ১১ কোটি টাকার ট্রমা সেন্টার এখনো চালু হয়নি

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার...
spot_img

আরও পড়ুন

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সরকারের...

ফ্যামিলি কার্ড বিতরণে তিন স্তরের পর্যবেক্ষণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করার ক্ষেত্রে তিনটি পর্যায়ের পর্যবেক্ষণ...

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনা রয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত থার্ড টার্মিনাল বিষয়ক...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা। পুলিশি পাহারায় নির্ধারিত সময়ের জন্য...
spot_img