Saturday, April 4, 2026
32 C
Dhaka

নুরুল হক নুরের মন্তব্য: বিএনপি ছাড়া দেশ চলবে না

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না। দেশের সংকটমুক্ত ও স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গলাচিপা বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নুরুল হক নুর এসব কথা বলেন। সভায় উপস্থিত বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে জয়ী করার জন্য কাজ করার অঙ্গীকার করেন।

নুরুল হক নুর বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা বলা হচ্ছে। গণ অধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতা হয়নি, এটি নিয়ে বিভ্রান্তি রয়েছে। সময় হলে আপনারা দেখতে পাবেন, বিএনপি আমাদের কীভাবে মূল্যায়ন করে। আমরা সবাই তারেক রহমানকে চিনি ও জানি, তিনি কথা দিলে তা রাখেন। তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে, তা প্রকাশ্যে বলা হবে না।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমাদের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে। আগামীতে একটি নির্বাচিত সরকার এলেও কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম দেশকে অস্থিতিশীল করার জন্য নানা আন্দোলন সৃষ্টি করতে পারে। এতে রাষ্ট্র গভীর সংকটে পড়বে।’

নুরুল হক নুর আরও উল্লেখ করেন, ‘কিছুদিন আগে আমাদের আন্দোলনের একজন সাহসী সৈনিক ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। ওই ঘটনার জেরে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি আরো কয়েকদিন চললে কেউ কেউ টেলিভিশনে এসে দেশ সংকটে পড়েছে বলে দায়িত্ব নেওয়ার ঘোষণা দিত।’

তিনি বলেন, ‘নির্বাচন হলেই যে সংকট কেটে যাবে তা নয়। তাই আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, তারা ৩১ দফা রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করেছিলাম, তা আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। লক্ষ্য হবে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা যাতে বিশ্ব বিনিয়োগ আসে।’

নুরুল হক নুর বলেন, ‘আমার ব্যক্তিগত প্রাপ্তি বা দলের কতটি আসন পেল তা আমাদের কাছে মুখ্য নয়। দেশের মানুষ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রধান অগ্রাধিকার। তাই কোনো ভাগ-বাটোয়ারার প্রশ্ন এখানে নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।’

সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির বলেন, ‘হাসিনাবিরোধী আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে অন্যতম নুরুল হক নুর। বিএনপি তাকে সমর্থন দিয়েছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এটি সবাইকে মেনে নিতে হবে। মনোনয়ন না পাওয়ায় কারো মনকষ্ট থাকতে পারে, তবে উস্কানিমূলক বক্তব্য বা সোশ্যাল মিডিয়ায় অশোভন মন্তব্য কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘অচিরেই দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দেবেন। গলাচিপা-দশমিনার বিএনপির সব নেতাকর্মী নুরুল হক নুরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।’

সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব মিয়া, কেন্দ্রীয় যুবদল নেতা ইখতিয়ার কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিক খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাবুদ্দিন সিকদার, গণ অধিকার পরিষদের আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আমিন, গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, জেলা সাবেক সদস্য সচিব শাহ আলম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈমসহ অনেকে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

গণভোটের রায় নিয়ে প্রতারণার সুযোগ নেই: শিশির মনির

গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছে এবং সেই...

অন্ত্রের জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশি বিজ্ঞানীর নতুন দিগন্ত

মানবদেহের পরিপাকতন্ত্রে থাকা জটিল স্নায়ুতন্ত্র নিয়ে নতুন আশার আলো...

গরমে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ কৌশল

গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ও এসির...

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির...

বোতলের শেষ ফোঁটা কখন পড়বে, হিসাব করে জানালেন বিজ্ঞানীরা

দৈনন্দিন জীবনের এক সাধারণ অভিজ্ঞতা—বোতল উল্টো করে ধরে অপেক্ষা...

ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন

রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছে না। ছুটির দিনেও...

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার...

বিপদ মোকাবিলায় ইসলামের দৃষ্টিভঙ্গি

একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার...

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে।...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা,...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ...
spot_img

আরও পড়ুন

গণভোটের রায় নিয়ে প্রতারণার সুযোগ নেই: শিশির মনির

গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছে এবং সেই রায় উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত...

অন্ত্রের জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশি বিজ্ঞানীর নতুন দিগন্ত

মানবদেহের পরিপাকতন্ত্রে থাকা জটিল স্নায়ুতন্ত্র নিয়ে নতুন আশার আলো দেখিয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী আহমেদ আয়েদুর রহমান। অন্ত্রের বিভিন্ন জটিল ও জন্মগত রোগের চিকিৎসায় তাঁর গবেষণা...

গরমে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ কৌশল

গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ও এসির ব্যবহারও বাড়ে। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে কিছু সচেতন অভ্যাস ও...

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো ভুল হলে তা সংশোধনের জন্য রয়েছে বিশেষ বিধান, যা সাহু সেজদা নামে পরিচিত। সালাম ফেরানোর...
spot_img