Friday, February 20, 2026
28 C
Dhaka

শনিবার শহীদ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন সকাল ১১টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়। দলীয় সূত্র জানায়, শহীদ হাদির কবর জিয়ারতের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার সকাল ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সকল সদস্যসহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যাবেন। সেখানে তিনি ভোটার হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করবেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।

এরপর জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে যাবেন তারেক রহমান। সেখানে তিনি আহতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসা ও বর্তমান অবস্থার বিষয়ে খোঁজ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইফতারের সময় কেন দোয়া কবুল হয়

রোজা পালনের ক্ষেত্রে নিয়ত করা ফরজ। নিয়ত মানে অন্তরে...

সার্ভিকাল স্পনডাইলোসিসের ঝুঁকিতে কারা

আধুনিক কর্মজীবনে ঘাড় ব্যথা একটি পরিচিত সমস্যা হয়ে উঠেছে।...

কৃষিতে গবেষণার সাফল্যে আরও ছয় জাত

দেশের শস্যভান্ডার আরও সমৃদ্ধ হলো দুটি হাইব্রিডসহ ছয়টি নতুন...

রমজানে রহমত লাভের শিক্ষা

মহিমান্বিত মাহে রমজান শুরু হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রমজানের...

দেহের রোগ প্রতিরোধে ভিটামিন ‘সি’

ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যাস্করবিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে...

তরমুজের হিসাবেই মিলল অদৃশ্য ক্ষতির রহস্য

রাজু ও মোহন দুই ভাই। নিজেদের খেত থেকে তরমুজ...

‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহস্পতিবার...

পরিবহন খাতে চাঁদাবাজি বৈধ কি অবৈধ

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল...

রমজান মাসে বদলে গেছে জীবনযাপনের ছন্দ

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশের মুসলিম জনসাধারণ মহান...

সিলেটে রোজার প্রথম দিনে আখনি ও পাতলা খিচুড়ির চাহিদা বেড়ে গেছে

সিলেটে রোজার প্রথম দিনেই জমে উঠেছে ইফতারির বাজার। নগরের...

আবদুস সাত্তার পাটোয়ারী পেলেন প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদ

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে...

৭৫ বছরের ঐতিহ্যবাহী জিলাপি দোকান

রাজশাহীর বাটার মোড়ে অবস্থিত এই ছোট্ট জিলাপি দোকান ৭৫...

বসন্তে বিরল উদালগাছে রঙের উৎসব

বসন্তের আগমনী হাওয়ায় রঙিন হয়ে উঠেছে মৌলভীবাজার শহরের বিভিন্ন...

স্বাধীনতার বাস্তবতা নিয়ে প্রশ্ন

বর্তমান বাংলাদেশের বাস্তবতা আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কাগজে-কলমে...
spot_img

আরও পড়ুন

ইফতারের সময় কেন দোয়া কবুল হয়

রোজা পালনের ক্ষেত্রে নিয়ত করা ফরজ। নিয়ত মানে অন্তরে সংকল্প করা। আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পরদিনের রোজা রাখার সিদ্ধান্ত গ্রহণই নিয়ত। মুখে উচ্চারণ করা আবশ্যক...

সার্ভিকাল স্পনডাইলোসিসের ঝুঁকিতে কারা

আধুনিক কর্মজীবনে ঘাড় ব্যথা একটি পরিচিত সমস্যা হয়ে উঠেছে। বিশেষ করে দীর্ঘ সময় একনাগাড়ে কম্পিউটারে কাজ করা ব্যক্তিদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে।...

কৃষিতে গবেষণার সাফল্যে আরও ছয় জাত

দেশের শস্যভান্ডার আরও সমৃদ্ধ হলো দুটি হাইব্রিডসহ ছয়টি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত যুক্ত হওয়ার মাধ্যমে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এসব জাত সারা...

রমজানে রহমত লাভের শিক্ষা

মহিমান্বিত মাহে রমজান শুরু হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রমজানের প্রথম দশক রহমতের। এ মাসে আল্লাহর রহমত লাভের চেষ্টা করা এবং অন্তরে সেই আশাকে লালন...
spot_img